Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ এ বছরেই শেষ হবে : যোগাযোগমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ এ বছরেই শেষ হবে : যোগাযোগমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ এ বছরেই শেষ হবে। তিনি বলেন, প্রকল্পের আওতায় এই মহাসড়কে মাটি ভরাটের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। মন্ত্রী আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে আরো বলেন, চলতি বছরের শেষ নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হবে বলে আশা করা যায়। এই মহাসড়কের ১৯০ কিলোমিটারের মধ্যে ৬৬ কিলোমিটার ফোর লেনের কার্পেটিংয়ের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি দলের মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পে এ পর্যন্ত এক হাজার ৩৬৯ কোটি ৯ লাখ টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্পে শুরু থেকে এই পর্যন্ত এক হাজার ৬২১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরের যানজট নিরসনকল্পে সরকার অ...
আর্জেন্টিনা ফেভারিট, বাজি বসনিয়ার

আর্জেন্টিনা ফেভারিট, বাজি বসনিয়ার

খেলাধুলা, খেলার মাঠ
ফিফা ড্র শেষে আর্জেন্টিনার ভাগ্য দেখছিলেন বিশ্লেষকরা। ‘এফ’ গ্রুপে বসনিয়া, হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার সঙ্গে লড়াই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবারের বিশ্বকাপে ব্রাজিলের গরম আবহাওয়া নিয়ে আলাদা আলোচনা। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলবে ব্রাজিলের অপেক্ষাকৃত শীতপ্রধান শহর বেলো হরিজন্তে, পোর্ট আলেগ্রে ও রিওডি জেনিরোয়। বোদ্ধাদের বিচারে গ্রুপে ফেভারিট আর্জেন্টিনাই। তবে দ্বিতীয় স্থানের জন্য জোর লড়াই দেখা যাবে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার তিন দলে। আর্জেন্টিনা অংশগ্রহণ: ১৫ বার সেরা সাফল্য: চ্যাম্পিয়ন ১৯৭৮, ১৯৮৬ ফিফা র‌্যাঙ্কিং: ৭ ‘লস কুয়াতরো ফ্যান্টাসটিকো’- বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থকদের ভরসার নাম সেরা চার ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও লিওনেল মেসি। সদ্য মওসুমে চারজনই রয়েছেন সেরা ফর্মে। রিয়াল মাদ্রিদের হয়ে এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে...
সাবেক সেনাপ্রধান সিসি মিশরের নতুন প্রেসিডেন্ট

সাবেক সেনাপ্রধান সিসি মিশরের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে একতরফা জয় পেয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ৯৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী হামদীন সাবাহি পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ ভোট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও আল-জাজিরা। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করতে মিশরবাসীর প্রতি অনুরোধ জানান সিসি। সাবেক এ সেনা প্রধান বলেন, তিনি স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান। গত সপ্তাহে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। আগামী রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন সিসি। গত বছরের জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন অবসরপ্রাপ্ত ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি।...
বিশ্বকাপে বাংলাদেশের ৫০ কোটি ডলারের জার্সি

বিশ্বকাপে বাংলাদেশের ৫০ কোটি ডলারের জার্সি

স্লাইড
বিশ্বকাপ উপলক্ষে অন্তত ৫০ কোটি ডলার মূল্যের জার্সি তৈরির অর্ডার বাগিয়ে নিয়েছে বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আসন্ন ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে উৎপাদিত জার্সিগুলোই পরবে বিশ্বের ফুটবলপ্রেমীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে তৈরী পোশাক শিল্পে সামপ্রতিক বেশ কয়েকটি দুর্ঘটনার পর এটাই এ শিল্পে প্রথম বড় অগ্রগতির খবর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয়, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) জানিয়েছে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এ বছর বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের প্রায় ১ হাজার পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সংগঠন বিজিএমইএ’র কর্মকর্তা মোহাম্মদ হাতেম বলেন, আমাদের ১০০টির মতো গার্মেন্টস এ বছর বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য জার্সি তৈরির অর্ডার পেয়েছে। বিশ্বকাপ সংশ্লিষ্ট অর্ডারগুলোর সঠিক বাজার মূল্য আমাদের...
পদ্মা সেতু নির্মাণে কারও কাছে হাত পাতবো না

পদ্মা সেতু নির্মাণে কারও কাছে হাত পাতবো না

জাতীয়
পদ্মা সেতু নির্মাণ করতে আমাদের কারও কাছে হাত পাততে হবে না। বাংলাদেশের মানুষ আর কারও কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরবে না, আত্মনির্ভরশীল হয়ে নিজের পায়ে দাঁড়াবে। কেউ বৈদেশিক সাহায্য দিলে অবশ্যই নেবো, তবে পদ্মা সেতু নির্মাণের জন্য কারও কাছে হাত পাতবো না। গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে অর্থাৎ ২০১৮ সালেই স্বপ্নের নির্মিত সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল নির্মাণকাজ এ মাসেই শুরু হবে। নির্দিষ্ট সময়ের আগেই সেতুটির নির্মাণকাজ শেষ করার চেষ্টা করবো। তিনি আরও জানান, ইতিমধ্যে পদ্মার মূল সেতু নির্মাণ কাজের জন্য আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে কার্যাদেশ দেয়া হয়েছে। চীনের...
হত্যায় জড়িত ছিল ১১ জন

হত্যায় জড়িত ছিল ১১ জন

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডারের সঙ্গে নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর (অব.) আরিফ হোসেন। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম মহিউদ্দীন জবাববন্দি গ্রহণ করেন। দীর্ঘ ৪ ঘণ্টার জবানবন্দিতে আরিফ হোসেন ৭ জনকে অপহরণের পর কোথায়, কিভাবে হত্যা করে লাশ ফেলে দেয়া হয়েছে তার বিশদ বর্ণনা দিয়েছেন এবং হত্যাকা-ের সঙ্গে তিনি ছাড়াও আরও কারা কারা জড়িত তাদের নামও বলেছেন। এর মধ্যে র‌্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা ও একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার নাম রয়েছে। এ ছাড়া জবানবন্দিতে আরিফ হোসেন ৭ জনকে অপহরণ ও হত্যার প্রধান আসামি আলোচিত নাসিক কাউন্সিলর নূর হোসেন ও তার কয়েকজন লোকের নামও বলেছেন। এদিকে আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় লে. কর্নেল (অব.) তারেক সাঈদকে চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেভেন মার্ডার মামলার আসামি রিমান্ডে...
সংসদ ভবনে বাণিজ্যমন্ত্রীর দপ্তর পুড়ে গেছে

সংসদ ভবনে বাণিজ্যমন্ত্রীর দপ্তর পুড়ে গেছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব ব্লকের ৪৩৩ নং রুমের আসবাবপত্র পুড়ে কয়লা হয়ে গেছে। কয়েক দশক আগে তৈরী শক্ত কাঠের টেবিল-চেয়ার পুড়ে একেবারে কয়লা হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শুধু চেয়ার-টেবিল নয় রুমের মধ্যে থাকা কম্পিউটার, আলমারি ও কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া, রুমের পর্দা-কার্পেট ও কাঠের দরজা-জানালা পুড়েছে। পাশের ৪৩২ নং রুমের পার্টিশনসহ বেশ কিছু আসবাবপত্রও পুড়েছে। পুড়ে গেছে ৪৩৩ নং রুমের ঠিক উপরের রুম ৫৩২ নং রুমের জানালার পর্দা ও একটি কম্পিউটার মনিটর। গতকাল বুধবার সকালে অফিস শুরুর আগেই ভয়াবহ এই অগ্নিকা- ঘটে। ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সংসদ ভবনের নিরাপত্তা রক্ষীরা দ্রুত পদক্ষেপ নেয়ায় খুব অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। সময়মতো আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে তা আরও ভয়াবহ হতে পারতো বলে উপস্থিত সকলেই মন্তব্য করেছেন। ওই অগ্নিকা-ের সঠিক কোন কারণ জানা যায়ন...
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৮৪ হাজার ৯০৯ জন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৮৪ হাজার ৯০৯ জন

জাতীয়, স্লাইড
এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৪ হাজার ৯০৯ জন হজে যাচ্ছেন। গত ১ জুন হজের টাকা জমা নেওয়ার সময় শেষ হওয়ার পর মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এই তথ্য জানান। সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জনের হজে যাওয়ার সুযোগ ছিল। উপসচিব জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এবার ৮৩ হাজার ৪০৯ জন হজে যাচ্ছেন। আর সরকারি ব্যবস্থাপনায় যাবেন দেড় হাজার মানুষ। বেসরকারি ব্যবস্থাপনায় পূর্ণবয়স্ক ৮২ হাজার ৯২৪ জন, ১৮ বছরের নিচে ২৬৫ জন এবং ২২০ জন শিশু হজে যাচ্ছে। ১৮টি হজ এজেন্সির মাধ্যমে এবার হজের টাকা (মোয়াল্লেম ফি, বাড়ি ভাড়া, অতিরিক্ত সার্ভিস চার্জ, বিমান ভাড়া ও অন্যান্য টাকা) জমা নেওয়া হয়।এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং ৯১ হাজার ৭৫৮ জনের বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ ছিল। তবে চুক্তির থেকে বেসরকারি ব্যবস্থাপন...