Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশ সফরে ভারতের নেতৃত্বে রায়না

বাংলাদেশ সফরে ভারতের নেতৃত্বে রায়না

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত দলে নেই নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন গত এশিয়া কাপের দলে না থাকা সুরেশ রায়না। ধোনির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া অবশ্য নতুন নয় রায়নার জন্য। এর আগে নয়টি ওয়াডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আইপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে ফিরেছেন রবিন উথাপ্পা। একই টুর্নামেন্টে ভালো খেলে দলে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কেদার যাদব ও অক্ষর প্যাটেল। দলে ফিরেছেন মনোজ তিওয়ারি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফিরেছেন বিনয় কুমার। বাংলাদেশ সফরে ১৫, ১৭ ও ১৯শে জুন তিনটি ওয়ানডে খেলবে ভারত। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, অম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব...
জাপানের প্রধানমন্ত্রী আগস্টে ঢাকা আসছেন

জাপানের প্রধানমন্ত্রী আগস্টে ঢাকা আসছেন

স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের টোকিও সফরের ফিরতি সফর হিসেবে আগামী আগস্টে ঢাকা আসতে পারেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। একাধিক কূটনৈতিক সূত্র মতে, শেখ হাসিনার আনুষ্ঠানিক আমন্ত্রণের জবাবে শিনজো আবে নিজেই ওই সময়টি প্রস্তাব করেছেন। ঢাকা আশা করছে, আগস্টের শেষ নাগাদ সফরটি হতে পারে।
১৩ জুন পবিত্র শবে বরাত

১৩ জুন পবিত্র শবে বরাত

স্লাইড
আগামী জুন মাসের ১৩ তারিখ দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি চৌধুরী মো. বাবুল হাসান। সভায় জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ না পাওয়ায় ৩০মে রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৩১ মে থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই অনুসারে ১৩ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপন করা হবে। সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, যুগ্মসচিব মো. মাকুসুদুর রহমান, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।...
মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্যদের ওপর গুলি বর্ষণ ও এক সদস্যকে আটকের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে সেগুন বাগিচায় ডেকে এনে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের বহি:প্রচার অনুবিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় এ বিষয়ে বলা হয়, বিজিবি টহল টিমের ওপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণ ও এক সদস্যকে আটকের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে তাকে একটি কূটনৈতিক পত্রও দেয়া হয়। রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছার পর সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার) মুস্তফা কামাল তার সঙ্গে কথা বলেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকে আটক বিজিবি সদস্য মিজানুর রহমানকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য ঘটনটির তদন্ত দাবি করা হয়েছে...
বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ

বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের এ সংক্রান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ব্যাংক ও আর্থিক সচিব বরাবর পাঠানো চিঠিতে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ও ৪৭ ধারা অনুযায়ী বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার সুপারিশ করা হয়েছে।এদিকে বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ না ভেঙে পুনর্গঠন করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশে টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া হলে এসব অনিয়মের দায়িত্ব কে নেবে? একারণে পর্ষদ ভাঙা হবে না। অর...
রাজধানীর মিজান টাওয়ারে ফের বিস্ফোরণ

রাজধানীর মিজান টাওয়ারে ফের বিস্ফোরণ

সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানায় স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত সাড়ে ৭টায় সেফটিক ট্যাংকে বিষ্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবারের ঘটনায় টাওয়ারের বিক্ষুব্ধ বাসিন্দারা বৃহস্পতিবার দুপুর থেকে টাওয়ারের ফ্ল্যাটের নিচে জড়ো হয়। এরপর তারা টাওয়ারের নিরাপত্তা ও বসবাসে ঝুঁকি বিষয়ে বিক্ষোভ করতে থাকেন। আর এর মধ্যেই বিকেল সোয়া ৫টার দিকে টাওয়ারের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রচন্ড শব্দ হয়ে বহুতল এ ভবনটি কেঁপে ওঠে। এতে সবাই আতঙ্কিত হয়ে দিগি¦দিক ছুটাছুটি শুরু করে। মিরপুর থানার ওসি মোহাম্মাদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবারের মতো প্রায় একই শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে ভবনে দ্বিতীয় তলায় অবস্থিত আবাসিক হোটেলের জানালার কাঁচ ভেঙে গেছে। টাওয়ারের নিচে অনেক গ্যাস জমে আছে বলে ধা...
দেশে গণতন্ত্র নেই চলছে একনায়কতন্ত্র : ফখরুল

দেশে গণতন্ত্র নেই চলছে একনায়কতন্ত্র : ফখরুল

বিশেষখবর
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র নেই, চলছে একনায়কতন্ত্র। দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এ থেকে মুক্তি পেতে হলে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই। বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করেছে। কোন অপশক্তির জোরে কখনোই তাকে মুছে ফেলা যাবেনা। যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারা ভেবেছিল জিয়াকে হত্যার মাধ্যমে জাতীয়তাবাদের আদর্শকে ধ্বংস করে দেয়া যাবে। কিন্তু ৩৩ বছর পরেও এখনো কোটি মানুষের হৃদয়ে জিয়াউর রহমান স্থান করে আছেন।তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। আর এখন খালেদা জিয়া ও তারেক র...
জনগণকে ভোটের অধিকার দিতে হবে: ড. কামাল

জনগণকে ভোটের অধিকার দিতে হবে: ড. কামাল

জাতীয়
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বৈধতা প্রশ্নে আদালতে মতামত দিতে গিয়ে নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, জনগণের ভোটের অধিকার ছাড়া সংবিধানের আর কোনো ব্যাখা হতে পারে না। জনগণকে ভোটের অধিকার দিতে হবে। নির্বাচন হচ্ছে জনগণের পছন্দের অধিকার। জনগণকে সেই অধিকার অবশ্যই দিতে হবে। বৃহস্পতিবার নিয়োগপ্রাপ্ত সাত অ্যামিচি কিউরির মধ্যে ড. কামাল হোসেন হাইকোর্টে এ বিষয়ে তার মতামত উপস্থাপন করেন। এ বিষয়ে আগামী বুধবার তিনি তার বক্তব্যের সমাপ্তি টানবেন।সংবিধানা বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের প্রবীণ এই আইনজ্ঞ বলেন, দশম সংসদে ১৫৪ আসনে ভোট হয়নি এটি উদ্বেগজনক। আমরা শান্তি এবং শৃঙ্খলা চাই। কিন্তু সেটি হতে হবে সংবিধানের মধ্যে থেকেই। গণতন্ত্র মুক্তি পাক। এটি সাংবিধানিক অনুপ্রেরণার মূল ভিত্তি।ড. কামাল বলেন, গণতন্ত্রই সংবিধানের মূল ভিত্তি। যে ১৫৪ জন প্রার্থীকে...