Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

অব্যাহতি পেলেন শামসুল হুদা

অব্যাহতি পেলেন শামসুল হুদা

জাতীয়, সংবাদ শিরোনাম
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে জানিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা জানানো হলে আদালত শামসুল হুদাকে অব্যাহতি দেয়। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘নো রুল অব ল’ শিরোনামে ড. এটিএম শামসুল হুদাকে উদ্ধৃত করে প্রকাশিত একটি সংবাদ আমলে নিয়ে গত ১৮ই মে হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। একই সঙ্গে তাকে হাইকোর্টে হাজির হতেও বলা হয়। ওই নির্দেশ অনুযায়ী গতকাল সকালে তিনি হাইকোর্টে হাজির হন। তার পক্ষে আইনজীবী ছিলেন ড. কামাল হোসেন। শুনানির শুরুতে আদালত শামসুল হুদাকে বসতে বলেন। ড. কামাল হোসেন রুলের জবাব ও বক্তব্যের অনুলিপি আদালতে দাখিল করেন। এসময় ...
আতাইকুলা থানার ওসি প্রত্যাহার

আতাইকুলা থানার ওসি প্রত্যাহার

সারা-দেশ
পাবনার আতাইকুলা থানার ওসি মো. আকরাম হোসেনকে মঙ্গলবার রাতে পাবনা পুলিশ ওয়ারে (পুলিশ লাইনে) প্রত্যাহার করা হয়েছে।। তার স্থলে বগুড়া থেকে বদলি হয়ে আসা পরিদর্শক ফাইজুল ইসলামকে আতাইকুলা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান ওরফে মজনু, সুলতান আহমেদ এবং আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ মামুন এবং রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রোববার মারা যান। এ ঘটনায় এজারভুক্ত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।...
জিয়া হত্যায় শেখ হাসিনা জড়িত কিনা জনমনে প্রশ্ন রয়েছে

জিয়া হত্যায় শেখ হাসিনা জড়িত কিনা জনমনে প্রশ্ন রয়েছে

বিশেষখবর
প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত ছিলেন কিনা জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আজকের স্বঘোষিত প্রধানমন্ত্রী ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফিরে আসেন। আর ৩০শে মে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, শেখ হাসিনাও এ হত্যায় জড়িত ছিলেন কিনা। বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আগের দুই দফা ক্ষমতায় থাকাকালে তদন্ত কেন হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তখনও কিছু তদন্ত হয়েছিল। এখন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। আজ দুপুরে রাজধানীর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের যৌথসভায় বলেছিলেন, জিয়াউর রহমান মরে গিয়ে বেঁচে গেছেন। না হলে তিনিও বঙ্গবন্ধু হত্যা মামলার আসাম...
চুনারুঘাটের অরণ্যে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও মর্টার শেল উদ্ধার

চুনারুঘাটের অরণ্যে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও মর্টার শেল উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গভীর অরণ্য থেকে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও মর্টার শেল উদ্ধার করেছে র‌্যাব। দুই দিনের অভিযান শেষে গতকাল অস্ত্র উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেন র‌্যাব-এর সদস্যরা। উদ্ধার অভিযানের সময় র‌্যাব সদর দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে হেলিকপ্টারে সাতছড়ি যান। বিকালে র‌্যাব জানায়, দিনভর অভিযানে প্রায় ২০০ কামান বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলা উদ্ধার করা হয়। আরও গোলাবারুদ সেখানে রয়েছে বলে তাদের ধারণা। টিলার ওপর গভীর কূপের মধ্যে তৈরি করা বাংকারের মধ্যে এই গোলাগুলো পাওয়া যায়। তবে কারা কখন এই অস্ত্র মজুত করেছিল এ বিষয়ে কোন ধারণা দিতে পারেনি র‌্যাব। যে স্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয় তা ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশের ৩ কিলোমিটার ভেতরে। বনে একশ’ ফুট উঁচু টিলার মাঝামাঝি স্থানে বিভিন্ন বাংকারে অভিযান চালায় র‌্যাব। তাদের সঙ্গে ডগ স্কোয়াডও ছ...
রাষ্ট্রীয় মর্যাদায় বিজিবি সদস্য মিজানুর সমাহিত

রাষ্ট্রীয় মর্যাদায় বিজিবি সদস্য মিজানুর সমাহিত

বিশেষখবর
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে মিজানুরের নিজ গ্রাম দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভেলানগরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে বেলা একটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিজানুরের লাশ কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া মাঠে নেওয়া হয়। সেখান থেকে লাশ নেয়া হয় তার গ্রামে। এ সময় তার পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে লাশ দাফন করা হয়। শহীদ মিজানুর রহমানের জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে সকাল নয়টার দিকে বিজিবির নাইক্ষ্যংছড়ির ব্যাটালিয়ন সদর দপ্তরে মিজানুরের জানাজা অনুষ্ঠিত হয়। গত ২৮শে মে নাইক্ষ্যংছড়ির সীমান্তে টহলরত...
চিকিৎসার জন্য মালয়েশিয়ায় তারেক

চিকিৎসার জন্য মালয়েশিয়ায় তারেক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মেডিকেল চেক-আপের জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সোমবার লন্ডন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর গেছেন। আগামী এক সপ্তাহ সেখানে অবস্থান করবেন। তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ-এ প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করাবেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন। সোমবার স্থানীয় সময় বেলা ৩টায় কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম রাজী এবং তারেক রহমানের ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু। উল্লেখ্য, তারেক রহমান ২০০৮-এর ১২ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন গমন করেন। প্রায় পাঁচ বছর পর প্রথম তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১লা এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সোদি আরব। এক সপ্তাহকাল সোদি আরবে অবস্থান করে পবিত্র ওমরাহ পালন ও রাসূল ...
র করলো জার্মানি

র করলো জার্মানি

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ড্র করলো অন্যতম শিরোপা প্রত্যাশী জার্মানী। রোববার তারা ২-২ গোলে ড্র করে ক্যামেরুনের বিপক্ষে। জামার্নির বরুসিয়া পার্কে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে দু’দলই। ম্যাচের ৬২ মিনিটে স্যামুয়েল ইতোর গোলে এগিয়ে যায় ক্যামেরুন। তবে ৬৬ মিনিটেই থমাস মুলার জার্মানিকে সমতায় ফেরান। আর ৭১ মিনিটে অ্যান্ড্রো গোল করলে ২-১ এগিয়ে যায় জার্মানি। কিন্তু ৭৮ মিনিটে ক্যামেরুনের মেক্সিম চউপো-মটিং গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মানিকে। গতকাল ড্র করেছে ফ্রান্সও। তারা ১-১ গোলে ড্র করে প্যারাগুয়ের বিপক্ষে। তবে জয় তুলে নিয়েছে বেলজিয়াম। তারা ২-০ গোলে হারায় সুইডেনকে। কিন্তু দিনের অন্য ম্যাচে হেরে গেছে হন্ডুরাজ। তারা ২-৪ গোলে হেরেছে ইসরাইলের কাছে।...
জিয়াউর রহমান মরে গিয়ে বেঁচে গেছেন

জিয়াউর রহমান মরে গিয়ে বেঁচে গেছেন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ও আমার পরিবারকে হেয় করার জন্য ষড়যন্ত্র চলছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মরে গিয়ে বেঁচে গেছেন। তা না হলে তাকেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী করা হতো। আজ সন্ধ্যায় গণভবণে আয়োজিত আওয়ামী লীগের যৌথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। সভায় দলের উপদেষ্টা পরিষদ, সংসদীয় দল ও কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত আছেন।...