Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন মাদ্রিদ

আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন মাদ্রিদ

খেলাধুলা, খেলার মাঠ
পিছিয়ে পরেও বার্সেলোনার মাঠে এসে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিল আটলেটিকো মাদ্রিদ। নু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দেড় যুগ পর আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন হলো তারা। খেলোয়াড় হিসেবে সর্বশেষ জেতানো কাপটি দিয়েগো সিমিওনে এবার হাতে নিলেন কোচ হিসেবে। এটা আটলেটিকোর দশম লীগ শিরোপা। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আটলেটিকো। শিরোপা জিততে জয়ভিন্ন কোনো পথ খেলো ছিলো না বার্সেলোনার। তাই বার্সার শুরুটা হয়েছিলো দারুন। অ্যালেক্সিস সানচেসের প্রথমার্ধের গোলে এগিয়েও গিয়েছিলো কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতই দিয়েগো গদিনের গোলে সমতা ফেরায় আটলেটিকো। ১৮ বছর পর শিরোপা জয়ের জন্য এই একটা পয়েন্টই দরকার ছিল তাদের। ২০০৩-০৪ মৌসুমের পর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছাড়া ফের নতুন কোনো চ্যাম্পিয়ন পেল লা লীগা। ১০ বছর আগের ঐ মৌসুমে শিরোপা জিতেছিল ভালেন্সিয়া। এরপর থেকে কখনও রিয়াল আবার কখন...
দিল্লিতে মোদিকে বীরোচিত সংবর্ধনা

দিল্লিতে মোদিকে বীরোচিত সংবর্ধনা

আন্তর্জাতিক
দিল্লিতে বীরোচিত সংবর্ধনা পেলেন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদি। গতকাল তিনি দিল্লি বিমানবন্দরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ঢল নামে জনতার। তারা এ সময় ব্রাস ব্যান্ড, ড্রাম, ব্যাগপাইপ বাজিয়ে তার ঐতিহাসিক জয়কে বরণ করে নেয়। হাজার হাজার সমর্থক বিজেপির পতাকা নাড়িয়ে নরেন্দ্র মোদিকে জানান দেন, দিল্লি এখন তার। তার জন্য প্রস্তুত হয়ে আছে সব। লোকসভা নির্বাচনে ভূমিধস বিজয়ের পর শুক্রবার রাতে তিনি ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভাই ও বোনেরা আপনারা আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন। আমার আস্থা রয়েছে আপনাদের প্রতি। এ দেশবাসী তাদের রায় দিয়েছেন। এ রায় নিয়ে আমরা ভারতের ১২৩ কোটি মানুষের স্বপ্নকে পূরণ করবো। ওদিকে আগামী মঙ্গলবারের আগে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন না বলে আভাস মিলেছে। এক রিপোর্টে বলা হয়েছে, নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে...
পাসের রেকর্ড

পাসের রেকর্ড

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার রেকর্ড গড়েছে। পাসের হার ও জিপিএ-৫ সব কিছুতেই অতীতের রেকর্ড ভেঙেছে এবারের ফল। গতকাল সব বোর্ডের ফল একযোগে প্রকাশিত হয়। এবার ৮টি সাধারণ বোর্ডসহ ১০টি বোর্ডের পরীক্ষায় মোট ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করে ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন। পাসের হার ৯১.৩৪ ভাগ। যা গত বছরের চেয়ে ২.৩১ ভাগ বেশি। গত বছর পাসের হার ছিল ৮৯.০৩ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে রেকর্ড সংখ্যক ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। পাসের হার ও জিপিএ ৫-এর ক্ষেত্রে এবার মেয়েদের চেয়ে ছেলেরা ভাল করেছে। গতবারের চেয়ে এ সংখ্যা ৫১ হাজার ৫০ বেশি। ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল সকাল ১০টায় ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলের কপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এসময় সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছি...
তারেক-আরিফ রিমান্ডে

তারেক-আরিফ রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় অভিযুক্ত র‌্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন, র‌্যাব-১১ এর সাবেক কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রুপমের আদালতে তাদের সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে এই দুই কর্মকর্তাকে আটক করা হয়। তবে আরেক কর্মকর্তা র‌্যাব-১১ এর সিপিসি-১ এর সাবেক প্রধান লে. কমান্ডার রানার কোন হদিস পায়নি পুলিশ। আটকের পর তারেক ও আরিফকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহযোগিতায় র‌্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আমরা গ্রেপ...
হবিগঞ্জে নৌকা ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

হবিগঞ্জে নৌকা ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

সারা-দেশ
হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা নৌঘাট এলাকায় কোদালীয়া নদীতে নৌকা ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন-জলসুখা মিরহাটি এলাকার মাকসুদা (৪০), তার ছেলে এরশাদ (২৩) ও মাকসুদার খালা জবেদা (৭০)। আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, বিকেলে ওই তিনজন জলসুখা নৌঘাট এলাকায় নদীর পাড়ে ধানের খলায় কাজ করছিলেন। এসময় ঝড়সহ বৃষ্টি শুরু হলে তারা ঘাটে নোঙর করা নৌকায় আশ্রয় নেন। একপর্যায়ে প্রচণ্ড ঝড়ে নৌকাটি গভীর পানিতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা নৌকাটি উদ্ধার করে। এসময় নৌকার ভেতর থেকে ওই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।...
বিসিবি’র টিভি স্বত্ব পেল গাজী!

বিসিবি’র টিভি স্বত্ব পেল গাজী!

খেলাধুলা, খেলার মাঠ
২০ মিলিয়ন ২৫ হাজার ডলারে (প্রায় ১৫৬ কোটি টাকা) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রাইটস কিনে নিয়েছে বাংলাদেশের গাজী টিভি। গতকাল হোটেল রুপসী বাংলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান উন্মুক্ত দরপত্রে মাত্র ২৫ হাজার ডলার দিয়ে ৬ বছরের জন্য এই স্বত্ব পায় তারা। মোট চারটি প্রতিষ্ঠানের অংশ নেয়া কথা থাকলেও শেষ পর্যন্ত ২টি অংশ নেয়নি। তবে এই প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট বিসিবি’ সভাপতি নাজমুল হাসান পাপন ও কর্মাশিয়াল ও মার্কেটি বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম অহমেদ। দুপুর ১২ টার মধ্যেই নিলাম প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। তখন গাজী টিভি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। শুধু প্রয়োজন ছিল বোর্ডের অনুমোদন। শেষ পর্যন্ত বিকেলে বোর্ড মিটিং শেষ সেই অনুমোদনও দেয়া হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে আমরা যা পেয়েছি সেটিতে খুব সন্তোষ্ট। ২০ মিলিয়ন ডলার আমাদের জন্য মনে করি প্রাপ্তি। কারণ এই টাকা থেকে প্রোডাকশন মূল্য আমাদের দিতে হচ...
এসএসসির ফলাফল শনিবার

এসএসসির ফলাফল শনিবার

জাতীয়, সংবাদ শিরোনাম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হবে। এদিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এর পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর মোবাইল এসএমএস ও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে।মোবাইল মেসেজে ফলাফল: মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদরাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখতে হবে। এর পর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।...
জনগণকে ভয় পায় বলেই সমাবেশের অনুমিত দিচ্ছে না সরকার

জনগণকে ভয় পায় বলেই সমাবেশের অনুমিত দিচ্ছে না সরকার

বিশেষখবর
জনগণকে ভয় পায় বলেই সভা সমাবেশের করার অনুমিত দিচ্ছে না সরকার। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডসহ সারা দেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে শনিবার রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ ও মাতুয়াইল- এই চার জায়গার যে কোন একটিতে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু নিরাপত্তার অজুহাতে পুলিশ এখনো সমাবেশের অনুমতি দেয়নি। এ সময় আগামীকালের সমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, 'আজ বেলা ২টার মধ্যেও যদি অনুমতি দেয়া হয় তাহলে সমাবেশে কমপক্ষে ৫ লাখ লোক হবে। তা না হলে জীবনে কোনদিন সংবাদ সম্মেলনে ...