Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

মীরসরাইয়ে দুইশত বছরের পুরোনো শ্মশান দখলের পাঁয়তারা করছে প্রভাবশালী

মীরসরাইয়ে দুইশত বছরের পুরোনো শ্মশান দখলের পাঁয়তারা করছে প্রভাবশালী

মীরসরাই
খবরিকা ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে প্রায় দুইশত বছরের পুরোনো সংখ্যালঘুদের একটি সার্বজনীন শ্মশান দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রায় অমান্য করে ভুমিদস্যু ফারুক শ্মশানটি দখলের পাঁয়তারা করেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। গোপীনাথপুর সার্বজনীন শ্মশান কমিটির সভাপতি ভবরঞ্জন পাল ভোলা জানান, প্রায় দুইশত বছর পূর্বে গোপীনাথপুর গ্রামের রামগতির ছেলে নন্দ কুমার এলাকাবাসীর স্বার্থে গোপীনাথপুর মৌজায় ২৩২৮ নম্বর পিএস খতিয়ানে ২১ শতক জায়গা শ্মশানের জন্য দান করে যান। বংশ পরম্পরায় এলাকাবাসী শ্মশানটিতে তাদের নিকটজনের মৃতদেহ সৎকার করে আসছিল। প্রায় অর্ধশতাধিক সংখ্যালঘু পরিবারের জন্য রয়েছে মাত্র একটি শ্মশান। কিন্তু প্রভাবশালীদের কালো থাবায় শ্মশানটি সংকুচিত হয়ে ৪ শতকে পরিনত হয়। প্রভ...
খ্যাতিমান লেখিকা মায়া অ্যাঞ্জেলো আর নেই

খ্যাতিমান লেখিকা মায়া অ্যাঞ্জেলো আর নেই

আন্তর্জাতিক
খ্যাতিমান মার্কিন ঔপন্যাসিক মায়া অ্যাঞ্জেলো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬। বর্ণাধ্য ক্যারিয়ায়ে লেখালেখির পাশাপাশি তিনি ছিলেন একজন কবি, গায়িকা, নৃত্যশীল্পি ও পরিচালক। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইন্সটন-স্যালেমে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল তার সাহিত্য বিষয়ক এজেন্ট হেলেন ব্রান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২০১১ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সবথেকে বড় বেসামরিক পুরস্কার মেডেল অব ফ্রিডম প্রদান করেন। তার লেখা অন্যতম জনপ্রিয় বই ছিল ‘আই নো হোয়াই দ্য কেজড সিংস’। অসামান্য কর্মজীবনের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে ড. অ্যাঞ্জেলো বলে সম্মানিত করা হয়েছে যদিও তিনি কলেজে পড়ার সুযোগ পাননি। তার রয়েছে ৩০ টিরও বেশি সম্মানসূচক ডিগ্রী। তিনি উনন্সটন-স্যালেমে অবস্থিত ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটিতে আমেরিকান স্টাডিজ বিষয়ে অধ্যাপনা করেছেন। ১৯২৮ সালের ৪ই এপ্রিল তিনি সেন্ট লুইসে জন্...
বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে সুপরিচিত ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শীর্ষ অর্থাৎ এক নম্বর আসন দখল করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন ৬ নম্বরে। তার থেকে আরও একধাপ নিচে স্থান পেয়েছেন ফার্স্টলেডি মিশেল ওবামা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৪৭ নম্বর অবস্থানে। গতকাল এ তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। এতে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, জানুয়ারির নিম্নমাত্রার ভোট ও সহিংস নির্বাচনের পর টানা দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার বিজয়কে ‘নির্বাচনী প্রতারণা’ বলে আখ্যায়িত করা হয়েছে। ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতার কারণে কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের আপত্তি সত্ত্বেও গত বছর ডিসেম্বরে তার সরকার ফাঁসি কার্যকর করে আবদুল কাদের মোল্লার। পাকিস্তানের ক...
রমনা বোমা হামলার মামলার রায় ১৬ই জুন

রমনা বোমা হামলার মামলার রায় ১৬ই জুন

সংবাদ শিরোনাম, স্লাইড
রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৬ই জুন। গতকাল আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের দিন ধার্য করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। এদিন আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামি পক্ষের আইনজীবী ফারুক হোসেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। ঘটনার প্রায় ১৩ বছর পর মামলার রায় ঘোষিত হচ্ছে। ২০০১ সালের ১৪ই এপ্রিল রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন আরও অনেকে। গত ৮ ও ১৮ই মে উভয়পক্ষ অভিযোগ ভিত্তিক ও মামলার ১৪ আসামির বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। ১৮ই মে আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ওই দিন তাদের যুক্তিতর্কের জবাবে আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামি পক্ষের আই...
আওয়ামী লীগ জনআতঙ্কে ভুগছে

আওয়ামী লীগ জনআতঙ্কে ভুগছে

জাতীয়
আওয়ামী লীগ সরকার জন-আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। মুন্সীগঞ্জের ঐতিহাসিক ধলেশ্বরীর পাড়ে লাখো জনতার সমাবেশে দাঁড়িয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়। এ জন্য তারা সবার অংশগ্রহণে নির্বাচন চায় না। বিএনপির শক্তি জনগণ আর আওয়ামী লীগের আতঙ্ক জনগণ। তিনি আওয়ামী লীগের জন-আতঙ্ক রোগ হয়েছে। কুকুর কামড়ালে যেমন মানুষের জলাতঙ্ক রোগ হয়, তেমনি আওয়ামী লীগেরও জন-আতঙ্ক রোগ হয়েছে। মানুষ দেখলেই ভয় পায়। মানুষ দেখলেই আঁতকে ওঠে। উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি কেউ নিরাপদ? এ সরকারের আমলে আপনি, আমি কেউ নিরাপদ নই। এ সরকার যত দিন জবরদখল করে ওই চেয়ারে থাকবে, তত দিন কেউ নিরাপদ নন। গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীর তীরে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন খালেদা জিয়া। গুম-খুন, অপহরণসহ বিচারবহির্ভূত হত্যাকাণ...
মংলা বন্দরে ৩ নম্বর সংকেত

মংলা বন্দরে ৩ নম্বর সংকেত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মংলা বন্দরসহ সুন্দরবন উপকুলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে মংলা বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য বোঝাই-খালাসকাজ ব্যাহত হচ্ছে। তবে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবেই মূলত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরো দুই দিন থাকতে। ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় আজ দিনভর বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়ও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া থাকতে পারে। একই সঙ্গে সারা...
উসকানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে খবর আছে

উসকানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে খবর আছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
গণমাধ্যমের প্রতি হুঁশিয়ারি দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'গঠনমূলক সমালোচনা করেন কোনো সমস্যা নেই। শেখ হাসিনা বা ইনুর তীব্র সমালোচনা করলেও কোনো গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু গুজব ছড়াবেন না। মিথ্যাচার করবেন না। নানা বিষয়ে উসকানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। এটি করলে খবর আছে।' তিনি আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম ২০১৩ সালের সেরা সাংবাদিকদের পুরস্কার ও সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, 'সরকারের পক্ষ থেকে পুরো সম্প্রচার জগতকে একটি নীতিমালার মধ্যে আনার চেষ্টা চলছে। গণমাধ্যমগুলোর খবর চয়নে মুন্সিয়ানার ওপর অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে। বাংলাদেশ বসবাসের অনুপযুক্ত গণমাধ্যমে এমন ধারণা দেওয়া ঠিক...
টেকনাফে ৪৭২ বোতল মদ-বিয়ার উদ্ধার : আটক ১

টেকনাফে ৪৭২ বোতল মদ-বিয়ার উদ্ধার : আটক ১

সারা-দেশ, স্লাইড
টেকনাফে বিপুল পরিমান মিয়ানমারের মদ-বিয়ারসহ একজনকে আটক করেছে পুলিশ। ২৮ মে বুধবার রাতে পৌরসভার নাইটং পাড়া এলাকায় অবিযান চালিয়ে এসব আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমার তৈরি আন্দামান বিয়ার ৩২০ ক্যান, ড্রাইজিন মদ ৯৮ বোতল, খোলামদ ৫ বোতলসহ মোট ৪৭২টি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত নাইটং পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে কেফায়েত উল্লাহকে (২২) আটক করা হয়। এ ব্যাপারে ধৃতসহ রহমত উল্লাহ নামক অপর একজন পলাতক আসামি করে মামলা রুজু করেছে পুলিশ।...