Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

উত্তরাঞ্চলে পরিবহন ধমর্ঘট অব্যাহত, যাত্রীদের দুর্ভোগ চরমে

উত্তরাঞ্চলে পরিবহন ধমর্ঘট অব্যাহত, যাত্রীদের দুর্ভোগ চরমে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
৬ দফা দাবিতে দ্বিতীয়দিনের মতো পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা।রংটুর বিভাগের ৮ জেলায় আন্ত: বাস চলাচল করলেও ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি চলাচল ও পুলিশের চাঁদাবাজি বন্ধসহ দাবিতে রোববার থেকে ধর্মঘটের ডাক দেয় বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এদিকে সোমবার দুপুরে রাজশাহীতে প্রশাসনের সাথে পরিবহন মালিকদের সমঝোতা বৈঠকেও সোন সুরাহা হয়নি। বৈঠকে দাবি নিয়ে কোন সমঝোতা না হওয়ায় ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা। ধর্মঘটের কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। জেলাগুলোতে কোথাও দূরপাল্লার বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি ও কভার্ড ভ্যান চলাচল করছে না। জরুরী প্রয়োজনে সাধারণ মানুষের একমাত্র উপায় এখন ট্রেন। সোমবার রাজশাহী-ঢা...
তারেককে ভারত সফরের আমন্ত্রণ মোদীর

তারেককে ভারত সফরের আমন্ত্রণ মোদীর

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পরই ভারত সফরের আমন্ত্রণ পেলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদীকেও সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। শপথ গ্রহণের পরপরই তারেক রহমানের পক্ষ থেকে তার লিখিত শুভেচ্ছা বার্তাটি প্রধানমন্ত্রী মোদীর হাতে পৌঁছে দেন বিজেপির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বিজে জলি।এ বার্তা পেয়ে তিনি তারেক রহমানকে তার দল ও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। বিজে জলি টেলিফোনে তারেক রহমানকে এ তথ্য জানান। বিএনপির যুক্তরাজ্য বিষয়ক তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়, তিনি তার বার্তায় ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন, আপনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ-ভা...
একরাম হত্যার মূল হোতা জিহাদ চৌধুরী ৮ দিনের রিমান্ড

একরাম হত্যার মূল হোতা জিহাদ চৌধুরী ৮ দিনের রিমান্ড

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে হত্যার মূল পরিকল্পনাকারী জাহিদ চৌধুরী ওরফে জিহাদ চৌধুরীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ফেনীর একটি আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশ জিহাদ চৌধুরীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশ করে। ফেনী পৌরসভার বারাহীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বেসরকারি টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয়। তবে আগের দিন শনিবার দুপুর ২টায় র‌্যাব হেডকোয়ার্টার্স থেকে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, জাহিদ চৌধুরী ফেনী থেকে গ্রেপ্তার হয়েছেন। উল্লেখ্য, গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সাম...
ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি রিটের আদেশ রবিবার

ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি রিটের আদেশ রবিবার

জাতীয়
স্বাধীনতাযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদানের জন্য দেওয়া সম্মাননা পদকে স্বর্ণ জালিয়াতির ঘটনায় রিটের আদেশ আগামী রবিবার ঘোষণা করা হবে। আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। গত ১৯ মে রিটটি দাখিল শহীদ পরিবারের সদস্য নাসরিন আহমেদ বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে এ জালিয়াতিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সম্মাননাপ্রাপ্ত বিদেশি বন্ধুদের স্ব স্ব রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন করে পদক দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।...
সৌদি আরবের শ্রমবাজার খুলছে : কর্মসংস্থানমন্ত্রী

সৌদি আরবের শ্রমবাজার খুলছে : কর্মসংস্থানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কিছু দিনের মধ্যেই সৌদি আরবের শ্রমবাজার খুলছে। সৌদি আরব কিছু দিনের মধ্যে বিপুল সংখ্যক লোক যাবেন। সৌদি আরবের তিনটি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ শ্রমিক পাঠাতে প্রস্তুত। আজ সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, অল্প অল্প করে শ্রমিকরা যাচ্ছেন। কয়েক দিন আগেও প্রায় দুই হাজার লোক গেছেন। কিছুদিনের মধ্যে আরও দেড় হাজার যাবেন।মন্ত্রী বলেন, সৌদি আরবে শ্রমবাজার বন্ধ হয়নি। অভিবাসন ও মধ্যস্বত্ত্বভোগীদের কারণে সৌদি আরবে শ্রমবাজার সীমিত হয়েছে। কিন্তু বন্ধ হয়নি। এতে অল্প দিনের মধ্যেই অনেক লোক নেবে সৌদি সরকার। তবে ভিসা ট্রেডিং বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।তিনি জানান, শূন্য অভিবাসন ও নিয়ম-নীতির মাধ্যমে গত এক বছরে ১৭ হ...
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক, স্লাইড
ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে শপথ নিলেন নরেন্দ্র মোদি। মোদির শপথ অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নেয় দিল্লির রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন। ৭০ মিনিটের এ শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় চার হাজার অতিথি উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর শপথের পর শুরু হয় বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ। শপথ অনুষ্ঠানে যোগদান নিয়ে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালে ৩০ সদস্যের দল নিয়ে নয়াদিল্লি পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাপান সফরের কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উপস্থিত আছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে রয়েছেন। মোদির সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকলেও রাজাপাকসে উপস্থিত থাকবেন বলে থাকছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ ছাড়াও রয়...
টোকিওতে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

টোকিওতে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জাতীয়
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে চারদিনের এক সরকারি সফরে রোববার টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে প্রধানমন্ত্রী পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এর আগে জাপানের স্থানীয় সময় বেলা ১টা (বাংলাদেশ সময় সকাল ১০টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী তার সফরের পুরো সময়টি টোকিওর মিনাটোয় অবস্থিত এ প্রাসাদের রাষ্ট্রীয় অতিথিশালা মটোআকাসাকায় অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হা...
র‌্যাবকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার তাগিদ

র‌্যাবকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার তাগিদ

বিশেষখবর
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের পুলিশের জবাবদিহি শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি র‌্যাবেবের উদ্দেশে বলেন, র‌্যাব সাবধান। আইন মানতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন অমান্য করতে পারবেন না। ‘বাংলাদেশে পুলিশের দায়বদ্ধতা শক্তিশালীকরণ : চ্যালেঞ্জ এবং কৌশল’ বিষয়ে যৌথভাবে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশের প্রতিনিধি, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আইন মানলে, আইন প্রয়োগ...