Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলে বিশ্বকাপবিরোধীদের সংঘর্ষ

বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলে বিশ্বকাপবিরোধীদের সংঘর্ষ

স্লাইড
বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের সাও পাওলোতে চলছে তীব্র সংষর্ষ। বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিপুল মানুষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। তবে পরিস্থিতি শান্ত হয়নি। এই সাও পাওলোতেই কিছুক্ষণ পরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ ফুটবল। তবে সংঘর্ষের কারণে উদ্বোধন বিলম্বিত হবে কি না বা খেলায় কোনো ব্যাঘাত ঘটবে কি না তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার দুপুরে ব্রাজিলের সাও পাওলো শহরের রাস্তায় নেমে আসে বিপুল মানুষ। তারা বিশ্বকাপের বিরোধী স্লোগান দিতে থাকে এবং স্টেডিয়ামে যাওয়ার রাস্তা অবরোধ করার চেষ্টা করে। এ সময় বিদ্রোহীদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়।...
সারা দেশে বিশ্বকাপ উন্মাদনা

সারা দেশে বিশ্বকাপ উন্মাদনা

জাতীয়, বিশেষখবর
সারা বিশ্বের মতো বাংলাদেশও মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। সারা দেশের প্রতিনিধিদের পাঠানো খবর- আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সর্বত্র ফুটবল ভক্তরা এখন উন্মাদনার জ্বরে কাঁপছে। উপজেলার বিভিন্ন সড়কের পাশে, বড় ভবনের উপর, বড় বড় গাছে বেশি দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। আগৈলঝাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রতন তপাদার ৫০ ফুটের অধিক একটি আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি কেনার ধুম পড়েছে। নওয়াপাড়া : যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় বিশ্বকাপ ফুটবল বরণ করতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন ও ঘানা দেশের পতাকা। তাছাড়া দেশের পতাকাকে অধিকতর সম্মান দেখানোর জন্য বিদেশী পতাকার ওপর উড়ছে দেশের জাতীয় পতাকা। শহরের বিভিন্ন মোড়ে খেলা দেখার ব্যবস্থা হিসেবে বসানো হয়েছে প্রজেক্টর। বিশ্বকাপ সম্পর্কে মাস্টার স্পোর্টিং ক্লাবের সাধারণ...
বিশ্বকাপে বিশ্ব মাতাল

বিশ্বকাপে বিশ্ব মাতাল

সংবাদ শিরোনাম, স্লাইড
মাঠের ঠিক মাঝখানে বিশাল আকৃতির বল। পদ্মফুলের মতো সেই বলই মূল মঞ্চ। যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলেন ৬০০ পারফরমার। ঘূর্ণায়মান সেই বল দেখাতে শুরু করল একের পর এক জাদু। সূচনায় ২০১৪ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের ভাষায় বিশ্ববাসীকে বলা হল ‘হ্যালো’। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটে সাম্বার দেশ ব্রাজিলে শুরু হয় ফুটবল বিশ্বকাপের মোহনীয় ও মদির, বর্ণিল ও বিদ্যুতাড়িত উদ্বোধনী অনুষ্ঠান। এই গ্রহের প্রতিটি ফুটবল-গৃহকোণে মাদকতা ছড়ানো ‘হ্যালো’ সম্ভাষণ অনুরণিত হওয়ার পর ঐন্দ্রজালিক আবেশ ছড়াতে সেই দৈত্যাকৃতির বর্ণিল বল থেকে বেরিয়ে এলেন শিল্পীত্রয়ী ব্রাজিলের ক্লদিয়া লেইতে, র‌্যাপার পিটবুল এবং হলিউডের লাস্যময়ী ললনা জেনিফার লোপেজ। লোপেজ কিন্নরকণ্ঠী না হলেও ন্যাড়া মাথার পিটবুল এবং ক্ষীণাঙ্গিনী ক্লদিয়ার সঙ্গে কণ্ঠ মেলালেন- ‘উই আর ওয়ান’ শিরোনামের গানে। পেলে-গারিঞ্চা-সক্রেটিস-জিকো-রোনালদোর দেশ যেন শুধু ৩২...
২০১৪ বিশ্বকাপের প্রাইজ মানি

২০১৪ বিশ্বকাপের প্রাইজ মানি

আন্তর্জাতিক
আজ থেকে ব্রাজিলে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন বিশ্বের শত কোটি ফুটবল প্রেমী। গতবার অনুষ্ঠিত বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ছে ৩৭ শতাংশ। ব্রাজিল বিশ্বকাপের মোট প্রাইজ মানি হবে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এ তথ্য আগেই নিশ্চিত করেছে। প্রাইজ মানি দলগুলোর মধ্যে কিভাবে বন্টন করা হবে, তার একটি তালিকা নিচে দেয়া হলো: - গ্রুপ পর্বে বাদ হয়ে যাওয়া ১৬টি দলের প্রতিটি প্রাইজ মানি বাবদ পাবে ৮০ লাখ ডলার। - গ্রুপ পর্ব পেরিয়ে যে ১৬টি দল পরবর্তী রাউন্ডে উঠবে, তাদের মধ্যে লড়াইয়ে বাদ হয়ে যাওয়া ৮টি দলের প্রতিটি পাবে ৯০ লাখ ডলার। - কোয়ার্টার ফাইনাল থেকে বিশ্বকাপ মিশন শেষ করা ৪টি দলের প্রতিটি প্রাইজ মানি বাবদ পাবে ১ কোটি ৪০ লাখ ডলার। - চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ডলার। - তৃতীয় স্থান নির্ধারনীতে জয়ী ...
বাংলাদেশ সীমান্তে বিজিপির ফের গুলি বর্ষণ, আহত ১

বাংলাদেশ সীমান্তে বিজিপির ফের গুলি বর্ষণ, আহত ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর ৪৭ সীমান্ত পিলার এলাকায় মায়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ফের গুলি বর্ষণ করেছে। এতে এক বাংলাদেশী কাঠুরিয়া গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী আশারতলী ৪৭ নং সীমান্ত পিলার এলাকায় আশারতলীর মির আহমদের পুত্র দিল মোহাম্মদ কাঠ কাটঁতে গেলে মায়ানমার বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিপি) ছেনছড়ি সেক্টরের আমতলী ক্যাম্প থেকে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়ে। বিজিপির ওই গুলি দিল মোহাম্মদ কোমরের নিচে লাগে। গুলির আঘাতে তারা পুরুষ অঙ্গের অন্ডকোষ ছিড়ে যায়। এরপর স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এব্যাপারে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সফিকুর রহমান বল...
রানাকে বাদ দিয়ে মামলার অনুমোদন দুদকের

রানাকে বাদ দিয়ে মামলার অনুমোদন দুদকের

জাতীয়, স্লাইড
অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে সাভারের রানা প্লাজার মালিক রানাকে বাদ দিয়ে তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়।শিগগিরই মামলাটি দায়ের করা হবে জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, অবৈধ ও নকশা বহির্ভুতভাবে অনুমোদিত ছয়তলা ভবনকে দশতলা নির্মাণ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরর অনুমোদন দিয়েছে কমিশন। রানা প্লাজা ভবনটি রানার বাবার নামে থাকায় রানাকে এ মামলার আসামি করা হয়নি।যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন- রানার বাবা আব্দুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার হাজী মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) আর্কিটেস্ট এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার প...
নির্বাচন না করেও আমি এমপি হয়েছি’

নির্বাচন না করেও আমি এমপি হয়েছি’

বিশেষখবর
জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গত নির্বাচন কোন নির্বাচন নয়। আগামী নির্বাচন হবে আসল নির্বাচন। আমি নির্বাচন না করেও এমপি নির্বাচিত হয়েছি এটা তামাশা ছাড়া আর কিছু নয়। দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। দেশের মানুষ এ সরকারের কাছ থেকে মুক্তি চায়। দেশের মানুষ এখন ঘরে থাকলে হচ্ছে খুন আর বাহিরে গেলে হয়ে যাচ্ছে গুম। হতাশায় কাটাচ্ছে মানুষ দিন। এখন একের পর এক ব্যাংক ডাকাতি হচ্ছে। ব্যাংক ডাকাতির কোন সন্ধান পাচ্ছে না সরকার। গরিবের টাকা ব্যাংক থেকে হয়ে যাচ্ছে লুট। মানুষের জানের সাথে টাকারও নিরাপত্তা নেই। দেশে প্রশাসন আছে বলে মনে হচ্ছে না। সমস্ত প্রশাসন সরকারের দালালি করছে। তিনি বুধবার বিকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল এর নেত্বত্রে বিএনপি, যুবদল থেকে ১হাজারের অধিক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে...
জঙ্গিদের বিরুদ্ধে হামলা জোরদারের সিদ্ধান্ত পাক সেনাবাহিনীর

জঙ্গিদের বিরুদ্ধে হামলা জোরদারের সিদ্ধান্ত পাক সেনাবাহিনীর

আন্তর্জাতিক
জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করতে যাচ্ছে পাকিস্তান দেশবাহিনী। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদরদফতরে আজ এক বৈঠকে সেনাপ্রধান রাহীল শরীফ এ সিদ্ধান্ত নেন। খবর ডন'র সন্ত্রাসীদের গ্রেফতার ও দেশজুড়ে তাদের গতিবিধির উপর নজর রাখা এবং এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ট্রেনিং প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে সেনাবাহিনীর আজকের বৈঠকে। সন্ত্রাসীদের নেটওয়ার্ককে ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সেনাপ্রধান রাহীল শরীফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের উৎসর্গগুলো বৃথা যেতে পারে না।...