Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

শনিবার পদত্যাগ করবেন মনমোহন

শনিবার পদত্যাগ করবেন মনমোহন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর শনিবারই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মনমোহন সিং। সেই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কংগ্রেসের মনমোহন সিংয়ের পক্ষ থেকে নতুন মন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানো হয়েছে।ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করার পর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়টি প্রায় নিশ্চিত। যদিও আগামী ২ জুন পর্যন্ত বর্তমান কংগ্রেস সরকারের মেয়াদ রয়েছে। কিন্তু পরাজয় মেনে নিয়ে কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে শনিবার বিদায় নিচ্ছেন। বিজেপির নিরঙ্কুশ বিজয়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন। কংগ্রেস সরকারের দুদফায় ৮ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মনমোহন সিং।২১ মে শপথ নেবেন বিজেপি নেতা নতুন প্রধান মন্...
পরাজয় স্বীকার করে সোনিয়া ও রাহুল গান্ধীর নতুন সরকারকে অভিনন্দন

পরাজয় স্বীকার করে সোনিয়া ও রাহুল গান্ধীর নতুন সরকারকে অভিনন্দন

স্লাইড
কংগ্রেসের ভরাডুবির দায় স্বীকার করলেন দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের মূল দায়িত্বে থাকা রাহুল গান্ধী। শুক্রবার বিজেপির জয় নিশ্চিত হওয়ার পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে রাহুল বলেন, দায় আমারই। এ সময় তার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তার পাশে ছিলেন। এদিকে ফলাফলে ভরাডুবির পর পরাজয় স্বীকার করে নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ দেশটির নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।কংগ্রেস এই প্রথমবার ১০০ আসনের নিচে জিতেছে। দল ও জোটকে নিয়ে নির্বাচনের মূল দায়িত্বে ছিলেন রাহুল। ফলে পরাজয় ও ব্যর্থতার ভার তাকেই নিতে হলো। নিজেদের সমালোচনা তিনি বলেন, কংগ্রেস বাজে পারফর্ম্যান্স করেছে। আমার দৃষ্টিতে আমাদের আরো ভালো করার কথা ছিল। তবে যা কিছু ঘটেছে তার দায় আমি নিচ্ছি।সংবাদ সম্মেলন থেকে বিজেপিকে অভিনন্দন জানিয়ে রাহুল বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাই। জনগণ তাদেরকে ম্যানডেট দিয়েছে। তারা ...
চায়ের দোকানদার থেকে প্রধানমন্ত্রী

চায়ের দোকানদার থেকে প্রধানমন্ত্রী

বিশেষখবর
নাম নরেন্দ্র দামোদরদাস মোদি। ভারতের ভাবি প্রধানমন্ত্রী। গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগ সত্বেও শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এক সময় তিনি ছিলেন চা বিক্রেতা। গুজরাটের রাজধানীর ভাদনগর ট্রেন স্টেশনে ডানপন্থী আরএসএসের রাজ্য সদর দপ্তর পাশে ভাইয়ের চায়ের দোকানে কাজ করতেন বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবি প্রধান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোদির বিজেপির নেতুত্বাধীন এনডিএ জোট ৫৮৩টি আসনের মধ্যে ৩৩৬টি আসন পেয়েছে। যা দিল্লির মসনদে বসার জন্য বেশি হয়ে গেছে। রূপকথার মতোই চা বিক্রেতা থেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের প্রধানমন্ত্রী। রাজনীতিবিদ হিসেবে নরেন্দ্র মোদির জনপ্রিয়তার একটি বড় কারণ তেজদীপ্ত বক্তৃতা। প্রতিপক্ষকে তুলোধুনো করে দেয়া বক্তৃতার কারণেই সমর্থকদের কাছে ত্রাতা। ভালো ছাত্র না হলেও ছিলেন ভালো তার্কিক। আগ্রহ ছিল থিয়েটারেও। বিশেষ ক...
মোদিকে প্রধানমন্ত্রী, খালেদা, এরশাদের অভিনন্দন

মোদিকে প্রধানমন্ত্রী, খালেদা, এরশাদের অভিনন্দন

জাতীয়, স্লাইড
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিনন্দন জানিয়েছেন।প্রথমে ঢাকাস্থ ভারত দুতাবাসের মাধ্যমে মোদিকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।এর ৩ ঘন্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর দুপুরে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানান শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভারতবাসীকে অভিনন্দন। প্রধারমন্ত্রীর অভিনন্দন জানানোর আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে অভিনন্দন জানান। শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের ম...
নিরঙ্কুশ বিজয় বিজেপির: ২১ মে শপথ নেবেন মোদি

নিরঙ্কুশ বিজয় বিজেপির: ২১ মে শপথ নেবেন মোদি

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নিরঙ্কুশ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২১ মে রোববার ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।ভারতের ইতিহাসে ৩০ বছর পর এবার কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো।শুক্রবার ভোট গণনার পর দেখা গেছে, বুথ ফেরত জরিপের চেয়েও মোদির দল বিজেপি বেশী সংখ্যক আসনে জয়লাভ করেছে। ক্ষমতাসীন কংগ্রেস ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। শনিবার দুপুরে পদত্যাগ করতে যাচ্ছেন মনমোহন সিং।বিজেপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, এনডিএ জোটের সব দলকেই সরকারের রাখা হবে।গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে বিজেপি। জয় নিশ্চিত হওয়ার পর মোদি শুক্রবার টুইটারে লেখেছেন, ভারত জিতেছে, সামনে সুদিন আসছে। লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৩৯টি আসন পেয়েছে এনডিএ ...
মিশরে মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

মিশরে মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক
মিশরের রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট অনলাইন। মুরসিপন্থীদের এক সমাবেশে ছড়িয়ে পড়া ওই সংঘাতের ঘটনায় ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৩রা জুলাই মিশরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর নিরাপত্তা বাহিনী তার সমর্থকদের ওপর ব্যপক অভিযান চালিয়ে আসছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪’শরও বেশি নিহত ও ১৫ হাজার গ্রেপ্তার হয়েছে। এর জবাবে টানা জঙ্গি হামলায় প্রাণহানি হয়েছে প্রায় ৫০০ নিরাপত্তা কর্মীর। এ মাসের ২৬-২৭ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিয়েছে। বিরোধীরা নির্বাচনকে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। যার...
চৌদ্দগ্রামে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চৌদ্দগ্রামে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সারা-দেশ
কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাতপুরে বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চারজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ দুঘর্টনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন মহিলা ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর সেনবাগ থেকে কুমিল্লাগামী এ্যাম্বুলেন্সের সাথে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চার অ্যাম্বুলেন্স যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধারর করে ময়নাদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পেরণ করা হয়েছে।...
আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে: আমু

আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে: আমু

বিশেষখবর
শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর কোনদিন ফিরে আসবে না। আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে যুবলীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমু বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে শেখ হাসিনার নেতৃত্বে আমরাই প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করি। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থী হয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায়।আমু বলেন, বিএনপি দেশ ও দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় সংগীতে বিশ্বাস করে না। তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে।যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক হারু...