Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

সংবাদপত্র ও সম্প্রচার মিডিয়ার জন্য নীতিমালা প্রয়োজন : প্রধানমন্ত্রী

সংবাদপত্র ও সম্প্রচার মিডিয়ার জন্য নীতিমালা প্রয়োজন : প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের জন্য ক্ষতিকর অনুষ্ঠান সম্প্রচার রোধে নীতিমালা প্রণয়নের উপর গুরত্বারোপ করেছেন। তিনি সমাজ, পরিবার ও দেশের প্রতি সংবাদপত্র এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্ব ও সচেতনতাবোধের জন্যও নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রলাণয়ের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণকালে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেক দেশেই সম্প্রচার নীতিমালা আছে। সমাজের জন্য ক্ষতিকারক ও নোংরা কিছু প্রচার রোধে আমাদেরও ইলেকট্রনিক গণমাধ্যম, টেলিভিশন ও বেতারের জন্য নীতিমালা প্রয়োজন।' সংবাদপত্রের নীতিমালা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাই না। তবে আশা করব সমাজ, পরিবার ও দেশের জন্য সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যম কাজ করে যাবে।’ প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু খবর ও মতামতে সব সময়ই বিবেকবুদ...
সোমবার খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সোমবার খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব বিলুপ্তি, ক্রসফায়ার বন্ধসহ বিএনপির চার দফা

র‌্যাব বিলুপ্তি, ক্রসফায়ার বন্ধসহ বিএনপির চার দফা

স্লাইড
ক্রসফায়ার-বন্দুকযুদ্ধ বন্ধ, র‌্যাব বিলুপ্তিসহ চার দফা দাবিতে দলমত নির্বিশেষে সম্মিলিত কণ্ঠে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ আহ্বান জানান। তিনি বলেন, চার দফা দাবিতে দলমত নির্বিশেষে সম্মিলিত কণ্ঠে আওয়াজ তুলতে হবে। দাবিগুলো হচ্ছে- অশান্তি, আতঙ্ক আর নৈরাজ্যের অমানিশা কাটাতে এই মুহূর্তে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনসহ দেশব্যাপী অপহরণ, গুম, খুন ও গুপ্তহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। সারাদেশের আতঙ্ক র‌্যাবকে বিলুপ্ত করতে হবে। রিজভী আহমেদ বলেন, সরকার দেশে বিচার বহির্ভূত হত্যাকা- অব্যাহত রেখেছে। এ কারণে দেশে খুন, গুম ও গুপ্তহত্যা বন্ধ হচ্ছে না। এ অবৈধ সরক...
বিলুপ্ত হচ্ছে কাতারি ‘কাফালা’

বিলুপ্ত হচ্ছে কাতারি ‘কাফালা’

জাতীয়, স্লাইড
বিদেশী শ্রমিকদের রেমিট্যান্স প্রেরণের প্রবাহ অব্যাহতভাবে অস্থিতিশীল ও নিচের দিকেই নামছে। চলতি বছরে রেমিট্যান্স আয় ১০০ মিলিয়ন ডলার কমেছে, বৃদ্ধির লক্ষণ নেই। তবে সুখবর মিলেছে এক লাখ ৩০ হাজারের বেশি বাংলাদেশী শ্রমিকের কর্মস্থল কাতার থেকে। বিশ্বব্যাপী হইচইয়ের মুখে কাতার সরকার গত ১৪ই মে প্রবাসী শ্রমিকদের জন্য বিতর্কিত স্পন্সরশিপ ভিসা ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছে। কাতারে এটা ‘কাফালা’ নামে পরিচিত। এর আওতায় শ্রমিকরা একটি নির্দিষ্ট কোম্পানির কর্মী হিসেবে কাজ করার লিখিত মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে কাতারে ঢুকতে বাধ্য হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট কোম্পানি ন্যায্য মজুরি না দিলেও তাদের সম্মতি ছাড়া কেউ অন্যত্র চাকরি লাভ, এমনকি দেশত্যাগও করতে পারে না। এখন আইনে সংশোধনী আনবে শূরা কাউন্সিল। তবে আশঙ্কা করা হচ্ছে কাতারি ব্যবসায়ী ও শিল্পপতিরা এর প্রতিবাদ করবেন। কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার পরিচালক কর্...
মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশের সংখ্যা ৫৩

মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশের সংখ্যা ৫৩

বিশেষখবর
মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ এম ভি মিরাজ-৪ পুরোপুরি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টায় কাত হয়ে থাকা লঞ্চটিকে সোজা করে তীরের দিকে টেনে আনা হয়। লঞ্চটি উদ্ধারের পর পরই এর ভিতর থেকে আরো তিনটি লাশ উদ্ধার করে ডুবুরিরা। এই নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়ালে ৫৩। গত মধ্যরাত থেকে এ পর্যন্ত আরো ২২ যাত্রীর লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। এর মধ্যে ৪২টি লাশ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব তথ্য দিয়ে গজারিয়ার ইউএনও ড. এ টি এম মাহাবুবুল করিম জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিখোঁজ যাত্রীদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ১১ জন নিখোঁজের তালিকা তৈরি করা হয়েছে।এর আগে সকাল ৯টায় লঞ্চটি তীর থেকে ২০ গজ দূরে কাত করা অবস্থায় রেখে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার। এতে ক্ষুব্ধ হয়ে স্বজনহারা জনতা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ে হামলা চালায়। এ সময় স্থানীয় স...
শাহজালাল বিমানবন্দর থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার

স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৪০ হাজার ইউএস ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৪৮)।আজ শনিবার বিকেল ৪টার দিকে বিমানবন্দর ২ নম্বর টার্মিনাল এলাকা থেকে এসব ডলারসহ তাঁকে গ্রেপ্তারর করা হয়। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকা।বিমানবন্দর থানার ওসি মো. শাহ আলম গণমাধ্যমকে জানান, শনিবার বিকেলে দুই নম্বর টার্মিনাল এলাকায় নুরুল ইসলাম ঘোরাফেরা করছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান ওই যুবককের দেহ তল্লাশি করেন। পরে তাঁর কাছ থেকে ১০০ ডলার নোটের ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করেন। তিনি আরো জানান, নুরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। নুরুল ইসলাম একজন ডলার ব্যবসায়ী। বিমানবন্দর এলাকায় তিনি নিয়মিত ডলার ব্যবসা করে আসছিলেন।এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মা...
গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে আগুন, নিহত ৪

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে আগুন, নিহত ৪

বিশেষখবর, সারা-দেশ
পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার দুমদিয়া গ্রামে একটি বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে শিশু-বৃদ্ধাসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হুরিয়া বেগম (৬৫), আমিনুল সরদার (১৪), তামিম ফকির (৭) এবং তমিমা আকতার (৫)। এদের মধ্যে আমিনুল স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে হুরিয়া বেগমের মেয়ের জামাই প্রতিবেশী আজাদ মোল্লা রাতের আঁধারে ঘরে আগুন ধরিয়ে দেন। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত বৃদ্ধা-শিশুসহ একই পরিবারের চারজন মারা যান। রনি আকতার নামে আরেক নারী আহতও হয়েছেন। নিহত হুরিয়া বেগমের মেয়ে শরীফা বেগম অভিযোগ করেন, পারিবারিক কলহের জের ধরেই তার স্বামী মায়ের ঘরে আগুন দিয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চল...
কাঁদলেন কাঁদালেন শেখ হাসিনা

কাঁদলেন কাঁদালেন শেখ হাসিনা

জাতীয়, স্লাইড
স্বদেশ প্রত্যাবর্তনের দিনে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা গ্রহণের একপর্যায়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে কাঁদলেন শেখ হাসিনা। তাঁর কান্না ছুঁয়ে গেল অন্যদেরও, কেউ কেউ চোখ মুছলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময়ের সময় এ দৃশ্যের অবতারণা হয়। সেদিনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চিন্তাও করিনি কোথায় থাকব, কোথায় উঠব? দুটো স্যুটকেস হাতে নিয়ে ফিরে আসলাম।’ কঠিন দিনগুলোর কথা দলীয় নেতা-কর্মীদের সামনে তুলে ধরতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। কণ্ঠ ভারী হয়ে আসার পরও কথা চালিয়ে যাওয়ার একপর্যায়ে হুহু করে কেঁদে ওঠেন তিনি। কথা থামিয়েই মাঝে মাঝে চোখ মোছেন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন...