মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রামের লালখান বাজারে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজহার ও তার ছেলে হারুণের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম চট্টগ্রাম আদালতের পুলিশ প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেনঅভিযোগপত্রে মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তার ছেলে মুফতি হারুণ ইজাহার ছাড়াও জুনায়েদ, হাবিবুর রহমান ও ইসহাককে অভিযুক্ত করা হয়েছে।আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জানান, দন্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তিন পৃষ্ঠার অভিযোগপত্রে সাক্ষী রাখা হয়েছে ৩৪ জনকে। বৃহস্পতিবার এ অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের ম...







