Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

সরকারকে টেনে-হেঁচড়ে নামানো হবে: ইমরান

সরকারকে টেনে-হেঁচড়ে নামানো হবে: ইমরান

স্লাইড
সরকারকে টেনে-হেঁচড়ে নামানোর হুমকি দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বলেছেন, আমরা বারবার আপনাদের ওপর আস্থা রেখেছি বলে এখনও রাজপথে আছি। নয়তো কিভাবে টেনে-হিঁচড়ে সরকারকে নামাতে হয়, তা বাংলাদেশের জনগণ জানে। আমাদের আস্থা নষ্ট করবেন না। আজ দুপুরে আইন মন্ত্রণালয়মুখী পূর্বনির্ধারিত মিছিলে পুলিশের বাধা পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। ইমরান বলেন, আপনাদের অবস্থান থেকে সরে আসুন। অন্যথায় বাংলাদেশের মানুষকে আবার রাস্তায় নামতে হলে তার পরিণাম সব রাজনৈতিক দলকে দিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার যুদ্ধাপরাধীদের নামে রাজনীতি করতে চায়, তাদের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক নয়। এছাড়া সম্প্রতি জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আইনমন্ত্রীর করা বক্তব্য থেকে সরে আসারও দাবি জানান তিনি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা সচিবালয়ের দিকে যাত...
রানা তৃতীয় দফায় পাঁচদিনের রিমান্ডে

রানা তৃতীয় দফায় পাঁচদিনের রিমান্ডে

স্লাইড
নারায়ণগঞ্জের আলোচিত সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানার তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন।সোমবার রিমান্ড শুনানির আগে আদালতে প্রেরিত আবেদনে বলা হয়, স্বাক্ষ্য প্রমাণে এটা প্রতীয়মান যে রানা সেভেন মার্ডারের ঘটনায় সম্পৃক্ত। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে ইতোমধ্যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এজন্য আরো তথ্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রানাকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশীদ মন্ডল। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দু দফায় ১৫ দিন তাকে রিমান্ডে নেয়া হয়। গত ১৭ মে ...
পাঁচ তালেবানের বদলে এক মার্কিন সেনা

পাঁচ তালেবানের বদলে এক মার্কিন সেনা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার প্রশাসন আফগানিস্তানের তালেবানের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করেছে। এ চুক্তি অনুযায়ী গুয়ান্তানামো বে’ কারাগার থেকে পাঁচ তালেবান জঙ্গির মুক্তির বিনিময়ে আফগানিস্তান থেকে ছেড়ে দেয়া হয়েছে পাঁচ বছর ধরে আটক এক মার্কিন সেনাকে। তার নাম বোয়ে বার্গদাল (২৮)। কাতারের মধ্যস্থতায় উভয়পক্ষে বন্দি বিনিময়ে সমঝোতা হয়। তারই আলোকে এ বন্দিবিনিময় হয়। সেনা সার্জেন্ট বার্গদালকে আমেরিকান সেনা হেফাজতে ফিরিয়ে দেয়ার পর তাকে জার্মানির মার্কিন সামরিক হাসপাতালে নেয়া হচ্ছে। সেখানে তার চিকিৎসা চলবে। যদিও মুক্তির পর প্রাথমিক চেকআপে তার শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়েছে। বার্গদালই ছিলেন আফগানিস্তানে আটক একমাত্র মার্কিন সেনা। তার মুক্তির খবরে উল্লাস প্রকাশ করেছেন তার বাবা-মা। কিউবার গুয়ান্তনামো কারাগার থেকে যে আফগান জঙ্গিদের মুক্তি দেয়া হয়েছে তারা সবাই অনেক সিনিয়র বলে মনে কর...
বিজিবির গুলিতে ৪ বিজিপি সদস্য নিহত

বিজিবির গুলিতে ৪ বিজিপি সদস্য নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গোলাগুলিতে মিয়ানমারের চার সেনা সদস্য নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার এক কর্মকর্তাসহ দুই জন এবং দুই নন কমিশন্ড র‌্যাংকের সদস্য রয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে মিয়ানমার ভিত্তিক বার্মা টাইমস পত্রিকার অনলাইন সংস্করণে আজ এ রিপোর্ট প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫২ নম্বর পিলারের কাছে শুক্রবার মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির বর্ডার গার্ড পুলিশ হামলা চালালে, মর্টার শেলের মাধ্যমে পাল্টা-হামলা চালায় বিজিবি। এতে চার বিজিপি সদস্য মারা যান। আহত ৩ জনকে মাউন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি’র দলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলি। তার সঙ্গে ছিলেন বিজিবি’র সিনিয়র কর্মকর্তারা। এর মধ্যে কর্ন...
ক্রেস্ট জালিয়াতির অনুসন্ধান করবে দুদক

ক্রেস্ট জালিয়াতির অনুসন্ধান করবে দুদক

জাতীয়
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো সহিদুর রহমানের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ এবং অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে। দুদক সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অনুসন্ধান পরিচালনা করা হবে। এ জন্য শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগে দেয়া হবে।...
ট্রেনের অগ্রিম টিকিট কেনার সময়সূচি পরিবর্তন

ট্রেনের অগ্রিম টিকিট কেনার সময়সূচি পরিবর্তন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
১০ দিনের পরিবর্তে পাঁচদিন আগে থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামী ১১ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ জুন (যাত্রা তারিখ ১৫ জুন) সকাল ৯টা থেকে রেলওয়ের সকল স্টেশন কাউন্টার এবং ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে একযোগে এ কার্যক্রম চালু করা হবে।...
পাবনায় আ. লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু

পাবনায় আ. লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু

সারা-দেশ
পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম মারা গেছেন।পাবনায় আ. লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া পথে তিনি মারা যান। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান ওরফে মজনু, সুলতান আহমেদ এবং আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রফিকুল ও মামুন গুলিবিদ্ধ হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ আটজনকে আটক করে। আতাইকুলা থানার ওসি আকরাম হোসেন সমকালকে জানান, চার খুনের ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতভর অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-মোস্তফা, আবু সামা, কিনু, আব্দুর রহমান, আবু সাইদ, কালু, ইউসুফ এবং স্বপন। ঘাতকদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় ...
র‌্যাব-১৪ অধিনায়কসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

র‌্যাব-১৪ অধিনায়কসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বিশেষখবর
নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ এনে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম শাকিব সিদ্দিক ও আট সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।র‌্যাব-১৪ অধিনায়কসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহারের আদালতে মামলাটি করেন নিহতের ভাই মেহেদী হাসান। আদালত আগামী ৪ জুন মামলাটির অধিকতর শুনানি এবং আদেশের তারিখ ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী খায়রুল এনাম জানান, গত ২৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বগদহর গ্রামের বাড়ি থেকে শাহনূর আলমকে সাদা পোশাকে র‌্যাব-১৪ এর কর্মকর্তারা আটক করে নিয়ে যান। এরপর ৩১এপ্রিল একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। পরে ৪ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শাহনূর মারা যান।...