Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

ষষ্ঠ দফা ৪ দিনের রিমান্ডে তারেক সাঈদ

ষষ্ঠ দফা ৪ দিনের রিমান্ডে তারেক সাঈদ

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে ষষ্ঠ দফায় ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়িচালক হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই হত্যাকান্ডের ঘটনায় ১৬ মে রাতে ঢাকা সেনানিবাস থেকে ৫৪ ধারায় তারেক সাঈদকে গ্রেফতার করে পুলিশ। ১৭ মে প্রথম দফায় ৫ দিনের, দ্বিতীয় দফায় ২২ মে ৮ দিনের, তৃতীয় দফায় ৩১ মে ৫ দিনের, চতুর্থ দফায় ৪ জুন ৫ দিনের এবং ৯ জুন পঞ্চম দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।...
শেখ হাসিনার বিদায় ঘন্টা বেজে উঠেছে : ফখরুল

শেখ হাসিনার বিদায় ঘন্টা বেজে উঠেছে : ফখরুল

স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জণগণের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ৮৬ ও ৮৮ নির্বাচন দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে পারেন নি। তাকে গণঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছে। একই পথে হাটছেন হাসিনাও। তারও (শেখ হাসিনা) বিদায় ঘন্টা বেজে উঠেছে।শনিবার বেলা ২টায় ঠাকুরগঁাঁও জেলা পরিষদ (বিডি হল )মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নারায়নগঞ্জের শামিম ওসমান প্রসঙ্গে সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এ অবৈধ সরকার ভয়াবহ সন্ত্রাস খুনিদের সঙ্গে আছে। বিরোধী দলকে নির্মুল করতে শুধু এক বছরে বিএনপির ৩১০ জন নেতা কমীকে খূন ও ৩৭ জনকে গুম করেছে। সরকারের নানা দোষ ও ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিদেশী বন্ধুদের সম্মাননা দেয়...
বিহারী ক্যাম্পে হামলায় এরশাদের নিন্দা

বিহারী ক্যাম্পে হামলায় এরশাদের নিন্দা

বিশেষখবর
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগে ১১ জন নিহত ও ৫ জন আহত হবার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি হামলাকারী ও অগ্নি সংযোগকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ অগ্নিসংযোগের ঘটনায় নিহত ১১ জন ও আহতদের পরিবার পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।...
নানা আয়োজনে গণবিয়ে

নানা আয়োজনে গণবিয়ে

জাতীয়
পবিত্র শবেবরাতের রাতে সুনামগঞ্জে বরের হাত ধরে শ্বশুরালয়ে উঠবেন অসহায় ২২ তরুণী। শুক্রবার দুপুরে গণবিয়ের মাধ্যমে তাদের পাত্রস্থ করা হয়। বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর মাদ্রাসা মাঠে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গণবিয়ের আয়োজনে অংশগ্রহণ করেন। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতাই কেবল নয়, বর-কনের সংসার গোছানোর সরঞ্জামাদি প্রদান ও এলাকাবাসীর দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল এই অনুষ্ঠানে। সুনামগঞ্জের বল্লভপুরের হতদরিদ্র আব্দুর রহমানের ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন রামেশ্বরপুরের আব্দুল জলিলের মেয়ে ইয়াছমিন। ইব্রাহিমপুরের নূর মিয়ার ছেলে সজিব বালিকান্দির নূর হোসেনের মেয়ে সাফিয়া খাতুনকে বিয়ে করেন। একইভাবে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ২২ জোড়া বর-কনের সকলেই দরিদ্র অসহায়, এদের বেশিরভাগই দিনমজুর কিংবা বারকি শ্রমিক। ঘটা করে বিয়ের আয়োজনের কথা চিন্তাও করতে পা...
ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার সকালে ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সফরকারীদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন।রাবিদ ইমাম বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে বিমানযোগে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসে। তবে আজই তারা অনুশীলনে নামছেন না।’আগামী ১৫ জুন প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুন।বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, শামসুর রহমান, নাসির হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মমিনুল হক, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, মাশরাফি বিন মতুর্জা, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সাকিব আল হাসান ও মো. মিঠুন।ভারতীয় দল : সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল, মনোজ তিওয়ারী, চেতাশ্বর পূজারা, আম্বাতি রাইডু, কেদার যাদব, আ...
শাহ আমানতে ফ্যানের ভেতর ২ কেজি স্বর্ণ, আটক ১

শাহ আমানতে ফ্যানের ভেতর ২ কেজি স্বর্ণ, আটক ১

বিশেষখবর
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টেবিল ফ্যানের ভেতর থেকে প্রায় দুই কেজি ওজনের ১৬টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মনজুর হোসাইন (২৪) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শারজা থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯ ৫২১ ফ্লাইটের যাত্রী মনজুরের টেবিল ফ্যানের বক্স স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বতর্মান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী।তিনি বলেন, ফ্যানের ভেতর স্বর্ণ রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মনজুর হোসাইনকে আটক করা হয়েছে বলে জানান অথেলো চৌধুরী।...
পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ শুক্রবার ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর জানা যায়নি।আবহাওয়া সংস্থার কর্মকর্তা জাবিহ উল্লাহ এএফপিকে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে বেলুচিস্তান প্রদেশের খুজদার নগরী। ভূপৃষ্ঠ থেকে ২৬ কিলোমিটার (১৬ মাইল) গভীরে এ ভূমিকম্প সৃষ্টি হয়। তিনি বলেন, সকালের এ ভূমিকম্প আশপাশের শহর ও জেলাগুলোতেও অনুভূত হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারেরও অধিক লোকের প্রাণহানি ঘটে এবং প্রায় ৩৫ লাখ লোক গৃহহীন হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিকম্পটি বিশেষভাবে আঘাত হানে। এ ছাড়াও গত বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩৭০ জন নিহত এবং বাকী এক লক্ষ গৃহহীন হয়।...
বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে গ্রেনেড, পিস্তল উদ্ধার

বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে গ্রেনেড, পিস্তল উদ্ধার

জাতীয়, স্লাইড
বেনাপোলে একটি যাত্রীবাহী বাস থেকে একটি শক্তিশালী গ্রেনেড, একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা ওই বাসে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে সে সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত গ্রেনেড ও পিস্তল ভারতের তৈরি। যশোর ২৬ বিজিবির বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে বেনাপোল লোকাল বাসস্ট্যান্ড একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র বহনকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।...