Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

বাবার মতো শহীদ হলেন মিজান

বাবার মতো শহীদ হলেন মিজান

জাতীয়
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভেলানগর গ্রামের বিজিবি’র নায়েক মিজানুর রহমান এর বাড়িতে তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। মিয়ানমারের সীমান্ত রক্ষীর গুলিতে তিনি মারা যান। এখন পর্যন্ত তার লাশও পাওয়া যায়নি। সরেজমিন গিয়ে দেখা যায়, নায়েক মিজানুর রহমানের স্ত্রী ও তার সন্তানদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী ও মাসহ পরিবারের লোকজন গত ২৫শে মে সর্বশেষ তার সঙ্গে কথা বলেন। মিজানুর রহমান ১৯৮৮ ইং সালে ৮ম শ্রেণী পাস করে সৈনিক পদে বিজিবিতে যোগদান করেন। বৈবাহিক জীবন তার স্ত্রী ও ৪ মেয়ে রয়েছেন। স্ত্রী শামীমা বেগম (পারুল) জানান, তার বড় মেয়ে ফাতেমা (২০)কে বিয়ে দিয়েছেন ২য় মেয়ে হালিমা (১৪) ৭ম শ্রেণীতে পড়ে ভৈষের কোট দাখিল মাদ্রাসায়। ৩য় মেয়ে শিমু (১২) ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে একই মাদ্রাসায়, ৪র্থ মেয়ে হাবিবার বয়স (৪) বছর। নিহত মিজানুর রহমানের চাচা আবুল কাশেম মানবজমিনকে বলেন, মিজানের বাবা শহীদ হাফিজ...
২রা জুন আইন মন্ত্রনালয়ে গণঅবস্থান

২রা জুন আইন মন্ত্রনালয়ে গণঅবস্থান

স্লাইড
ট্রাইব্যুনালের আইনে জামায়াতের বিচার করা যাবে না আইনমন্ত্রী আনিসুল হকের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চের ডা. ইমরানের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার বিকালে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই প্রতিবাদ জানান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এসময় আগামী ২রা জুন আইন মন্ত্রণালয়ের সামনে ৩ ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করারও ঘোষণা দেন তিনি। তিনি বলেন, অবিলম্বে আইনমন্ত্রীর বক্তব্য পরিহার করে নিতে হবে। না হলে ৫ই ফেব্রুয়ারির মতো জাগরণ মঞ্চ আবার আন্দোলন শুরু করবে। মঞ্চের ৬ দফা দাবি নিয়ে কখনও কারও সঙ্গে আপস হবে না উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায়ে প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে। মুখপাত্র আরও বলেন, আমাদের ওপর আঘাত, মামলা হওয়াতে বুঝতে পেরেছিলাম সরকার জামায়াতের সঙ্গে বিদেশী বন্ধুদের মন রক্ষা করতে আপোস করছে। আইনমন্ত্রীর বক্তব্যে সেটা আজ পরিস্কার হলো।...
মিজান টাওয়ার ঝুঁকিমুক্ত ঘোষণা

মিজান টাওয়ার ঝুঁকিমুক্ত ঘোষণা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর কল্যাণপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মিজান টাওয়ারকে ঝুঁকিমুক্ত ঘোষনা করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-২ সদস্যের বিশেষজ্ঞ দল ও রাজউক। শুক্রবার দু’ দফায় বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করেন। বিকেলে পরিদর্শন শেষে তারা মতামত প্রদান করেন। এ সময় তারা সাংবাদিকদের বলেন, ভবনটি ঝুঁকিমুক্ত। এখানে বসবাস করা যাবে। এরপরই ভবনের লোকজন আবারও ভবনে ফেরা শুরু করতে থাকে। ভবিষ্যতে যাতে এ ধরণের ভবন নির্মানের আগে রাজউক কার্যকরী পদক্ষেপ নেয় সে দাবি জানান লোকজন।গত বুধবার সন্ধ্যায় রহস্যজনক বিস্ফোরণের পর কল্যাণপুরের মিজান টাওয়ার থেকে সব লোকজনকে সরে যেতে বলা হয়। বিস্ফোরণের ঘটনা তদন্ত ও ভবনের প্রকৃত অবস্থা জানাতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ দলকে ভবনটি পরীক্ষা করে মতামত...
একরাম হত্যা মামলার আসামি বেলাল ৫ দিনের রিমান্ডে

একরাম হত্যা মামলার আসামি বেলাল ৫ দিনের রিমান্ডে

বিশেষখবর
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় গ্রেফতারকৃত আনন্দপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিনকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাত ৯টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালতে বেলালকে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বুধবার দিনগত রাত ৩টার দিকে একরামুল হক একরাম (৪৭) হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বেলালকে গ্রেফতার করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাকে ফেনী থানার অধীনে ফেনী পুলিশ লাইনে হস্তান্তর করা হয়। গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ ...
রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আবারো হাড়গোড় উদ্ধার

রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আবারো হাড়গোড় উদ্ধার

স্লাইড
রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আবারো হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার সময় পথশিশুরা ধ্বংসস্তুপ থেকে হাড়লো খুঁজে পায়।সকালে স্থানীয় কয়েকজন পথশিশু ধ্বংসস্তুপের পেছনের দিকে রড খুঁজতে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড়গোড় খুঁজে পায়। পরে তারা সেগুলো রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী প্রতিবাদ স্তম্ভের বেদিতে রেখে পুলিশকে খবর দেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, পথশিশুরা একটি মাথার খুঁলি ও ৮ থেকে ১০টি হাড়গোড় পেয়েছে। পুলিশ খবর পেয়ে এগুলো থানায় নিয়ে এসেছে। ডিএনএ টেস্টের জন্য এগুলো ঢাকা মেডিক্যালে পাঠানো হবে। উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ১৪ মে সেখানে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপরও রানা প্লাজার পাশে ফেলে রাখা ধ্বংসস্তুপ থেকে কঙ্কাল ও মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার হচ্ছে।উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হলেও বেশ কিছু লাশ উদ্ধার হয়নি। ...
র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা তারেক লে. কর্নেল সাঈদ ও মেজর আরিফ হোসেনকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফতুল্লা থানায় প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা হত্যা মামলায় তাদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ তাদের আদালতে হাজির করা হয়। এ সময় দুইজনকে হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল। রিমান্ড শুনানির আগে আদালতে প্রেরিত আবেদনে বলা হয়, সাক্ষ্য প্রমাণে এটা প্রতীয়মান যে এ দুইজন সেভেন মার্ডারের ঘটনায় সম্পৃক্ত। এজন্য আরো তথ্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।...
রশ্নপত্র ফাঁস: গণশুনানির দাবিতে জাফর ইকবালের অনশন

রশ্নপত্র ফাঁস: গণশুনানির দাবিতে জাফর ইকবালের অনশন

জাতীয়, স্লাইড
বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে গণশুনানি করার দাবি জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারের দায়িত্বশীল মহল দায় স্বীকার না করা ও কার্যকর ব্যবস্থা না নেয়ার প্রতিবাদে শুক্রবার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে সঙ্গে নিয়ে অবস্থান নিয়ে তিনি এ দাবি জানান। তার সঙ্গে যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের হাতে শোভা পায় প্রশ্নফাঁসবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড। প্রশ্নফাঁসের ব্যাপারে সরকারের দায়িত্বশীল মহলের ইচ্ছা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের এই কর্মসূচি চলবে। আমরা জড়িতদের বিচার চাই। আজকে এই বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে তারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিতে চায় না। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে গণশুনানি ...
ইউক্রেইনে গুলি করে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৪

ইউক্রেইনে গুলি করে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৪

আন্তর্জাতিক
বিচ্ছিন্নতাবাদের শিকার ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশ-পন্থী যোদ্ধারা একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টারের আরোহী এক জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়, স্লোাভিয়ান্‌স্ক শহরে সরকারি বাহিনী এবং রুশ-পন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শহরের উপকন্ঠে যেখানে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে সেখানে থেকে কুন্ডলি পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। এর আগে স্লোভিয়ান্‌স্কের বিচ্ছিন্নতাবাদীরা রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাঙকে জানায় যে, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিই-র একদল পর্যবেক্ষককে তারা আটক করেছে। বিদ্রোহীদের এক নেতা বলেন, চারজনের এই পর্যক্ষেক দল, যার মধ্যে ডেনিশ, তুর্কি, এস্তোনিয়ান এবং সুইস নাগরিক রয়েছেন, তারা সবাই ভাল আছেন। তবে ওএসসিই বলছে, পর্যক্ষেকদের কোথায় আটক রাখা হয়েছে সে সম্পর্কে তারা জানে না।...