Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

সোমবার পবিত্র শবে মেরাজ

সোমবার পবিত্র শবে মেরাজ

সংবাদ শিরোনাম, স্লাইড
সোমবার রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হয়রত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। ২৬ রজব মহানবী রফরফে চড়ে আল্লাহর দরবারে হাজির হয়েছিলেন। মুসলমানদের কাছে এজন্য পবিত্র শবে মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলাম ধর্ম অনুযায়ী, ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখের দিবাগত পবিত্র এই রাতে মহানবী হজরত মোহাম্মদ (সা.) মহান আল্লাহর খাস রহমতে প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে নবীদের জামায়াতে ইমামতি করে তিনি ‘বোরাক’ নামের বাহনে ঊর্ধ্বলোকে গমন করেন এবং সিদরাতুল মুনতাহায় উপস্থিত হন। ওই পর্যন্ত তার সফরসঙ্গী ছিলেন আল্লাহর ফেরেশতা হজরত জিবরাইল (আ.)। এরপর সেখান থেকে তিনি ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার (সাক্ষৎ) লাভ করেন। সেখান থেকে তিনি পাঁ...
সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায় আমেরিকা

সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায় আমেরিকা

বিশেষখবর
বাংলাদেশে সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে এখনো অনঢ় রয়েছে আমেরিকা। ড্যান মোজিনা বলেন, ৫ জানুয়ারি সবার অংশগ্রহণমূলক হয়নি। ওই নির্বাচন নিয়ে আমাদের অবজারভেশন এখনো বলবৎ রয়েছে। রোববার রাজধানীর ইস্কাটনে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আমেরিকা চায় দেশের স্বার্থে সবার অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিলস) আয়োজিত ‘কান্ট্রি লেকচার সিরিজ’-এ অংশ নেন মজীনা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোজিনা। ৫ জানুয়ারির নির্বাচনকে জাপান বৈধ বলেছে। চলমান সরকারের সাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে। এক্ষেত্রে আমেরিকার দৃষ্টিভঙ্গী জানতে চাইলে মজীনা উপরোক্ত মন্তব্য করেন। জিএসপি প্রসঙ্গে মোজিনা বলেন, জিএসপি সুবিধা মুখ্য বিষয় নয়। তৈরি পোশাক খাতে স্থিতিশীল অবস্থা বজা...
খালেদার মামলার রিট আবেদনে হাইকোর্টের বিভক্ত আদেশ

খালেদার মামলার রিট আবেদনে হাইকোর্টের বিভক্ত আদেশ

জাতীয়, স্লাইড
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মামলার বিচার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের আদেশে জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ্ মাহবুব বিচারিক আদালতে মামলা দু’টির বিচারিক কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দু’টির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ-প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি কাজী মো. ইজারুল হক কিছু পর্যবেক্ষণসহ খালেদা জিয়ার রিট আবেদনটি খারিজ করে দেন। আইনজীবীরা জানিয়েছেন, রিট আবেদনটি এখ...
একরাম হত্যার পরিকল্পনাকারী জাহিদ চৌধুরী গ্রেফতার

একরাম হত্যার পরিকল্পনাকারী জাহিদ চৌধুরী গ্রেফতার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরাম হত্যাকান্ডের মূল পরিকল্পণাকারী আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে ফেনী শহরের বারাহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, একরাম হত্যাকান্ডের পর পর জিহাদ চৌধুরী আত্মগোপন ছিলেন। আশ্রয়স্থল পরিবর্তনের সময় বাহিরপুর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে ফেনী মডেল থানায় রাখা হয়েছে। জিহাদ চৌধুরী ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।জাহিদ চৌধুরীকে গ্রেফতারের খবর নিশ্চিত করে ফেনীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার জানান, জাহিদ চৌধুরীকে গ্রেফতারের পর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।উল্লেখ্য ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হত্যার সাথে জড়িত আটজন আসামীকে শুক্রবার রাজধানী থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, একরামুলের হ...
মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাই, স্লাইড
খবরিকা ডেস্কঃ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা গতকাল (২৩ মে) জগদ্বীশ্বরী কালী বাড়ি কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সংগীত শিল্পী রণজিত ধর ও লিপিকা রায়ের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি মিলন কান্তি দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার মজুমদার, কেন্দ্রীয় কমিটির বিভ...
একরাম হত্যা: কাউন্সিলর শিবলুর আত্মসমর্পণ

একরাম হত্যা: কাউন্সিলর শিবলুর আত্মসমর্পণ

স্লাইড
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠার পর আজ বিকালে আত্মসমর্পণ করেছেন ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ হিল মাহমুদ শিবলু। পুলিশ জানিয়েছে, বিকাল সাড়ে তিনটার দিকে শিবলু থানায় আত্মসমর্পণ করেন। গতকালও তিনি ফেনীতে প্রকাশ্যে ছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে র‌্যাব ৮ জনকে আটকের পর তাদের কাছ থেকে হত্যাকান্ডের লাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। আটককৃতদের তথ্য প্রকাশের পরই শিবলু আত্মসমর্পণ করলেন। শিবলু স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ঘনিষ্টজন বলে পরিচিত। গতকালও এমপি হাজারীর সঙ্গে শিবলু একটি অনুষ্ঠানে অংশ নেন।...
এবার ভাল কলেজে ভর্তিযুদ্ধ

এবার ভাল কলেজে ভর্তিযুদ্ধ

বিশেষখবর
এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। সবারই প্রত্যাশা ভাল কলেজে ভর্তি। কিন্তু এত ভাল কলেজ কোথায়? ভাল ফল করেও প্রত্যাশিত কলেজে ভর্তির নিশ্চয়তা নেই শিক্ষার্থীদের। জ্যামিতিক হারে ফল বৃদ্ধির সঙ্গে ভাল মানের কলেজ না বাড়ায় এ অবস্থার সৃষ্টি। বিষয়টি স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। সরকার ইতিমধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ঘোষণা করেছে। ঘোষিত নীতিমালা অনুযায়ী ১লা জুলাই থেকে ক্লাস শুরু হবে। ৩০শে জুনের মধ্যে এদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে বিলম্ব ফি দিয়ে ২২শে জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ফল প্রকাশের আগেই এভাবে ভর্তির সময়সূচি ঘোষণার কারণে অনেক শিক্ষার্থীই পরের দিন বিভিন্ন কলেজে দৌড়ঝাঁপ শুরু করেছে। নটর ডেম, ভিকারুন নিসা, রাজউক উত্তরা মডেলসহ রাজধানীর কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা ভর্তি ও আসন সংখ্যাসহ নানা সুযোগ-সুবিধার তথ্য সংগ্রহ করছে। শনি...
নিজামী-সাঈদীর রায় ঘিরে সরকারের তৎপরতা

নিজামী-সাঈদীর রায় ঘিরে সরকারের তৎপরতা

জাতীয়, সংবাদ শিরোনাম
জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে ঘিরে বেশ তৎপরতা চালাচ্ছে সরকার। কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই ইস্যুতে যে কোন পরিস্থিতি মোকাবিলায় জামায়াত-শিবিরের প্রতি আবারও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের নীতি-নির্ধারণী মহল। এজন্য বেশক’টি জেলায় ইতিমধ্যে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। প্রায় প্রতিদিন চলছে ধরপাকড়। গত এক সপ্তাহে পাঁচ শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। উপজেলা নির্বাচনের সাম্প্রতিক সাফল্যের রেশ না কাটতেই এই গ্রেপ্তার অভিযান মাঠপর্যায়ের নেতাকর্মীদের অস্থির করে তুলেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সর্বোচ্চ আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর এই দুই শীর্ষ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার চূড়ান্ত রায় ঘোষণ...