Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার আইন চেয়ে রিট

রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার আইন চেয়ে রিট

জাতীয়, স্লাইড
রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার বিধান রেখে 'প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন' করার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।রিটে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন প্রণয়নে কেন নির্দেশনা দেয়া হবে না, মর্মে রুলও চাওয়া হয়েছে। সব পাবলিক পরীক্ষা, এমবিবিএস, বিডিএস ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নের নির্দেশনার পাশাপাশি চলমান বছরের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।রিটে বিবাদী হিসেবে রয়েছেন শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব প্রমুখ।...
চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভোলার চরফ্যাশনে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৩ জন। আজ রাত ৮টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কাঞ্চন (৪০), হাবিব, সাইফুল ও আমির, আনিস, হামিদ।এরমধ্যে নিহত কাঞ্চন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের আব্দুল লতিবের ছেলে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলার সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান ওই ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসে আগুন দিয়েছে এবং ওই সড়ক অবরোধ করেছে রেখেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালাতে এলে তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এসময় তাদের কয়েকজন কর্মী আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী শুভ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ভোলা-চরফ্যাশন সড়কের জনতা বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে...
করাচি বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৩৪

করাচি বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৩৪

আন্তর্জাতিক
পাকিস্তানের করাচি বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে উন্নীত হয়েছে। হামলার দুই দিন পর আজ বিমানবন্দরটির মালামাল সংরক্ষণের একটি ভবনের ভেতর থেকে আরও ৭টি মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। পাকিস্তানভিত্তিক তেহেরিক-এ-তালেবানের সদস্যরা এ হামলা চালায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাসপাতাল মর্গের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ভয়াবহভাবে পুড়ে যাওয়ায়, মৃতদেহগুলো শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। এদিকে কেউ কেউ পুড়ে যাওয়া পরিচয়পত্র বা অন্য কোন চিহ্নের মাধ্যমে স্বজনদের লাশ শনাক্তের চেষ্টা করছেন। এ হামলার ঘটনায় পাকিস্তানজুড়ে নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দরগুলোতে নেয়া হয় উচ্চ সতর্কতা এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে জারি করা হয় রেড অ্যালার্ট।...
মেসি-বেনজেমায় আমেজ ফিরেছে ব্রাজিলে

মেসি-বেনজেমায় আমেজ ফিরেছে ব্রাজিলে

খেলাধুলা, খেলার মাঠ
আগামীকাল ব্রাজিলের সাও পাওলোয় বিশ্বকাপের ২০তম আসরের পর্দা উঠবে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট সামনে রেখে ৩৫টি দলের মধ্যে ২৫টি দলই ইতিমধ্যে ব্রাজিলে পৌঁছে গেছে। আগেই চলে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। তবে গতকাল একসঙ্গে ব্রাজিলে পা রেখেছে এবারের বিশ্বকাপ সামনে রেখে আলোচিত দলগুলো। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, আর্জেন্টিনা ও উরুগুয়ে ফুটবল দল পৌঁছেছে ব্রাজিলে। একই দিনে পোঁছেছে ইকুয়েডর ও হন্ডুরাসের খেলোয়াড়রাও। গতকাল সকালে পোর্তো আলেগ্রে ও সাও পাওলো বিমানবন্দরে পা রাখে যথাক্রমে ইকুয়েডর ও ফ্রান্স ফুটবল দল। ব্রাজিলে পা রেখেই বড় প্রত্যাশার কথা জানালেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘বিশ্বকাপের উদ্দেশ্যে ব্রাজিলের মাটিতে পা রেখে আমি দারুণ উত্তেজনা বোধ করছি। আমরা খুব ভাল প্রস্তুতি নিয়েছি। বিশ্বকাপে খেলার জন্য আমরা পূর্ণ প্রস্তুত। খেলোয়াড়রা মার...
২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরানোর অনুরোধ

২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরানোর অনুরোধ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশ্বকাপ খেলা উপলক্ষে যশোরে ভবনসহ বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকা ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেন। সোমবার এ ধরনের একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) অনুযায়ী এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না। কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। এজন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।...
চীন-বাংলাদেশ ৫টি চুক্তি সই

চীন-বাংলাদেশ ৫টি চুক্তি সই

জাতীয়
চীনের সঙ্গে পাঁচটি বিষয়ে সমঝোতা হয়েছে বাংলাদেশের। সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সোমবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে এ সমঝোতা হয়। চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয়ে এসব চুক্তি হয়। এর মধ্যে রয়েছে দুটি নোট অব এক্সচেঞ্জ ও দুটি সমঝোতা স্মারক সই। তবে এসব সমঝোতার মধ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি নেই। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর চীনে প্রথম সফরে শুক্রবার দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছান শেখ হাসিনা। সফরের চতুর্থ দিনে সোমবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের চুক্তির বিষয়টি জানান। পাঁচটি সমঝোতার মধ্যে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি আছে কি না- জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘...
ভূমধ্যসাগরে ৫০ বাংলাদেশি আটক

ভূমধ্যসাগরে ৫০ বাংলাদেশি আটক

স্লাইড
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ৫০ বাংলাদেশি আটক হয়েছেন। গত ৪ জুন তিউনিশিয়ান কোস্টগার্ডের হাতে তারা আটক হন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গত ৪ জুন বিভিন্ন দেশের ২৬৯ জনকে আটক করে তিউনিশিয়ান কোস্টগার্ড। এদের মধ্যে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিক। ত্রিপোলির থেকে একটি জাহাজে করে এসব মানুষ ইতালিতে ঢোকার চেষ্টা করছিল। তিনি জানান, আটক বাংলাদেশিদের লিবিয়া থেকে ৪০০ কিলোমিটার দূরে তিউনিশিয়ার একটি দ্বীপে রাখা হয়েছে এবং খবর পেয়ে পরের দিনই তিনি সেখানে যান। বর্তমানে তিউনেশিয়ায় বাংলাদেশের কোন দূতাবাস নেই বলে জানান কিবরিয়া।...
হিলারির আগামী প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বইছে আলোচনা

হিলারির আগামী প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বইছে আলোচনা

আন্তর্জাতিক, স্লাইড
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না, তা নিয়ে আরও নানা আলোচনা বইছে যুক্তরাষ্ট্রে। এ ব্যআপারে ডেমোক্র্যাট দলের নেতারাও কিছুই বলছেন না। তবে হিলারি ক্লিনটন বলেছেন ‘যখন সঠিক বলে মনে হবে’, তখনই তিনি এ নিয়ে সিদ্ধান্ত নেবেন।হিলারি বলেছেন, তাঁর নিজ দল ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা তাঁদের পছন্দ মতো এগোতে পারেন। বর্তমানে তিনি তাঁর নতুন বইয়ের প্রচারণায় মনোনিবেশ করেছেন। একই সাথ নিজের ডেমোক্র্যাট সহকর্মীদের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সাহায্য করতে মনোযোগ দিয়েছেন। ২০১৬ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এ বছরের শেষের দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে থাকবেন। ক্লিনটন আরো বলেন, আমি এ বছর দেশব্যাপী সফর, বইয়ের প্রচারণা ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলকে সাহায্য করতে চাই। তারপর একটা লম্বা বিশ্...