মিয়ানমার সীমান্তে উত্তেজনা, রাষ্ট্রদূতকে তলব
বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলির ঘটনায় ওই এলাকায় গতকালও উত্তেজনা বিরাজ করছিল। আতঙ্কে সীমান্ত এলাকার লোকজন নিরাপদে সরে গেছেন। গত বুধবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বিজিবি সদস্য
মিজানুর রহমানের লাশ গতকাল ফেরত দিয়েছে বিজিপি। এদিকে পুরো ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। গতকাল বিকালে সংবাদ সম্মেলন করে বিজিবি মহাপরিচালক ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
গতকাল বিকাল ৫টা ৪৫ মিনিটে নাইক্ষৎছড়ি সীমান্তের ৫২ পিলারের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র পতাকা বৈঠক শেষে মিজানুর রহমানের লাশ ফেরত দেয় মিয়ানমার। লাশ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান। লাশ গ্রহণ করেন ৩১ ব্যাটালিয়নের মেজর তারেক ও সহকারী পরিচালক মোশাররফ হ...







