Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

ইরাক বিশ্বকাপ ফুটবল খেললে বাংলাদেশ কেন নয়?

ইরাক বিশ্বকাপ ফুটবল খেললে বাংলাদেশ কেন নয়?

খেলাধুলা, খেলার মাঠ
ইরাকের মতো যুদ্ধবিধ্বস্থ দেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারলে বাংলাদেশ কেন পারবে না? এমন অনেক দেশ আছে যার লোকসংখ্যা দেড় কোটিও না, তারাও ফুটবল খেলছে, কিন্তু বাংলাদেশ খেলছে না। কেন? আজ শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'বিশ্বকাপে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ এসব প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সব মানুষ ফুটবলকে ভালবাসে। বিশ্বকাপ আসলেই ফুটবল উন্মাদনা তৈরি হয়। পৃথিবীর অল্প কিছু দেশ ক্রিকেট খেলে। বেশিরভাগ দেশ ফুটবল খেলে। আমরা কেন ফুটবলে সামনে যেতে পারব না।তিনি বলেন, ফুটবলে এগিয়ে যেতে হলে স্কুল লেবেল থেকে খেলোয়াড় বাঁছাই করতে হবে। তারপর তাদের ৮-১০ বছর ট্রেইনআপ করতে হবে। সুন্দরভাবে পরিকল্পনা করে এগুতে পারলে এবং নিয়মিত লীগের আয়োজন করতে পারলে আগামী ১৫-২০ বছরে বাংলাদেশকে বিশ্বকাপের মাঠে নিয়ে যাওয়া অসম্ভব কোন ব্যাপার না। ইস্ট-ওয়েস্ট মিডিয়া সেন্টারের কনফ...
ইয়েমেনের সমুদ্র উপকূলে বোটডুবিতে ৬২ জনের সলিল সমাধি

ইয়েমেনের সমুদ্র উপকূলে বোটডুবিতে ৬২ জনের সলিল সমাধি

আন্তর্জাতিক
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউনাইটেড নেশন্স হাই কমিশনার ফর রেফ্যিউজিস (ইউএনএইচসিআর) জানিয়েছে, ইয়েমেনের সমুদ্র উপকূলে একটি বোটডুবির ঘটনায় ৬২ জন প্রাণ হারিয়েছেন। বোটটিতে ইয়েমেনের ২ ক্রু এবং সোমালিয়া ও ইথিওপিয়ার ৬০ জন নাগরিক ছিলেন। গত সপ্তাহের শেষ দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ওই অঞ্চলে এ পর্যন্ত যতগুলো বোটডুবির ঘটনা ঘটেছে, তার মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রতি বছর যুদ্ধ ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত আফ্রিকা থেকে হাজার হাজার অধিবাসী অবৈধভাবে ইয়েমেনে পাড়ি জমিয়ে থাকে। কারণ, মধ্যপ্রাচ্য বা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ‘গেটওয়ে’ হিসেবে মনে করা হয়। অতিরিক্ত আরোহী বোঝাইয়ের কারণে প্রায়ই বোটডুবির ঘটনা ঘটে শ’ শ’ মানুষ প্রাণ হারান। এ বছর এ পর্যন্ত বোটডুবিতে ১২১ জনের সলিল সমাধি হয়েছে।...
আওয়ামী লীগের কাছে মানুষ অসহায়

আওয়ামী লীগের কাছে মানুষ অসহায়

স্লাইড
দেশে এখন ঔপনিবেশিক শাসন চলছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। বলেছেন, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের কাছে আজ মানুষ অসহায়। তখনকার সময়েই আজকের মতো কাউকে ধরে নিলে গুম ও লাশ হতে হতো । স্বাধীন দেশে কেন লাশ হতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, আজ সংবিধান আক্রান্ত। মানুষের নিরাপত্তা বিঘিœত। যখন দেখি স্বাধীন দেশে মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে তখন আমরা লজ্জা পাই। এভাবে এই দেশ দুর্বৃত্তায়নের দেশে পরিণত হতে পারে না। এটা কি জঙ্গিদের দেশ? এ দেশের মালিক জনগণ। অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী আমার বন্ধু। কিন্তু তার কথা শুনে মনে হয়, তিনি মানসিকভাবে অসুস্থ। আপনারা আমার বন্ধুর সুস্থতার জন্য দোয়া করবেন। জাতীয় পার্টির চেয়া...
জাতীয় পরিবেশ পদক পেলেন হানিফ সংকেত

জাতীয় পরিবেশ পদক পেলেন হানিফ সংকেত

বিনোদন, বিশেষখবর
পরিবেশ উন্নয়নে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক পেলেন বিশিষ্ট্য গণমাধ্যম ব্যক্তিত্ব ও ‘ইত্যাদি’র প্রাণপুরুষ হানিফ সংকেত। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকৃতিপ্রেমী, পরিবেশ সংগঠক ও পরিবেশ উন্নয়নে অবদান রেখেছেন এমন মানুষ ও প্রতিষ্ঠানকে খুঁজে এনে তাদের কর্মকাণ্ড তুলে ধরছেন হানিফ সংকেত। এসব মানুষের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের নান্দনিক প্রতিবেদন প্রচারিত হওয়ায় বহু মানুষ পরিবেশ সংরক্ষণে যেমন অনুপ্রাণিত হয়েছেন তেমনি পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দূষণরোধে কাজ করে নিজেকে গৌরবান্বিত করছেন। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে তিনি ইত্যাদিতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে গাছ উপহার দিচ্ছেন প্রায় দুই দশক ধরে। পাশাপাশি স্বল্প খরচে কিভাবে ফুল, ফল বা সবজি বাগান করা যায়, পরিবেশের ওপর বৃক্ষের প্রভাব কেমন, কোন বৃক্ষের কি উপকারিতা ইত্যাদি বিভিন্ন বিষয়ও বি...
আরেকটি ১৫ আগস্টের শংকা আশরাফের

আরেকটি ১৫ আগস্টের শংকা আশরাফের

স্লাইড
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে বা বৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আর কোনো সুযোগ নেই। তাই কুচক্রীরা সুযোগের সন্ধানে রয়েছে। সবাই যদি সতর্ক ও ঐক্যবদ্ধ থাকেন তাহলে ১৫ আগস্টের মতো আর কোনো নীল নকশা বাস্তবায়নও সম্ভব না। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যে সংগঠনগুলো বিদেশি অর্থায়নে দেশপ্রেমিক সেজে বাংলাদেশে কাজ করছে, দেশের মানুষকে বিভ্রান্ত করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। তারা না দেশপ্রেমিক না দেশদ্রোহী। বাজেট প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, বাজেট একটি সরকারের অর্থনৈতিক দর্শন। যারা সে সরকারের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না, তারা এ বাজেট মানবে না। আপনাদের কারো যদি বাজেট পছন্দ না হয়, তাহলে পরিবর্তন ও পরিমার্জনের প্রস্তাব দেন।...
ওসমানী মেডিক্যালের ১০ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ওসমানী মেডিক্যালের ১০ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

জাতীয়
এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শনিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক রাফি, ছাত্রলীগ কর্মী হাফিজ, পাঠনা, অনন্ত বীর, ফাহিম, শরিফুল, জোবায়ের ও রিপন। বহিষ্কারের আদেশে বলা হয়েছে, ‘যেহেতু তাঁরা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, তাই তাদের সাময়িক বরখাস্ত করা হলো।’কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের পর বিকেলে নগরীর দরজা মহল্লার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর বিএনপি রোববারের ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করে নিয়েছে। গত ৪ জুন সন্ধ্যায় নগরীর পুরতন মেডিকেল কলোনীর আবুসিনা ছাত্রবাসে ছাত্রদলকর্মী তৌহিদুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত...
র‌্যাব বিলুপ্তির কোন কারণ নেই

র‌্যাব বিলুপ্তির কোন কারণ নেই

জাতীয়, সংবাদ শিরোনাম
বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, র‌্যাব বিলুপ্তির কোন কারণ নেই। এ্যালিট ফোর্স হিসেবে র‌্যাব সদস্যরা দেশে ব্যাপক ভাবে এরই মাঝে সফলতা লাভ করেছে। দু’একজন ব্যাক্তির জন্য পুরো বাহিনী বিলুপ্তির প্রশ্নই অবান্তর। তিনি আরো বলেন, গহীন জঙ্গলের ব্যাংকারে মজুদ রাখা অস্ত্র গুলো কোথা থেকে কিভাবে এসেছে সে ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়টিও জাতির সামনে উপস্থাপন করা হবে। শনিবার নেত্রকোনার আটপাড়া থানার নবনির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, অপরাধী আওয়ামী লীগের হলেও কোন ধরনের ছাড় দেয়া হচ্ছে না। শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠা...
জুনে বাড়িভাড়ার নতুন বিধিমালা

জুনে বাড়িভাড়ার নতুন বিধিমালা

বিশেষখবর
জুনেই বাড়িভাড়ার নতুন নীতিমালা আসছে। চেকের মাধ্যমে বাড়ি ভাড়া আদায়ের বিষয়টি থাকবে এই বিধিমালায়। এটি চূড়ান্ত করা হবে ৩০ জুনের মধ্যেই। শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) গোলাম হোসেন চেয়ারম্যান এ কথা বলেন। ২৫ হাজার টাকা যারা বাড়িভাড়া নেন তাদের ব্যাংকের চেকের মাধ্যমে ভাড়ার টাকা পরিশোধ করতে হবে। যারা নিয়ম মানবেন না তাদের শাস্তির আওতায় আনা হবে। এতে ভাড়াদাতা ও গ্রহীতা উভয়ের তথ্যই জাতীয় রাজস্ব বোর্ডের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। তিনি আরও জানান, বিশ্বের সবখানেই বাড়িভাড়ার জন্য চুক্তিপত্র করতে হয়। একমাত্র বাংলাদেশে এর ব্যতিক্রম। কেউ চুক্তিপত্র করতে চায় না। বিধিবিধান তৈরির পর তা কার্যকর করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সাধ...