Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ সেপ্টেম্বর

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ সেপ্টেম্বর

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আগামী ১৪ আগস্ট।ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে ভর্তির এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। রোববার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১২ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।...
বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে থাই আর্মি

বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে থাই আর্মি

আন্তর্জাতিক
থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনী হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য মাঠে নামিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক সাবওয়ে ও ট্রেন স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এ খবর দিয়েছে এপি। ২২শে মে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে। ওই সেনা অভ্যুত্থানের পর থেকে প্রায় প্রতিদিনই গণতন্ত্রপন্থি প্রতিবাদকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। ব্যাংকক জুড়ে তারা বিক্ষোভ করতে থাকে। সেনা সদস্যদের সঙ্গে হাতাহাতিও হয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি। সেনাবাহিনী প্রথম থেকেই বিক্ষোভকারীদের প্রতিবাদ বন্ধ করতে আহ্বান জানিয়ে আসছে। অন্যথায় সেনা নামানোর হুশিয়ারি দেয় তারা।...
কলকাতাই চ্যাম্পিয়ন

কলকাতাই চ্যাম্পিয়ন

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
পাঞ্জাবকে আবারও হারিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে নিলো কলকাতা। দারুণ এক মওসুম পার করেও শিরোপা অধরাই রযে গের কিংস ইরেভেন পাঞ্জাবের। অসাধারণ ক্রিকেট, অসাধারণ লড়াই। ব্যাটে বলের দুর্দান্ত লড়াইয়ে বিজয়ী কলকাতা নাইট রাইডার্স। বলিউডি যুদ্ধে জয়ী নায়ক শাহরুখ খান আর বিজিত নায়িকা প্রীতি জিনতা। এবারের আসরে দুদৃান্ত শুরু করেও শিরোপার স্বাদ পেলো না পাঞ্জাব। বাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাবের ৪ উইকেটে করা ১৯৯ রান কলকাতা তিন বল আর তিন উইকেট হাতে রেখে টপকে যায় কলকাতা।চার বলে প্রয়োজন ছিল চার রান। উত্তেজনা তুঙ্গে দুই শিবিরেই। বল করছিলেন আওয়ানা আর ব্যাট করছিলেন পিযৃষ চাওলা। আগের ওভারে ছক্কা মেরে খেলাকে তিনিই হাতের মুঠোয় নিযে আসেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রানের। প্রথম বলে রান নিতে পারেন নি সুনিল নারাইন। পরের বলে এক রান নিলে ব্যাটিংয়ে আসেন চাওলা। এই স্পিনার ব্যাটসম্যান তৃতীয় বলটিকে সীমানার বা...
আওয়ামী লীগের শাসন ফরমালিন যুগ

আওয়ামী লীগের শাসন ফরমালিন যুগ

স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো শাসনামলই ফরমালিনের যুগ বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলেছে, আওয়ামী লীগ রাজনীতি, অর্থনীতি ও সমাজের সব কিছুতেই ফরমালিনের প্রয়োগ খুব দক্ষভাবে করছে। পদ্মা সেতু, ব্যাংক-শেয়ারবাজার থেকে শুরু করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানে ফরমালিন দিয়ে ধ্বংস করে দিয়েছে। শুধু ফরমালিন নয়, আওয়ামী লীগের বিষে ছেয়ে গেছে পুরো দেশ। গতকাল দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ‘বিএনপির জন্মই অবৈধ’- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা আলমগীর বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের যে বিধিবিধানে বিএনপির জন্ম হয়েছে দেশে ’৭৫-পরবর্তী সেই বিধিবিধানেই আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। জিয়াউর রহমানের কল্যাণেই আওয়ামী লীগ বাকশাল থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসে। তাই বিএনপ...
যে কোন হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

যে কোন হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সংবাদ শিরোনাম, স্লাইড
সংবিধানকে রক্ষা ও গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য সশস্ত্র বাহিনীকে যে কোন হুমকি মোকাবিলায় সর্বদা সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পেশাগত দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতি দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের নেতৃত্বসুলভ গুণাবলী, জ্যেষ্ঠতা, মুত্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, সততা, শৃঙ্খলা, দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সামর্থ্যের ওপর গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী গতকাল ঢাকা সেনানিবাসের সেনাসদরে আর্মি হেডকোয়াটার্স সিলেকশন বোর্ড-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্য সেনা কর্মকর্তাদের পদন্নোতি দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়...
পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগ অভিযুক্ত হাদিউল সেনা হেফাজতে

পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগ অভিযুক্ত হাদিউল সেনা হেফাজতে

জাতীয়, স্লাইড
পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের নামে কটিয়াদীতে টাকা আদায়ের ঘটনায় সেনা সদস্য হাদিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেয়া হয়েছে। শনিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন মানবজমিন-এর প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পর সন্ধ্যায় ময়মনসিংহ সেনানিবাসের আর্মি সিকিউরিটি ইউনিটের মেজর শুভ ইসলাম কটিয়াদী উপজেলার মসূয়া তাতারকান্দা গ্রামে এসে অভিযুক্ত সেনা সদস্য হাদিউলকে হেফাজতে নেন। পরে রাতে তাকে ময়মনসিংহ সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। তবে সেনা সদস্য হাদিউল নিজেকে কুমিল্লা সেনানিবাসে কর্মরত বলে জানালেও তিনি জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে কর্মরত বলে পুলিশ জানিয়েছে। তার সৈনিক নম্বর ১৬১৫৪৪১ (স্ট্যাটিক সিগন্যাল)। এ ব্যাপারে কটিয়াদী থানায় শনিবার পৃথক দু’টি জিডি (নম্বর ১২৯৬ ও ১৩০৩) করা হয়েছে। এসআই শাহ আলী জানান, সেনা সদস্য হাদিউল ইসলাম উপজেলার তাতারকান্দা গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি ২ মাসের...
সরকার-জামায়াত আপসকামিতার আলামত

সরকার-জামায়াত আপসকামিতার আলামত

জাতীয়, সংবাদ শিরোনাম
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, জামায়াতের বিচার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের বক্তব্যে বোঝা যায় সরকার ও জামায়াতের মধ্যে আপসকামিতার পথ তৈরি হয়েছে। আমরা আশঙ্কা করছি সরকার যুদ্ধাপরাধীদের বিচার থেকে সরে যাচ্ছে। ডা. ইমরান বলেন, আইনমন্ত্রীর বক্তব্য পরস্পরবিরোধী। তিনি ২০১৩ সালের ১৮ই ফেব্রুয়ারি বলেছিলেন, এ আইনের মাধ্যমেই জামায়াতের বিচার করা সম্ভব। আর এখন বলছেন, বর্তমান আইনে বিচার করা সম্ভব নয়। এতে বোঝা যায় সরকার ও জামায়াতের মধ্যে একটা সমঝোতার পথ তৈরি হয়েছে। এখনই আমরা স্পষ্টভাবে বলছি না যে, তাদের মধ্যে সমঝোতা হয়েছে। এখন পর্যন্ত আমরা আশঙ্কাই করছি। মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় ডা. ইমরান বলেন, জামায়াতের বিচার প্রশ্নে সংশোধনী প্রয়োজন হলে তা করা তো কঠিন কিছু নয়। এখন সরকারকে পরিষ্কার করতে হবে তারা জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচার করবেন কিনা। ২৯শে ম...
পাঞ্জাবের প্রথম নাকি কলকাতার দ্বিতীয়

পাঞ্জাবের প্রথম নাকি কলকাতার দ্বিতীয়

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ভারতীয় প্রিমিয়ার লীগের সপ্তম আসরের শিরোপা নির্ধারণ হবে আজ। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের ফাইনাল বলিউডের শক্তিমান দু’জন তারকার লড়াইও। বলিউডের জনপ্রিয় সিনেমা বীর-জারা’র নায়ক-নায়িকা শাহরুখ খান ও প্রীতি জিনতা যথাক্রমে মালিক কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের। শাহরুখ খানের কলকাতা ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) দ্বিতীয় শিরোপার লক্ষ্যে ফাইনালে আজ মাঠে নামবে। তারা ২০১২ সালের চ্যাম্পিয়ন। আগের ছয় আসরে মাত্র একবার ফাইনালে উঠেই তারা শিরোপা জিতেছিল। অন্যদিকে আইপিএল-এ পাঞ্জাবের এটিই সবচেয়ে বড় সাফল্য। এর আগে তারা একবারও ফাইনালের উঠতে পারেনি। টুর্নামেন্টের প্রথম আসরে ২০০৮ সালে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। তবে সেবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল তারা। ৭ বছর পর পাঞ্জাব দারুণ প্রতিশোধ নিয়েছে চ...