Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত কিছু সতর্কবার্তা

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত কিছু সতর্কবার্তা

বিশেষখবর, সুস্বাস্থ্য
প্রধানত ব্লাড গ্রুপকে দুইভাগে ভাগ করা হয়। একটা হল ABO system (A, B, AB & O), অপরটি হল Rh factor {Rh positive(+ve) & Rh negative(-ve)}. অর্থ্যাৎ Rh factor ঠিক করবে ব্লাডগ্রুপ পজেটিভ হবে নাকি নেগেটিভ হবে। তাহলে ব্লাড গ্রুপগুলো হল: A+ve, A-ve, B+ve, B-ve, AB+ve, AB-ve O+ve, O-ve. যখন কোনো Rh নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে Rh পজেটিভ গ্রুপের রক্ত দেয়া হয় তখন প্রথমবার সাধারণত কিছু হবে না। কিন্তু এর বিরুদ্ধে রোগীর শরীরে এন্টিবডি তৈরি হবে যার ফলে যদি কখনো রোগী আবার পজেটিভ গ্রুপের রক্ত নেয় তাহলে তার ব্লাড সেলগুলো ভেঙ্গে যাবে। এতে নানারকম সমস্যা হবে। যেমন: জ্বর, কিডনি ফেইলিউর, আকস্মিক মৃত্যু ইত্যাদি। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ABO incompatibility. স্বামীর রক্তের গ্রুপ যদি পজেটিভ হয় তাহলে স্ত্রীর রক্তের গ্রুপও পজেটিভ হতে হবে। আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর রক্ত...
নূর হোসেনকে দেশে এনে বিচার করা হবে

নূর হোসেনকে দেশে এনে বিচার করা হবে

স্লাইড
যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের সাত হত্যা মামলার প্রধান আসামী ভারতে আটক নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে কোন সমস্যা হবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ছাত্রলীগ ঢাবি শাখা আয়োজিত বঙ্গবন্ধুর আত্মজীবনী'র উপর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি মেহেদী হাসান মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এবং বর্তমান সভাপতি এইচ এম বদউজ্জামান সোহাগ। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ, যুগ্ম-সম্পাদক শামসুল কবির রাহাতসহ বিভিন্ন ...
স্ত্রীকে উত্যক্ত করায় দর্শক পেটালেন সাকিব

স্ত্রীকে উত্যক্ত করায় দর্শক পেটালেন সাকিব

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বৃষ্টিতে যখন খেলা বন্ধ ছিল ঠিক তখনই ঘটে ঘটনাটি। খেলা দেখতে এসেছিলেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। একদল বখাটে তরুণ দর্শক শিশিরকে দেখে উত্তক্ত করতে শুর করে। আর স্ত্রীর এমন অপমানে মাঠে বসে থাকেননি সাকিব। তিনি সেই ৭/৮ জন তরুণকে পিটিয়েছেন। দিয়েছেন কিল, লাথি, চড় ঘুষিও। মূল ভি আইপি গ্যালারিতে বসে থাকা অবস্থায় শিশিরের সঙ্গে অশোভন আচরণ করছিল সেই তরুণরা। বৃষ্টির ফাঁকে সাকিব সেখানে শিশিরের খোজ নিতে গেলে সেখানে শিশির সাকিবের কাছে নালিশ করেন। পরে তাদের বিসিবি’র অফিস কক্ষে ডেকে নিয়ে ধোলাই দেয়া হয় বলে জানা গেছে।...
ফেসবুক এবার নিয়ে এলো ভিডিও পাঠানোর নতুন অ্যাপ

ফেসবুক এবার নিয়ে এলো ভিডিও পাঠানোর নতুন অ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি
ফেসবুক মেসেজে আর শুধু লেখা বা ছবিই নয়। আপনার বন্ধুকে পাঠাতে পারবেন ভিডিও। ফেসবুক এবার নিয়ে এল নতুন এক মেসেজিং অ্যাপ। এই অ্যাপে থাকছে ভিডিও মেসেজ পাঠানোর সুবিধাও। এই বিশেষ অ্যাপেটির নাম স্লিং শট। এতে ছবি ও ভিডিও আদান-প্রদানের পাশাপাশি অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে জানা গেছে। এর আগেও এই ধরনের অ্যাপ তৈরির কাজ করছিল ফেসবুক। চলতি মাসেই ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ ছাড়া হবে বলে জানা গেছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাপটি নিয়ে তারা যথেষ্ট উত্তেজিত ও আশাবাদী। তবে পুরোপুরিভাবে ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ চালু হওয়ার আগেই ভুলবশত এই নতুন অ্যাপটি বাজারে ছড়িয়ে যায়। বিষয়টি স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ।এক বিশেষ বিবৃতিতে তারা জানিয়েছে, কোনোভাবে ভুলবশত স্লিং শট অ্যাপের একটি সংস্করণ বাজারে উন্মুক্ত হয়ে পড়েছিল। তবে কিভাবে এটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।...
প্রথম বিদেশ সফরে ভুটান গেলেন নরেন্দ্র মোদি

প্রথম বিদেশ সফরে ভুটান গেলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক
দু’দিনের জন্য ভুটান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। রবিবার সকালে পারো বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁর সফরসঙ্গী হিসাবে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ সচিব সুজাতা সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নরেন্দ্র মোদি ও তাঁর প্রতিনিধিদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের রাজা জিগমে ওয়াংচুক-এর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বৈঠকে বাণিজ্য ও জলবিদ্যুত্ প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষে তিনি ভুটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে যোগ দেবেন। ভুটানে যাওয়ার আগে নরেন্দ্র মোদি বলেন,“ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ভারতের সঙ্গে ভুটানের বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও নিবিড় করতে সে দেশকেই আমার প্রথম বিদেশ সফর হিসাবে বেছে নিয়েছি।” সূত্র আনন্দবাজ...
আট দিনের রিমান্ডে নূর হোসেন

আট দিনের রিমান্ডে নূর হোসেন

জাতীয়
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদে আট দিনের হেফাজতে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। আজ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতের দ্বিতীয় বিচারিক হাকিম এডউইন লেপচা আট দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে কাগজপত্র ছাড়া অনুপ্রবেশ এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। এর আগে স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে বারাসাতে ওই আদালতে নূর হোসেনকে হাজির করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী বাগুইহাটির একটি বাড়ি থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে দুটি মোবাইল ফোন ছাড়াও একটি রিভলভার পাওয়া যায়।গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা ন...
রানা প্লাজা ধস: দুদকের মামলায় রানার নাম নেই

রানা প্লাজা ধস: দুদকের মামলায় রানার নাম নেই

জাতীয়, স্লাইড
সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে বাদ দিয়েই নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে দুদকের উপপরিচালক এসএম মফিদুল ইসলাম বাদী হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন। গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় ১১ শ'র বেশি মানুষের প্রাণহানি হয়। তাদের বেশির ভাগই পোশাককর্মী।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জানান, মামলায় জমির মালিক সোহেল রানার বাবা আবদুল খালেক ও নকশাবহির্ভূত ভবন নির্মাণে অনুমোদনকারীসহ সংশ্লিষ্ট ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।এর আগে বৃহস্পতিবার সোহেল রানাকে বাদ দিয়েই নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। জমির মালিকানা ও ভবনের নকশা অনুমোদন সংক্রান্ত কোন নথিপত্রে সোহেল ...
পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করবে না এডিবি

পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করবে না এডিবি

জাতীয়, বিশেষখবর
আগে অর্থমন্ত্রীর চিঠির জবাবে সরাসরি না করেছিল এডিবি। এবার অর্থমন্ত্রীর অনুরোধ প্রত্যাখান করে পদ্মা সেতু বিষয়ে কোন কাজে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের অবস্থান পরিস্কার করে জানিয়ে দিলেন সংস্থার প্রেসিডেন্ট স্বয়ং।রোববার এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও নতুন করে পদ্মা সেতুতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করবে না বলে জানিয়েছেন।সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। বৈঠক সূত্র জানায়, অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্টকে পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করার অনুরোধ জানান। পাশাপাশি সেতুর কারিগরি দিক পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ করে পদ্মা সেতুর দরপত্র মূল্যায়ন করার অনুরোধ করেন আবুল মাল আব্দুল মুহিত।এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বলেন, পদ্মা সেতুর বিষয়ে এডিবির অবস্থান পরিস্কার। আমরা এই প্রকল্পে কোন অর্থ সহায়তা করছি না।এজন্য কার...