Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

হাইকোর্টের পাঁচ বিচারপতির স্থায়ী নিয়োগ

হাইকোর্টের পাঁচ বিচারপতির স্থায়ী নিয়োগ

জাতীয়
হাইকোর্ট বিভাগের পাঁচ অতিরিক্ত বিচারককে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। সোমবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত স্থায়ী বিচারপতিরা হলেন- বিচারপতি আশিষ রঞ্জন দাশ, বিচারপতি মাহবুবুল হক, বিচারপতি মো: বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি কাজী মো: এজারুল হক আকন্দ।এর আগে এই পাঁচ বিচারপতি দুই বছর অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচজন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক নিয়োগ করেছেন। ২০১২ সালের ১৪ জুন এই পাঁচ বিচারকসহ মোট ছয়জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। অন্য বিচারক হচ্ছেন বিচারপতি এবিএম আল...
ফুলগাজীতে বুধ বৃহস্পতিবার ৪৮ ঘন্টার হরতাল

ফুলগাজীতে বুধ বৃহস্পতিবার ৪৮ ঘন্টার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার বিচারের দাবিতে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে একরাম মঞ্চ ও নাগরিক সমাজ। এদিকে হত্যা ঘটনায় জড়িত আটক সাইদুল ইসলাম পাপন (১৭) ও আরমান হোসেন কায়সারকে (১৮) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।সোমবার বিকেল পৌনে ৪টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমীন এ নির্দেশ দেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও একরাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু কালাম আজাদ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান।একরাম হত্যার বিচারের দাবিতে ফুলগাজী উপজেলা বাসী শুরু থেকেই আন্দোলন করে আসছে। এখন পর্যন্ত এ ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।এদিকে গ্রেফতারকৃতদের বিচার ও সংসদ সদস্য নিজাম হাজারীর বিচারের দাবিতে আগামী বুধ ও বৃহস্পতিবার উপজেলায় হরতাল আহবান করা হয়েছে। স্থানীয় একরাম মঞ্চ ও নাগরিক সমাজ সোমবার বিকেলে এ হরতালের ডাক দেয়।গত ২০ মে ফেনী ...
পঞ্চম দফা পাঁচ দিনের রিমান্ডে তারেক

পঞ্চম দফা পাঁচ দিনের রিমান্ডে তারেক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অভিযুক্ত র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এনিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চম দফা তাকে রিমান্ডে নেয়া হলো।সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল এডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালককে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনি রূপমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।...
দেশে উর্দি ছাড়া একনায়কতন্ত্র চলছে: মির্জা ফখরুল

দেশে উর্দি ছাড়া একনায়কতন্ত্র চলছে: মির্জা ফখরুল

জাতীয়, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে উর্দিপরা একনায়কতন্ত্র দেখেছি। আর দেশ এখন উর্দি ছাড়া একনায়কতন্ত্র দেখছে। সাদা পোশাকধারী এই সরকার গোটা দেশকে সন্ত্রাস, ত্রাসের রাজত্ব ও মৃত্যুকূপে পরিণত করেছে। সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন । বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুখে বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা যে মুক্তিযুদ্ধের কথা বলে তার মূলকথা হলো গণতন্ত্র। কিন্তু এই দলটি একের পর এক ব্যর্থ হয়েছে। মানুষের খাদ্য, বস্ত্র ও নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনে পরিণত করতে চায় । সম্প্রতি সংসদে প্রধানমন্...
নেতৃত্বে বদল চান তারেক

নেতৃত্বে বদল চান তারেক

বিশেষখবর
বিএনপির শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল চান দলের পরবর্তী কর্ণধার তারেক রহমান। যাদের কারণে সরকারবিরোধী আন্দোলন তুঙ্গে উঠেও অভীষ্ট লক্ষ্যে পৌঁছেনি, শেষ পর্যন্ত ভেস্তে গেছে, তাদের প্রতি চরম ক্ষুব্ধ দলের এই সিনিয়র ভাইস চেয়ারম্যান। সামর্থ্য থাকা সত্ত্বেও আন্দোলনে ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েও যারা কোনো ভূমিকা না রেখে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন কোনো রকমের রাখডাক না রেখেই তাদের সংশ্লিষ্ট পদ থেকে অপসারণ চান তিনি। পরবর্তী চূড়ান্ত আন্দোলনের আগেই বিএনপিতে এ ব্যাপারে একটি নীরব শুদ্ধি অভিযান চালানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে যাদেরকে রদবদল করা হবে তাদের একেবারে বাদ না দিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে পুনর্বাসনের চিন্তাভাবনাও করা হচ্ছে। কেন্দ্রীয় বিএনপিসহ যুক্তরাজ্য ও মালয়েশিয়া বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি লন্ডন ঘুরে আসা ব...
সন্ধানদাতাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

সন্ধানদাতাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

বিশেষখবর
মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ ৩৭০ বিমানটির অবস্থান সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারলে তাকে ৫ মিলিয়ন ডলার অর্থাৎ ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণাা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিমানটির যাত্রীদের স্বজনরা। ৫ মিয়িলন ডলার সংগ্রহের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে ইথানা হান্ট নামে বিমানটির এক যাত্রীর স্বজন। হান্ট একটি কোম্পানির মালিক।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তহবিল সংগ্রহের লক্ষ্যে উদ্যোগটির নাম দেয়া হয়েছে ‘রিওয়ার্ড এমএইচ ৩৭০’। মূলত ইন্ডিয়েগোগো (Indiegogo) নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হবে। ওয়েবসাইটি ইতোমধ্যে চালু করা হয়েছে। নিখোঁজ বিমানটিকে জেনেশেুনেই গন্তব্যস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠার পর সঠিক তথ্যদাতাকে পুরস্কার দেয়ার এ উদ্যোগ নিয়েছেন যাত্রীদের স্বজনরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বজনরা জ...
কম্পিউটার চালানো শিখছেন এমপিরা

কম্পিউটার চালানো শিখছেন এমপিরা

বিশেষখবর
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে কম্পিউটার চালানো শেখানো হচ্ছে এমপিদের। সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে গতকাল বুধবার এই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। উদ্বোধনকালে তথ্যপ্রযুক্তির যুগে সবাইকে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদীয় দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার উত্সাহিত করতে এমপিদের জন্য এই কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ই-পার্লামেন্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এ পদক্ষেপের ফলে এমপিরা তাঁদের দৈনন্দিন কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম হবেন।সংসদ-সদস্যগণের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্ট্রানেট এপিলকেশন তৈরির কর্মসূচি প্রকল্পের আওতায় এই কোর্স পরিচালনা করা হচ্ছে। জ...
৮ চেকপোস্ট বসছে ঢাকার প্রবেশমুখে

৮ চেকপোস্ট বসছে ঢাকার প্রবেশমুখে

Uncategorized, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মৌসুমি ফলসহ খাদ্যদ্রব্যে ফরমালিন রোধে আগামী বুধবার (১১ জুন) রাত থেকে ঢাকার আটটি প্রবেশপথে চেকপোস্ট বসাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ‘যারা খাদ্যে ফরমালিনের মতো বিষ মেশাচ্ছে তারা সামাজিক গণহত্যা করছে’- গতকাল রবিবার জনসংযোগ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘চেকপোস্ট বসানোর অর্থ গণহত্যাকরীদের কঠোর হস্তে দমন করা। এ জন্য দরকার সামাজিক আন্দোলন।’ সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আবদুল জলিল, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস ও যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডিএমপির তথ্য মতে, চেকপোস্ট স্থাপন করা স্থানগুলো হলো- যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড, পোস্তগোলা ব্রিজ, ডেমরা চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাট/ওয়াইজঘাট, গাবতলী পর্বত সিনেমা হলের সামনে, আব...