Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

৭ উইকেটে হারলো বাংলাদেশ

৭ উইকেটে হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে হারলো বাংলাদেশ। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ বল বাকি থাকতেই জয় পায় ভারত। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ডাকওয়ার্থ পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৫০ রান। কিন্তু বৃষ্টির আগেই ভারত ১৬.৪ ওভারে ১০০ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য বাকি ৯.২ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৫০ রান। বৃষ্টির পর সহজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাকিবের বলে এলবির ফাঁদে পড়ে চেতেশ্বর পুজারা ৪ রানে সাজঘরে ফেরেন।ওপেনার আজিংকা রাহানে ৬৪ রান করে মাশরাফির বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দেন। কিন্তু অধিনায়ক সুরেশ রায়না (১৫) ও আম্বাতি রায়ডু ১৬ রানে অপরাজিত থেকে সাত বল হাতে রেখেই ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নেন।বাংলাদেশের পক্ষে সাকিব দুটি ও মাশরাফি একটি উইকেট নেন।এর আগে স্বাগতিক বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে। বাংলাদেশে...
হিরণ পত্নী জেবুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত

হিরণ পত্নী জেবুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত

জাতীয়, স্লাইড
বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। রোববার সকাল আটটা থেকে একটানা ভোটগ্রহণ চলে। শেষ হয় বিকেল চারটায়। এরপর শুরু হয় গণনা। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, জেবুন্নেছা আফরোজ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছে ৬ হাজার ১৩৬ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৯টি। ভোট কক্ষ ৮১০টি। মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৯৬৭ এবং নারী ১ লাখ ৭১ হাজার ২৬১ জন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার জানান, নির্বাচনে শতকরা ৫০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল সংসদ সদস্য হিরনের মৃত্যু হ...
ব্রাজিল! আমিও আছি

ব্রাজিল! আমিও আছি

বিশেষখবর
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সব সময় জয়ী দলের পক্ষে। ব্রাজিলের প্রথম ম্যাচের দুটি গোল তিনি দেখেছেন। খেলার বাকি খবর নিয়েছেন সকালে। শনিবার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন ছোড়া হয় বিশ্বকাপ নিয়েও। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিজেকে জয়ী দলের সমর্থক দাবি করে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান আপনারা কোন দলের সমর্থক? সেখানে থাকা উপস্থিত সাংবাদিক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা অনেকে ব্রাজিল, ব্রাজিল বলে উচ্চারণ করলে প্রধানমন্ত্রী বলেন, আমিও আছি...।...
লন্ডন ফিরেছেন তারেক

লন্ডন ফিরেছেন তারেক

বিশেষখবর
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১২ দিনের সফর শেষে শুক্রবার লন্ডন ফিরেছেন। সফরকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ-এ বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ১২ই জুন পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুন রাজ্জাক হল-বি’তে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। সেখানে র‌্যাব বিলুপ্তির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। শুক্রবার সকাল ১০টায় তারেক রহমান তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে কুয়ালালামপুর ত্যাগ করেন। এসময় এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। উল্লেখ্য, গত ২রা জুন মালয়েশিয়ায় আসেন তারেক রহমান।...
সংলাপ বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের কোন চিন্তা নেই

সংলাপ বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের কোন চিন্তা নেই

স্লাইড
সরকারের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আলোচনার আগ্রহ প্রসঙ্গে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, সংলাপ সবসময়ই ভালো। সংলাপের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করতে হবে। কিন্তু সংলাপের প্রশ্ন এখনও আসেনি। সামনে হয়তো আসবে। তবে সংলাপ বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে বর্তমানে সরকারের কোন চিন্তা নেই।শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাশেদ খান মেনন ছাড়াও প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আমেনা মোহসিন। বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করে ভুল করেছে উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করা ছিলো বিএনপির সিদ্ধান্ত। এই রাজনৈতিক ভুলের খেসারত তাদের দিতেই ...
কালশীতে ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০

কালশীতে ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০

জাতীয়, সংবাদ শিরোনাম
শবেবরাতের রাতে বাজি ফুটানোর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীর কালশীতে ত্রিমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ ও গুলিতে একই পরিবারের চারজনসহ ১০ জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। এসময় তিনজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার ফজর নামাজের পর এ সংঘর্ষ শুরু হয়। দুপুর ৩টায় সমঝোতা বৈঠকের পর বিহারী ক্যাম্প থেকে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।নহতরা হলেন- আশিক (২৬), শাহনারা (২৩), লালু (১০), ভুলু (১০), মারুফ (০১), বেবী (৩০), রোকসানা (১৬), আফসানা (১৮) ও ফারজানা (২৩)। এছাড়া মো. আজাদ (৩৫) নামে গুলিবিদ্ধ একজন ঢামেক হাসপাতালে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পরপরই বিহারি পল্লীর কয়েক তরুণ বাজি ফোটালে প্রথমে নিজেদের দুই পক্ষে ও পরে স্থানীয়দের সঙ্গে তাদের তর্কবিতর্ক শুরু হয়। এ সময় পুলিশ এগিয়ে এলে ওই তরুণদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ খবর...
সাতক্ষীরায় সুন্দরবনের কৈখালিতে ৩২ জেলে অপহৃত

সাতক্ষীরায় সুন্দরবনের কৈখালিতে ৩২ জেলে অপহৃত

জাতীয়, স্লাইড
চাঁদা দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালিতে ৩২ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।শনিবার ভোরে মামুনদো নদীর কৈখালির কাঞ্চিখালি খালে মাছ ধরার সময় এই অপহরণের ঘটনা ঘটে। এদের মধ্য থেকে দুই জেলেকে জলদস্যুরা মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য পাঠিয়েছে। কৈখালি কোস্টগার্ড পহরণের কথা স্বীকার করে জানিয়েছেন তারা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলি জানান, অপহৃত সব জেলের বাড়ি শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা একটি বড় নৌকা নিয়ে শনিবার ভোরে মাছ ধরার জন্য সুন্দরবনে ঢুকেছিল। এসময় মামুনদো নদীর সংযোগ খাল কাঞ্চিখালিতে অপেক্ষমান জলদস্যু আলিম বাহিনী ও জোনাব বাহিনীর সদস্যরা তাদেরকে ধরে চাঁদার দাবিতে মারপিট শুরু করে। পরে তারা দুই জেলে আবদুল্লাহ ও আলাউদ্দিনকে মুক্তি দিয়ে গ্রামে পাঠায় চাঁদা আদায়ের জন্য। তিনি আরও জানান, মাথা প্রতি এক লাখ হিস...
অস্ত্রধারীদের গুলিতে লুগানেস্কে বিমান ভূপাতিত, নিহত ৪৯

অস্ত্রধারীদের গুলিতে লুগানেস্কে বিমান ভূপাতিত, নিহত ৪৯

আন্তর্জাতিক
ইউক্রেনের লুগানেস্ক বিমান বন্দরে অস্ত্রধারীদের বিমান বিধ্বংসী ভারি মেশিনগানের গুলিতে কিয়েভের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত হয়ে ৪৯ ব্যক্তি নিহত হয়েছে। শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।ভূপাতিত হওয়ার সময়ে সেনা, যন্ত্রপাতি এবং খাদ্য সামগ্রী বহন করছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি সুপরিসর সামরিক পরিবহন বিমান আইএল-৭৬। অবশ্য ঘটনার সময়ে বিমানটি কতো সেনা বহন করছিল সে সংখ্যা এখনো জানান হয়নি। চার ইঞ্জিনের আইএল-৭৬ বিমানে সাত জন ক্রু থাকে এবং এটি ১৬৭ জন সেনা এবং তাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র বহন করতে পারে।গত মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণার পর তাদের বিরুদ্ধে সেনা অভিযানে নেমেছে ইউক্রেন এবং এ অভিযানে এ পর্যন্ত শত শত যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অবশ্য এর আগে কিয়েভ বাহিনী একদিনে এতো ব্যাপক ক্ষতির মুখে পড়েনি।মার্কিন পর...