Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

হত্যার দায় স্বীকার মেজর আরিফের

হত্যার দায় স্বীকার মেজর আরিফের

বিশেষখবর
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাতজনকে অপহরণ ও হত্যার দায় স্বীকার করলেন র‌্যাব-১১-এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন। গতকাল জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন বিচারিক হাকিম এ এম মহিউদ্দিন। ২০ পৃষ্ঠার জবানবন্দিতে মেজর আরিফ অপহরণ থেকে শুরু করে হত্যাকাণ্ডের আদ্যোপান্ত বর্ণনা করেন। বলেন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবার নাম, দেন গা শিউরে ওঠা খুনের বর্ণনা। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান আদালতে আরিফের দেওয়া স্বীকারোক্তির কথা জানান। জবানবন্দি দেওয়ার পর র‌্যাব-১১-এর সাবেক সিও তারেক সাঈদ মোহাম্মদ ও আরিফ হোসেনকে বিকাল সোয়া ৫টায় হাজির করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদের আদালতে। মামলার তদন্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ...
সীমান্তে বিজিবি সদস্য হত্যার ঘটনায় মিয়ানমারের দুঃখ প্রকাশ

সীমান্তে বিজিবি সদস্য হত্যার ঘটনায় মিয়ানমারের দুঃখ প্রকাশ

বিশেষখবর
মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ বিজিপি গত ২৮ মে নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সীমান্তে ওই দিনের হামলার ঘটনাটি ভুলবশত সংঘটিত হয়েছে বলে তারা স্বীকার করেছে।বৃহস্পতিবার বৃহষ্পতিবার বিজিবি ও বিজিপি’র মধ্যেকার অনুষ্ঠিত পতাকা বৈঠকে মিয়ানমারের সীমান্তরক্ষীরা এ দুঃখ প্রকাম করেন। বৈঠকে নিহত বিজিবি সদস্য মিজানের ব্যবহ্রত অস্ত্র এবং গুলি বিজিপি ফেরৎ দিয়েছে।মিয়ানমারের আরাকান রাজ্যের বন্দর শহর মংডুতে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্টিত বৈঠকে বাংলাদেশের ২৩ সদস্য বিশিস্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজারের বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান এবং সেদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমারের ডিরেক্টর পুলিশ বিগেডিয়ার মিঃ থিন কো কো। মংডু থেকে ফিরে সন্ধ্যায় বি...
বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয়ে এরশাদ

বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয়ে এরশাদ

বিশেষখবর
সংসদে টেবিল চাপড়ে প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানালেও তা বাস্তবায়নে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই সংশয় প্রকাশ করেন।এসময় এরশাদ বলেন, জনগনের চাহিদা বেড়েছে, বাজেটও বেড়েছে। এ বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা সেটাই প্রশ্ন। গত বছরও পারেনি। এবারও পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা এ বিষয়ে বক্তব্য তুলে ধরবে বলে তিনি জানান। বাজেট নিয়ে সংসদের বিরোধীদলের ভূমিকা জবাবে এরশাদ বলেন, বিরোধীদল বাজেটের কঠোর সমালোচনা করবে।প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, বাজেটে ঘাটতি ও আয় উভয়েই রেকর্ড। ঘাটতি ৫ দশমিক। সরকার চেষ্টা করছে রাজনৈতিক ঘাটতি পূরণ করতে। তিনি বলেন, এ বাজেটের লক্ষমাত্রা ৭ দশমিক ৩ ভাগ। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ...
সংসদে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পেশ

সংসদে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পেশ

জাতীয়, স্লাইড
২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৬ মিনিটে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সংসদে উপস্থিত রয়েছেন।এছাড়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ,কুটর্নীতিক বর্গ এসময় সংসদে উপস্থিত ছিলেন।এর আগে সংসদ সচিবালয়ে কেবিনেট বৈঠকে নতুন বাজেট অনুমোদন দেয়া হয়। পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাজেট প্রস্তাবে অনুমোদন দেন।২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরা হয়েছে। বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৭ শতাংশ বেশি। আজ সংসদ ভবনে মন্ত্রিসভার এক বৈঠকে প্রস্তাবিত এ বাজেটের আকার অনুমোদিত হয়। বাজেট ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা যা জিডিপির ৫ শতাংশ।এরমধ্যে ঘাট...
অবৈধ সরকারের বাজেট পেশের অধিকার নেই: ফখরুল

অবৈধ সরকারের বাজেট পেশের অধিকার নেই: ফখরুল

স্লাইড
অবৈধ সরকারের বাজেট পেশ করার অধিকার নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, যে রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব নিয়ে সরকার গঠন করবেন তাদেরই একমাত্র জাতীয় সংসদে বাজেট পেশ করার অধিকার আছে। কিন্তু এই সরকার একটি অবৈধ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করেছে। সুতরাং এই সরকারের বাজেট পেশ করার অধিকার নেই। ওসমান পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ওসমান পরিবারের জন্য নারায়াণগঞ্জবাসী শান্তিতে থাকতে পারে না। কারণ ওসমান পরিবার হচ্ছে নারায়াণগঞ্জে গডফাদার এবং এই পরিবারের নির্দেশেই সকল হত্যাকান্ড সংগঠিত হয়। আর প্রধানমন্ত্রী তাদের পক্...
রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ

রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ২০২১ সালে যা ১০ শতাংশে উন্নীত হবে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অধিক গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি। এছাড়া পিপিপি প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়ন কর্মসংস্থান বৃদ্ধি যোগাযোগের খাতের উন্নয়ন ও আইটি খাত উন্নয়নে নানামুখি ব্যবস্থা নেয়া হবে বলে অর্থমন্ত্রী জানান।...
পুলিশের অধীনে না রেখে র‍্যাবকে আলাদা করার দাবি

পুলিশের অধীনে না রেখে র‍্যাবকে আলাদা করার দাবি

বিশেষখবর
এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) পুলিশের অধীনে না রেখে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন অব বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সভাপতি এস এম আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।আজ বুধবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এই দাবি জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাবকে নিয়ে অনেক ধরনের কথা বলা হচ্ছে। বিশেষ করে সংসদের বাইরে বিএনপি র‍্যাবকে বিলুপ্ত করার দাবি জানাচ্ছে। এই দলটি ক্যাডার বাহিনী নির্ভর হওয়ায় এ ধরনের দাবি জানাচ্ছে। সন্ত্রাসীদের গড ফাদারদের নিয়ন্ত্রণে এই স্বতন্ত্র বাহিনী কাজ করবে। একই সঙ্গে অসৎ রাজনীতিবিদদের আইনের আওতায় আনতে এই স্বতন্ত্র বাহিনী কার্যকরী ভূমিকা রাখবে।তারেকের সমালোচনা :এদিকে বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্র...
বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষখবর, সারা-দেশ
জেলার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২৬), রাশেদ (২০) ও হাসান (২৩)। নিহত সাদ্দাম হোসেন ও রাশেদের বাড়ি নয়মাইল এলাকায়। আর হাসানের বাড়ি বি-কুষ্টিয়ায়। শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন যুবক মোটরসাইকেলে করে নয়মাইল থেকে বগুড়া শহরের দিকে আসছিলেন। ফটকি ব্রিজের আগে অন্যদিক থেকে মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।...