Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

জাতীয়
সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় হানিফ মাতুব্বর (৩৬) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যায় শহরের জামরাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ফরিদপুরের সদরপুর উপজেলার গফুর মাতুব্বরডাঙ্গি গ্রামের আবদুল হক মাতুব্বরের দ্বিতীয় ছেলে।হানিফের স্বজনরা জানান, নিহত ব্যক্তির বড় ভাই সৌদিপ্রবাসী টিপু সুলতান মোবাইল ফোনে পরিবারের সদস্যদের এ খবর জানিয়েছেন।নিহত ব্যক্তির স্ত্রী খোদেজা বেগম জানান, গত শুক্রবার হানিফের সঙ্গে তাঁর শেষ কথা হয়। হানিফ বলেছিলেন, বিদেশে তাঁর আর ভালো লাগছিল না। দেশে ফিরে ব্যবসা করতে চান তিনি। হাবিবা (১০) নামের হানিফের এক মেয়ে ও হাইসান (৮) নামের এক ছেলে রয়েছে।...
মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিসি

মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিসি

আন্তর্জাতিক
মিশরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক সেনা প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। সর্বোচ্চ সাংবিধানিক আদালতের সদস্যদের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সাংবিধানিক আদালতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী কায়রোর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদ্যদের মোতায়েন করা হয়। গত জুলাইয়ে অবসরপ্রাপ্ত এ সেনাপ্রধান দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারন করেন। এর পর থেকে তিনি মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ওপর ব্যপক অভিযান চালিয়ে আসছেন। শপথ অনুষ্ঠানে আদালতের উপ প্রধান মাহের সামি বলেন দাবি করেন সিসির ক্ষমতায় আসা কোন অভূত্থান ছিল না। বরং তিনি মানুষের প্রত্যাশার জবাব দিয়েছেন। ৫৯ বছর বয়সী সিসি ৪ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচ...
রেকর্ডটা পাকা করলেন নাদাল

রেকর্ডটা পাকা করলেন নাদাল

খেলাধুলা, খেলার মাঠ
প্রথম সেটে জিতেও শিরোপার নাগাল পেলেন না জকোভিচ। লড়াকু নাদাল ফের বুক চিতিয়ে দাঁড়ালেন। জিতে নিলেন পরপর তিন সেট। ৩-১ এ সেটে জিতে নিলেন ফরাসি ওপেনের ফাইনাল। ঘরে তুললেন আরও একটি ক্লে কোর্ট শিরোপা। প্রমাণ করলেন ইনজুরি তার সামর্থকে খর্ব করতে পারেনি। লাল দূর্গে এখনও তিনিই রাজা। ফলে আরও একবার হতাশা নিয়ে ফিরতে হচ্ছে জকোকে। রোববার ফরাসি ওপেনের ফাইনালে স্পেনের তারকা রাফায়েল নাদাল ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ এ পরাস্ত করেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। এটি নাদালের টানা পঞ্চম আর সাকল্যে নবম ফরাসি ওপেন শিরোপা। ৩ ঘন্টা ৩১ মিনিট সময় লাগে ফাইনাল শেষ হতে। ২৮ বছর বয়সী নাদালের গ্রান্ড স্লাম সংখ্যা দাঁড়ালো ১৪ তে। তবে এ পর্যন্ত আর কোন তারকাই কোন একক গ্রান্ড স্লামের শিরোপা নয়বার ঘরে তুলতে পারেন নি।...
নিজাম হাজারীর এমপি পদে থাকার এখতিয়ার নিয়ে হাইকোর্টের রুল

নিজাম হাজারীর এমপি পদে থাকার এখতিয়ার নিয়ে হাইকোর্টের রুল

স্লাইড
ফেনী-২ আসনের সরকারদলীয় এমপি নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার এখতিয়ার নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কোন এখতিয়ার ও কর্তৃত্ববলে তিনি এমপি পদে বহাল রয়েছেন তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করে। স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও নিজাম হাজারীসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে নিজাম হাজারী কতদিন কারাগারে ছিলেন, কবে মুক্তি পেয়েছেন এ সংক্রান্ত নথি ও প্রতিবেদন ৩০ দিনের মধ্যে দাখিল করতে চট্টগ্রামের কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ফেনী জেলা যুবলীগের সাবেক নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়ার দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসে...
অবাধ নির্বাচন আয়োজনে সংলাপে প্রস্তুত বিএনপি

অবাধ নির্বাচন আয়োজনে সংলাপে প্রস্তুত বিএনপি

জাতীয়, স্লাইড
সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি যে কোন সময় সংলাপে বসতে প্রস্তুত। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ইউগো আস্তোতোর সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানান, বৈঠকে বিএনপির তরফ থেকে ইইউ প্রতিনিধিদের বলা হয়েছে, ইইউ যে সব বিষয় বিশ্বের কাছে তুলে ধরে সেই বিষয়গুলো হচ্ছে- মানবাধিকার, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এর কোনটাই এখন বাংলাদেশে নেই। বর্তমান সরকারও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয়। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বৈঠকে ইইউ প্রতিনিধি বিএনপি চেয়ারপারসনের কাছে জানতে চেয়েছেন তিনি সংলাপের জন্য প্রস্তুত কিনা। জবাবে বিএনপি চেয়ারপারসন বলেছেন, সব দলের...
চীনকে পাশে পেতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চীনকে পাশে পেতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ তার সমৃদ্ধি ও অগ্রগ্রতির ক্ষেত্রে চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায়। তিনি চীনের ব্যবসায়ী, বাণিজ্য ও শিল্প নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং এ পরিপ্রেক্ষিতে প্রথমেই তিনি বিনিয়োগের বাস্তব পরিস্থিতি তাঁদের কাছে তুলে ধরেছেন।একইসঙ্গে প্রধনিমন্ত্রী তাদের কাছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ নীতির কথাও তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, 'আমি আশা করি আপনারা বাংলাদেশে ব্যবসার জন্য নিশ্চিতভাবেই আকর্ষণীয় পরিবেশ ও সুযোগ সুবিধা পাবেন।' কুনমিংয়ের হাইগেং কনফারেন্স সেন্টারে আজ সকালে নবম চায়না- সাউথ এশিয়া বিজনেস ফোরামে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামিল আহমেদ, সার্কের সেক্রেটারি জেনারেল অর্জুন বাহাদুর থাপা, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ই...
ব্রাজিল সমর্থকদের তিন হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

ব্রাজিল সমর্থকদের তিন হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

বিশেষখবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে ব্রাজিল দলের তিন হাজার ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে তিন শতাধিক ব্রাজিল সমর্থক। আজ সকাল ৯টার দিকে উপজেলার নূরুলগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের সোনারতরী ক্লাবের উদ্যোগে মিছিলটি বের হয়ে। মিছিলটি সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক সড়কে হয়ে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড় ঘুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ পেরিয়ে ধর্মদী গ্রামে গিয়ে শেষ হয়। মিছিলটি যাওয়ার পথে বিভিন্নস্থানে ব্রাজিল সমর্থকরা করতালি দিয়ে স্বাগত জানায়। সোনারতরী ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, 'আমরা ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলাম। তাই তিন হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটেছি। আমাদের ক্লাবের সদস্যসহ গ্রামের অনেকেই মিছিলে অংশ নিয়েছে। যাওয়ার পথেও অনেকে মিছিলে যোগ দিয়েছে। তাই পথের দূরত্ব কোনো কষ্ট দেয়নি।'...
প্রায় চার বছর পর সাত বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সোমালীয় জলদস্যুরা

প্রায় চার বছর পর সাত বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সোমালীয় জলদস্যুরা

স্লাইড
অপহৃত সাতজন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সোমালীয় জলদস্যুরা। আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।২০১০ সালের ২৬ নভেম্বর এরা মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি আলবেডো থেকে অপহৃত হন। এদের শনিবার মুক্তি দিয়েছে সোমালীয় জলদস্যুরা।তাঁরা বর্তমানে একটি বিশেষ বিমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত ইউএন (মাদক ও অপরাধ) কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন।ইউএন এবং কেনিয়াতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এই সাতজনকে নাইরোবিতে গ্রহণ করবেন। এর আগে তাঁদের নাইরোবির আগা খান হাসপাতালে নেওয়া হবে এবং সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।...