Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

বিবাহবার্ষিকীতে অমিতাভ-জয়া আলাদা

বিবাহবার্ষিকীতে অমিতাভ-জয়া আলাদা

বিনোদন
একচল্লিশটা বছর পার হল বচ্চন দম্পতির বিবাহ সর্ম্পকের। বৈবাহিক জীবনে দেখেছেন প্রচুর ওঠা-পড়া। তবুও সর্ম্পকে পড়েনি একটুও চিড়। আর এই প্রথমবার বিবাহবার্ষিকীর দিনেই আলাদা রয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। জয়া বচ্চনও ব্যস্ত নিজের প্রোডাকশন হাউজের কাজে। অন্যদিকে ব্যস্তবাগিস বিগবিও ব্যস্ত বহু ছবির শ্যুটিংয়ে। নিজেদের কাজের চাপেই আপাতত এবারে বিবাহ বার্ষিকী একেবারে ফিকে বচ্চন পরিবারে। তবে ট্যুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউ-ই। অমিতাভ ট্যুইট করে জানিয়েছেন ‘দূরে থাকলে কী হবে? মনটা তো কাছে আছে। যতদিন মন কাছাকাছি থাকবে তত দিনই সর্ম্পক থাকবে ঠিক। জয়াকে শুভেচ্ছা জানাই ৪১ বছর ধরে আমাকে সহ্য করার জন্য।’ অন্যদিকে ছেলে অভিষেক ও বৌমা ঐশ্বর্যও শুভেচ্ছা জানিয়েছেন বিগবি ও জয়াকে। তবে ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে, পরিবারের সঙ্গে ছোট্ট অনুষ্ঠান করবেন, সে ইচ্ছা প্রকাশ করেছেন জয়া ও অমিতাভ দু’জনেই।...
নতুন নতুন ফিচারের বন্যা বইয়ে দেবে অ্যাপল

নতুন নতুন ফিচারের বন্যা বইয়ে দেবে অ্যাপল

বিজ্ঞান-প্রযুক্তি
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন, 'পিকাসোর একটি কথা রয়েছে, ভালো শিল্পীরা অনুকরণ করেন, আর মহান শিল্পীরা করেন চুরি। আমরাও গ্রেট আইডিয়া চুরির বিষয়ে সব সময় লজ্জাহীন ছিলাম।' ম্যাক এবং আইফোনের প্লাটফর্মের জন্য অ্যাপল ফিচারের বন্যা বইয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। ড্রপবক্স, ভক্সার এবং হোয়াটসঅ্যাপের মতো ফিচারের সঙ্গে প্রতিযোগিতা করতেই অ্যাপল আনবে নতুন নতুন ফিচার। ক্লাউডের প্রতিনিয়ত উন্নতির সঙ্গে তাল সামলাতে অ্যাপলের এই উদ্যোগ। এ সব দারুণ থিমের মধ্যে রয়েছে- ১. কলিং এবং ই-মেইল একইসঙ্গে কাজ করাবে আইফোন এবং ম্যাকে, এমন ফিচার আনছে অ্যাপল। ২. অ্যাপলের নিজস্ব অ্যাপগুলোর সঙ্গে অন্যান্য অ্যাপ কাজ করতে পারবে এমন ব্যবস্থা করা। যেকোনো ছবি এডিট করতে চাইলে অ্যাপলের ফটো সার্ভিস ব্যবহার করতে পারবেন। অ্যাপলের চিফ এক্সিকিউটিভ টিম কুক বলেন, আইফোন প্লাটফর্ম আইওএস ৮ চালু করাটা ছিলো বড় এক অগ্রগতি। কিছু মৌলিক ফিচার ...
শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রিয় দল ব্রাজিল

শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রিয় দল ব্রাজিল

বিশেষখবর
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রিয় দল ব্রাজিল! বিশ্বকাপ ফুটবলে তাঁরা দুজনই ব্রাজিলের কট্টর সমর্থক। প্রতিবারের মতো এবারও রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন তাঁরা। প্রধানমন্ত্রীর একজন উপ-প্রেস সচিব বলেছেন, প্রধানমন্ত্রীর পছন্দের দল ব্রাজিল। এক সময় পেলের খেলা তাঁর ভালো লাগতো। তবে তিনি আর্জেন্টিনার খেলাও পছন্দ করেন। বিশেষ করে মেসির খেলা তাঁর খুবই পছন্দ। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা বলেন, ম্যাডাম ব্রাজিলের কঠিন সমর্থক। ম্যাডাম মনে করছেন, এবার ব্রাজিল বিশ্বকাপ ব্রাজিলের দখলেই যাবে।...
শাহজালালে কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ

শাহজালালে কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ

বিশেষখবর
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম আটক করেছে শুল্ক ও গোয়েন্দা (কাস্টমস) কর্তৃপক্ষ। দুবাই থেকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কার্টন থেকে গতকাল মঙ্গলবার দুপুরে এসব সরঞ্জাম জব্দ করা হয়। কাস্টমস সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে কম্পিউটার পার্টসের নামে গত সোমবার দুবাইয়ের একটি ফ্লাইটে গোপনে ওই ভিওআইপি সরঞ্জাম দেশে আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা অনুসন্ধানে নামেন। গতকাল দুপুর ২টার দিকে একটি কুরিয়ার সার্ভিসের পক্ষে ৪৫ কেজি ওজনের দুটি সন্দেহজনক কার্টন বিমানবন্দর থেকে সংগ্রহ করলে কর্মকর্তারা তা চ্যালেঞ্জ করেন। কার্টন দুটি তল্লাশি করলে তাতে কম্পিউটারের কোনো যন্ত্রাংশ মেলেনি। সেখানে রাখা ছিল পাঁচ সেট ভিওআইপি সরঞ্জাম। কার্টনের গায়ে ‘ইউপিই’ নামে একটি কুরিয়ার সার্ভিসের কথা লেখা আছে। শুল্ক গোয়েন্দারা জানান, কম্পিউটার পার্টসের ন...
মিষ্টি কুমড়ার ৫ বিস্ময়কর স্বাস্থ্য-উপকারিতা

মিষ্টি কুমড়ার ৫ বিস্ময়কর স্বাস্থ্য-উপকারিতা

সুস্বাস্থ্য
মিষ্টি কুমড়ার অপরিহার্য কিছু গুণাগুণ সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই জানা নেই। এই সবজিটি পুষ্টি উপাদানে ভরপুর এবং সে অর্থে একে প্রকৃতির পুষ্টি উপাদানের ‘পাওয়ারহাউজ’ বলা যেতে পারে। মিষ্টি কুমড়ায় রয়েছে বহু অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন, যেমন- ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই। কপার, ক্যালসিয়াম, পটাসিয়াম ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানেও সমৃদ্ধ এ সবজিটি। বিশেষজ্ঞদের অনেকেই একে ‘সুপারফুড’ বলে আখ্যায়িত করেছেন। মিষ্টি কুমড়ার প্রধান ৫টি গুণাগুণ এখানে উপস্থাপন করা হলো: চোখের জন্য: মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, যা চোখে ছানি পড়া ও দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। খাদ্য তালিকায় নিয়মিত এ সবজিটি রাখার ফলে আপনার দৃষ্টিশক্তি আরও প্রখর হবে এবং চোখের ছোটখাটো কিংবা মারাত্মক কোন সমস্যায় পড়তে হবে না। ত্বকের জন্য: ত্বকের সুরক্ষায় মিষ্টি কুমড়ার ভূমিকা অসামান্য। ত্বক সুরক্ষাক...
এমকিউএম প্রধান আলতাফ লন্ডনে গ্রেপ্তার

এমকিউএম প্রধান আলতাফ লন্ডনে গ্রেপ্তার

আন্তর্জাতিক
পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) প্রধান আলতাফ হোসেনকে অর্থ পাচার মামলায় গতকাল লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে আইনগত কারণে তারা বিস্তারিত জানায় নি। পুলিশ বলেছে, উত্তর-পশ্চিম লন্ডনে স্পেশাল অপারেশন চালাচ্ছিল তারা। বৃটিশ হাই কমিশনের এক মুখপাত্র বলেছেন, করাচিতে যুক্তরাজ্যের কনসুলেট অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, আলতাফ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে সরকার আইনগত ব্যবস্থা নেবে। তিনি এ বিষয়টি পার্লামেন্টকে অবহিত করার কথা বলেন। ওদিকে এমকিউএম নেতা আলতাফকে গ্রেপ্তারের বিষয়ে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছ থেকে জবাব চেয়েছে। তাকে কেন গ্রেপ্তার করে তার ব্যাংক একাউন্ট বন্ধ করা হয়েছে তারও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলের এমপি ড. ফারুক সাত্তার বলেন, কেন আলতাফ হো...
বাংলাদেশকে টপকে পোশাক রপ্তানিতে বিশ্বের ২য় বৃহত্তম দেশ ভারত

বাংলাদেশকে টপকে পোশাক রপ্তানিতে বিশ্বের ২য় বৃহত্তম দেশ ভারত

স্লাইড
বাংলাদেশকে টপকে বিশ্বের ২য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে স্থান করে নিয়েছে ভারত। ইউএন কমট্রেড থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বস্ত্র খাতে বিশ্ববাজারে ভারতের অংশীদারিত্ব এর আগের বছরের তুলনায় ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী ভারতের পোশাক রপ্তানি হচ্ছে ৪০২০ কোটি ডলারের। চীন এখনও তাদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। শুধু তা-ই নয়, ভারত এ খাতে পেছনে ফেলেছে বাংলাদেশ, ইতালি ও জার্মানির মতো দেশকে। গতকাল এ খবর দিয়েছে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা। এতে আরও বলা হয়, গত বছর বিশ্বব্যাপী বস্ত্রশিল্পে প্রবৃদ্ধির হার মাত্র ৪.৭ শতাংশ হলেও ভারতে প্রবৃদ্ধির হার ছিল ২৩ শতাংশ। বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ১৫.৪ শতাংশ। ২০১৩ সালে ভারতের বস্ত্রশিল্প খাতে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২১.৮ শতাংশ। ভিয়েতনাম ব্যতীত শীর্ষ ৫ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে যা সর্বোচ্চ। ভারতের অ্যাপারেল এক্সপোর্টস প্রোমশন কাউন্স...
খোলাবাজারে পণ্য বিক্রি করবে টিসিবি

খোলাবাজারে পণ্য বিক্রি করবে টিসিবি

জাতীয়, সংবাদ শিরোনাম
রমজানের ১৫ দিন আগেই তথা ১৫ই জুন থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিবারের মতো এবারও নিত্যপণ্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংস্থাটি এ কার্যক্রম শুরু করবে। ইতিমধ্যে পণ্য সংগ্রহ প্রক্রিয়া শেষের দিকে বলে টিসিবি সূত্রে জানা গেছে। রমজান মাসে পণ্যের সরবরাহ ও নিত্যপণ্যের দর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবার একটু আগে ভাগেই কাজ শুরু করে দিয়েছে টিসিবি। এ জন্য প্রত্যেক বছর তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর আমদানির কার্যক্রম হাতে নেয় সংস্থাটি। টিসিবি জানায়, এ বছর ৩ হাজার টন তেল, দেড় হাজার টন ছোলা, ১৫০ টন খেজুর ও ২ থেকে ৩ হাজার টন মশুর ডাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিনি, ডাল ও তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও খেজুর ও ছোলা এখনও সংস্থাটির হাতে এসে পৌঁছেনি। তবে সংস্থাটি আশা করছে আগামী মাসের ১০ তারিখের মধ্যে পণ্য দু’টি তাদের কাছে পৌ...