Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

গ্রিক ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলার বিচার শুরু

গ্রিক ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলার বিচার শুরু

আন্তর্জাতিক
গ্রিসের একটি স্ট্রবেরি ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলা চালানোর মামলায় বিচারকাজ শুরু হয়েছে। ওই ফার্মের মালিক ও তার ৩ প্রধান শ্রমিককে দাড় করানো হবে আদালতের কাঠগড়ায়। এ খবর দিয়েছে এপি। গতবছর একদল প্রবাসী বাংলাদেশি শ্রমিক বকেয়া বেতন নিয়ে প্রতিবাদ করলে তাদের ওপর শটগান দিয়ে হামলা চালানো হয়। এলোপাথাড়ি গুলিতে আহত হয় ২৮ জন। এথেন্সের ২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মানোদালা’র নিকটবর্তী এলাকায় ওই গোলাগুলির পর গ্রিসে বিদেশি শ্রমিকদের দূর্দশার বিষয়টি সামনে আসে। উল্লেখ্য, প্রবাসি শ্রমিকরাই গ্রিসের কৃষি খাতের প্রধান কর্মশক্তি। প্রায় দু’শ শ্রমিক তাদের ছয় মাসের বকেয়া বেতদের দাবি জানালে শ্রমিকদের প্রধানদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে ঘটে গোলাগুলির ঘটনা। গতকাল, গ্রিসের দক্ষিণপশ্চিমের বন্দর নগরী পাত্রাসে অভিযুক্ত ৪ গ্রিক নাগরিকের বিচার শুরু হয়। তবে, বাংলাদেশি স্বাক্ষীদের জন্য উপযুক্ত অনুবাদক পাওয়া পর্...
আর্জেন্টিনাকে ফাইনালে চান স্কলারি

আর্জেন্টিনাকে ফাইনালে চান স্কলারি

খেলাধুলা, খেলার মাঠ
ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি এবার বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল প্রত্যাশা করছেন। ব্রাজিলের মাটিতে এবারের বিশ্বকাপে শিরোপার জন্য হট ফেভারিট দক্ষিণ আমেরিকার দু’দেশ স্বাগতিক ব্রাজিল ও প্রতিবেশী আর্জেন্টিনা। স্কলারি ১৩ই জুলাই মারাকানার ফাইনালের আলেসান্দ্রো সাবেলার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছেন। আর ফাইনালে জিতে ব্রাজিলকে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা এনে দেয়ার আশা করেছেন তিনি। তিনি বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে মোটেও চিন্তিত নই আমরা। স্বপ্ন দেখছি, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের, যা হবে দক্ষিণ আমেরিকার দু’দেশের সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ফাইনাল। দু’দলের খেলোয়াড়দের কৌশলগত দারুণ দক্ষতা রয়েছে।’ ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শুভ কামনা করে বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালের আগেই বিদায় নিক- আমি চাই না। আমার চাওয়া- তারা যেন তাদের সেরা ফুটবলটা খেলে। কিন্তু তারা যদি হারে সেট...
নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে’

নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে’

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশে মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুহূর্তে দেশ ও দেশের গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে জেগে উঠতে হবে। ভয়-সংকোচ দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হবে। তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, মানবাধিকার রক্ষায় গুলি টিয়ারশেলকে ভয় করা চলবে না। যুগে যুগে সৎ ও নির্যাতিতরাই বিজয়ী হয়েছেন। তিনি বলেন, দেশের সকলকে অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে ফরমালিনমুক্ত রাজনীতির প্ল্যাটফর্ম এখনো আছে। সেখান থেকে আন্দোলন জোরদার করতে হবে। ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি’র প্রেসিডেন্ট শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ...
সরকারই এখন জামায়াতের সঙ্গে আতাত করছে

সরকারই এখন জামায়াতের সঙ্গে আতাত করছে

জাতীয়
সরকারই এখন জামায়াতের সঙ্গে আতাতের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ শুক্রবার বিকালে শাহবাগে জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সরকার নির্বাচনের সময় যুদ্ধাপরাধীর বিচারসহ জামায়াত শিবির নিষিদ্ধ করার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন জামায়াতের সঙ্গেই আতাতের পায়তারা করছে। সরকার শুধু নির্বাচনী ইস্যু হিসেবেই যুদ্ধাপরাধীর বিচারের কথা মুখে বলে। বাস্তবে এ ব্যাপারে মোটেও আন্তরিক নয়। ইমরান সরকার বলেন, আজ বিভিন্ন মহলে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গণজাগরণ মঞ্চকে কবর দেয়ার চেষ্টা চলছে। কিন্তু, যত ষড়যন্ত্রই হোক, গণজাগরণ মঞ্চ রাজপথে থাকবে। প্রয়োজনে ঘরে ঘরে মঞ্চ তৈরি করে ছয় দফা দাবি বাস্তাবায়নের জন্য আন্দোলন গড়ে তোলা হবে। বিকাল ৫টার দিকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নারী নেত্রী খুশি কবির, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ...
কালো টাকা সাদা হচ্ছে না

কালো টাকা সাদা হচ্ছে না

জাতীয়, স্লাইড
কালো টাকা সাদা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, কালো টাকা থেকে গত বছর ৩৪ কোটি টাকা আয় হয়েছে। এই হিসাব দেখলে মনে হয় দেশে কালো টাকাই নেই। ভুল করে বাজেট বক্তৃতায় এটি ছিল না। এখন বলছি এটি বাতিল। “গত বছর শর্তসাপেক্ষে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু সেখানে তেমন সাড়া না পাওয়ায় এ বছর সে সুযোগ রাখা হয়নি।” অর্থমন্ত্রী বলেন, তবে আমি কালো টাকার বিষয়ে এর বেশি আর কোনো মন্তব্য করতে চাই না। শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলন চলাকালে অর্থমন্ত্রী সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। পাশের আরেকটি টেবিলে বসেছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, জাতীয় র...
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
কক্সবাজারের রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ বঙ্গোসাগরের মোহনায় গোসল করতে নেমে আরিফুর রহমান (৮) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে তারা কয়েক বন্ধু মিলে গোসল করতে নেমে ভেসে যায়। আরিফুর রহমান পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী ছাত্র এবং ওই এলাকার দিদারুল আলমের ছেলে। খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, আরিফসহ কয়েকজন বিকেলে সৈকতে গোসল করতে নামে। এসময় আরিফ স্রোতের টানে ভেসে যায়। তার সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।...
বেইলি ব্রিজ ধসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বেইলি ব্রিজ ধসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Uncategorized, জাতীয়, স্লাইড
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ির আমতলা এলাকায় বেইলি ব্রিজ ধসে ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ১৬ জন গুরুতর আহত হয়েছে। চট্টগ্রাম-খাগড়া ছড়ির যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই জেলার যাত্রীরা বিপাকে পড়েছে। জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩০ টনের বেশি পাথর বোঝাই ট্রাক (নং পাবনা-ট-১১-০৬৭০) ও ফটিকছড়ি থেকে আসা মাইক্রোবাস (নং-চট্ট মেট্রো-ট-১১-২৮৭৫) এক সাথে বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি নদীতে ভেঙে পড়ে যায়। এতে ট্রাকচালক মো. সাহাব উদ্দিন (৫৫), এবং হেলপার মো. ইউনুছ (৩২), গুরুতর আহত হয়। এছাড়া মাইক্রোবাসের ১৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ট্রাকের চালক ও হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করে।ঘটনার খরব পেয়ে পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে। দুইদিকের য...
ইরাকে জঙ্গি হামলায় নিহত ৬ পুলিশকর্মী

ইরাকে জঙ্গি হামলায় নিহত ৬ পুলিশকর্মী

আন্তর্জাতিক
সন্ত্রাসবাদী হামলায় ইরাকে মৃত্যু হল ছয় পুলিশকর্মীর। জখম কমপক্ষে ৪৫। আজ বৃহস্পতিবার শহরের ছটি এলাকা দখল করে নেয় জঙ্গিরা। পুলিশের অনুমান, তারা আল-কায়দা থেকে বেরিয়ে আসা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্টের সদস্য। এদিন সামারা শহরে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ের পর সামারার পূর্ব ও দক্ষিণপ্রান্ত দখল করে নেয় তারা। এর পর সরকারি দফতর ও এই এলাকার প্রধান মসজিদে ঢুকে আইএসআইএল-এর কালো পতাকা তোলে জঙ্গিরা। অন্যদিকে, এই ঘটনার পরই ধর্মীয় স্থানগুলি ঘিরে ফেল নিরাপত্তারক্ষীরা। সন্ত্রাসবাদীদের পাল্টা জবাব দিতে সেনা সদর দফতরে গুটি সাজাচ্ছে সেনা-পুলিশ।...