Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করল ইসি

প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করল ইসি

জাতীয়, স্লাইড
নির্বাচন কমিশনের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনার জন্যে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দেওয়া ২২ জন আইনজীবী ও দুটি ল'ফার্ম-এর মধ্যে অভিজ্ঞতা পর্যালোচনা করে আটজন আইনজীবী ও একটি ল’ফার্মকে নিয়ে এ 'প্যানেল এডভোকেট' চুড়ান্ত করা হয়।এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, তালিকাভুক্ত হতে দুই দফা আবেদন আহ্বানের পর ২২ জন আইনজীবী ও দুটি ল'ফার্ম এর সাড়া পায় ইসি। তাদের মধ্য থেকে অভিজ্ঞতা পর্যালোচনা করে প্যানেল চুড়ান্ত করা হয়েছে। ইসির চাহিদা মতো অভিজ্ঞদেরকেই পাওয়া গেছে। তিনি আরো জানান, আগামীতে ইসির পক্ষে মামলা পরিচালনার সুবিধার্থে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছি আমরা। এই প্যানেলে রয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খালেদ আহমেদ, মো. বাবর আলী, শাহদীন মালিক, শাহ মো. সিরাজুল হক, মো. শামসুল হক, মো. তৌহিদুল ইসলাম, মো. ওবায়দুর রহমান মো...
স্টেম সেল’ থেকে তৈরি ‘কৃত্রিম রক্ত’ বাঁচাবে জীবন

স্টেম সেল’ থেকে তৈরি ‘কৃত্রিম রক্ত’ বাঁচাবে জীবন

বিশেষখবর
নিয়মিত রক্তদানকে অনেকেই জীবনের অংশ করে নিয়েছেন। তারপরও সারা বিশ্বে জটিল রোগে আক্রান্ত এবং অস্ত্রোপচারের টেবিলে শোয়া রোগীদের জীবন বাঁচাতে গবেষকরা তাকিয়ে আছেন ‘স্টেম সেল’ থেকে কৃত্রিম উপায়ে রক্ত তৈরির গবেষণার দিকে। যুক্তরাজ্যের প্রায় চার শতাংশ মানুষের কাছ থেকে প্রতি বছর রক্ত সংগ্রহ করে স্কটিশ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস। নতুন নতুন দাতা খোঁজার তাগিদ থেকে এ প্রতিষ্ঠানের কর্মীরা সব সময়ই চেষ্টা করেন, যাতে প্রথমবার রক্ত দিতে আসা দাতাদের কোনো বিরূপ অভিজ্ঞতা না হয়। পাশাপাশি কৃত্রিম রক্ত তৈরির উপায় বের করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন ট্রান্সফিউশন সার্ভিসের বিজ্ঞানীরার। এ প্রতিষ্ঠানের পরিচালক (মেডিকেল) মার্ক টার্নার বলেন, প্রাপ্তবয়স্ক স্টেম সেল থেকে রক্ত উৎপাদন করা সম্ভব – তত্ত্বীয়ভাবে তা আগেই জানা ছিল। কিন্তু এসব কোষের সংখ্যা বৃদ্ধির সীমাবদ্ধতার কারণে এ পদ্ধতিতে বড় পরিসরে রক্ত তৈরি করা ...
রাজধানীতে ১০০ টন আম ও ১০০ ঝুড়ি লিচু ধ্বংস

রাজধানীতে ১০০ টন আম ও ১০০ ঝুড়ি লিচু ধ্বংস

সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীতে ফরমালিনযুক্ত ১০০ টন আম, ১০০ ঝুড়ি লিচু, ২০ মণ জাম ও ৪ টন পাকা পেঁপে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার ভোরে ফরমালিন রোধে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে আসা এ সব ফল ভ্রাম্যমাণ আদালত ধ্বংস করেন। এ সময় ৩ জনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে আসা ফল পরীক্ষা করে ফরমালিনের মাত্রা নির্ণয় করা হয়। এর মধ্যে আমে ৭ থেকে ১৪৩ পিপিএম, লিচুতে ১০-৬০ পিপিএম, জামে ২০-৩০ পিপিএম, পেঁপে ১৫-১৮ পিপিএম ফরমালিন পাওয়া যায়। সহনীয় মাত্রা দশমিক শূন্য ৫ পিপিএম। গাবতলীতে আসা আমের ট্রাকগুলোর মধ্যে শতকরা ২৫ ভাগ ট্রাকে আমের ফরমালিন পাওয়া যায়নি। এসব আম কাঁচা ছিল। তবে শতভাগ লিচু ও জামে ফরমালিন পাওয়া গেছেভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা স...
পশ্চিমবঙ্গ নয়, আসাম থেকে শুরু হচ্ছে বাংলাদেশি বাছাই

পশ্চিমবঙ্গ নয়, আসাম থেকে শুরু হচ্ছে বাংলাদেশি বাছাই

জাতীয়, স্লাইড
বাংলাদেশি বাছার কাজ ভারতের পশ্চিমবঙ্গ নয়, শুরু হচ্ছে আসাম থেকে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরানোর কাজে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। কিন্তু সেখানেও যে তড়িঘড়ি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো সম্ভব নয়, সেটা বুঝেছে নরেন্দ্র মোদীর সরকার। তাই হাতে সময় নিয়ে, সব দিক বিবেচনা করে পদক্ষেপ করতে চাইছে তারা। অর্থাৎ, সময় লাগে লাগুক। কিন্তু ভুলের কারণে কেউ যাতে হেনস্থা না হন তা নিশ্চিত করে এগোতে চাইছে সরকার। সূত্র আনন্দবাজার পত্রিকা। বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর বিষয়টি নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল। কালক্ষেপ না করে সে কাজটি অসম থেকেই শুরু করে দিতে চায় কেন্দ্র। ঠিক হয়েছে, অসমে বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ১৯৭১ সালের ভোটার তালিকার ভিত্তিতে নতুন করে জাতীয় নাগরিক পঞ্জি (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস) ...
তিন দফা পতাকা বৈঠকেও বাংলাদেশিকে ছাড়েনি বিএসএফ

তিন দফা পতাকা বৈঠকেও বাংলাদেশিকে ছাড়েনি বিএসএফ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজ বাড়ি থেকে এক বাংলাদেশীকে আটক করে নিয়ে যাওয়ার তিন দিনে তিন দফা পতাকা বৈঠকের পরও তাকে ছাড়েনি ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশি নাগরিক জনু মিয়াকে (৫০) বুধবার গভীর রাতে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে বৃহস্পতিবার ও আজ শুক্রবার বিকেলে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে তিন দফা পতাকা বৈঠকের পরও জনুকে ফেরত দেয়নি বিএসএফ। জনু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। কুমিল্লার বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জনু মিয়ার নিজস্ব কোনো বাড়ি নেই। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের দুই হাজার ৫২ পিলার সংলগ্ন ফায়েজ মিয়ার বাড়িতে থাকেন। গত বুধবার রাতে তিনি বাড...
নেইমারের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ব্রাজিল

নেইমারের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ব্রাজিল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
নেইমারের দ্বিতীয় গোল। ব্রাজিল ২ ক্রোয়েশিয়া ১। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি শটে দ্বিতীয় গোলটি করেন নেইমার। সাও পাওলো স্টেডিয়ামে এর আগে প্রথমার্ধের নির্ধারিত সময়ে ব্রাজিল ও ক্রোয়েশিয়া ১-১ গোলে সমতায় থাকে। মার্সেলোর ১১ মিনিটে আত্মঘাতী গোল ব্রাজিলের সম্ভাব্য শুরুর পথে কিছুটা ভাটা ফেললেও ২৭ মিনিটে হলুদ কার্ড খাওয়ার ঠিক ২ মিনিট পর এক অসাধারণ শটের মাধ্যমে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। ব্রাজিল দল : জুলিও সিজার, দানি আলভেজ, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, মার্সেলো, পলিনহো, লুইজ গুস্তাভো, নেইমার, অস্কার, হাল্ক, ফ্রেড।ক্রোয়েশিয়া দল : স্টিপ পেলেতিকোসা, দারিজো সরনা, ভেডরান করলুকা, দিজেন লভরেন, সিমে ভরসালকো, লুকা মড্রিচ, ইভান রাকিটিক, ওলিক, মাটেও কোভাচিচ, ইভান প্যারিসিচ, নিকিচা জেলাভিচ।...
সাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে গ্যাস পাওয়ার আশা

সাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে গ্যাস পাওয়ার আশা

বিশেষখবর
বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে গ্যাসের বড় একটি স্তর পাওয়া যেতে পারে। ওই দুটি ব্লকে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পানি কনোকো-ফিলিপস। কম্পানিটি তাদের দ্বিমাত্রিক জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সরকারের জ্বালানি বিভাগকে। সেখান থেকে এ তথ্য জানা গেছে। কনোকো-ফিলিপসের প্রতিবেদন সত্য হলে বাংলাদেশের গভীর সমুদ্রে এটাই হবে প্রথম কোনো গ্যাসক্ষেত্র। এ বিষয়ে জানতে চাইলে গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কালের কণ্ঠকে বলেন, ‘তাদের অগ্রগতি প্রতিবেদন আমরা পেয়েছি। সুখবরটি আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই।’২০১১ সালের ১৬ জুন কনোকো-ফিলিপসের সঙ্গে পেট্রোবাংলা প্রডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) বা উৎপাদন অংশীদারত্ব চুক্তি করে। চুক্তি অনুযায়ী বঙ্গোপসাগরের দুটি ব্লকের পাঁচ হাজার ১৫৮ বর্গকিলোমিটার এ...
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

জাতীয়, সংবাদ শিরোনাম
ভাগ্য রজনী হিসেবে পরিচিত পবিত্র শবে বরাত আজ সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ ও বাড়িতে নামাজ আদায়, পবিত্র কোরান পাঠ এবং আল্লাহর রহমত ও নিজেদের, তাদের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব এবং সর্বোপরি দেশ ও মুসলিম উম্মাহর, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করবেন। শবে বরাতকে অত্যন্ত পবিত্র তিন রজনীর একটি মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে, ওই রাতে মহান আল্লাহ পরবর্তী এক বছরের জন্য সব মানবকূলের 'রিযিক' দান করে তাদের ভাগ্য নির্ধারণ করে দেন। এ রাতে সারা দেশের মুসল্লিরা তাদের মৃত্যুবরণকারী প্রিয় মানুষদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অনেকে মাজারও জিয়ারত করেন।আগামীকাল বিকেলে সারা দেশে গ্রামে ও শহরে হাতে বানানো চালের রুটি, মাংস ও হালুয়া তৈরি হবে।এ উপলক্ষ অনেক মুসল্লিরা চার দিন রোজা পালন করেন। তারা পাড়া-প্রতিবে...