Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

জিতলেই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

জিতলেই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

খেলাধুলা, খেলার মাঠ
এবারের বিশ্বকাপে পোস্টারবয়-এর মর্যাদাটা ব্রাজিল স্ট্রাইকার নেইমারের। আর তা যে অহেতুক বাড়াবাড়ি নয়, প্রথম ম্যাচে জোড়া গোলে তার সাক্ষ্য দেন তিনি নিজেই। নেইমারকে নিয়ে যত চিন্তা প্রতিপক্ষ মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কেসেরও। ফোরতালেজা’য় রাতে মোকাবিলায় নামছে স্বাগতিক ব্রাজিল ও উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টায়। প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাড়তি চাপ নেই আজ দু’দলেরই। তবে আজ জয় পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট অনেকটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে নেইমারের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে এবারের মিশন শুরু করে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকো ১-০ গোলে হারায় আফ্রিকার সিংহ ক্যামেরুনকে। আর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে মোকাবিলার আগে মেক্সিকো অধিনায়ক এফসি বার্সেলোনার সাবেক তারকা রাফায়েল মার্কেস বলেন, নেইমারকে খেলতে দেয়া যাবে না। আজ মাঠে তাকে খেলার জন্য বড় জায়গা ছাড়বো না ...
নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে কলকাতার পুলিশ

নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে কলকাতার পুলিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে মাঠে নেমেছে কলকাতার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে গ্রেপ্তার ছাড়া আরও দুই ব্যক্তি বাংলাদেশ থেকে নূর হোসেনের সঙ্গে কলকাতায় প্রবেশ করে। তারা সহ নূর হোসেন স্থানীয়ভাবে কাদের সঙ্গে যোগাযোগ করেছে, কাদের আশ্রয়ে ছিল, অর্থের যোগান দেয় কারা- এসব প্রশ্ন সামনে রেখে তদন্তে এগোচ্ছে কলকাতা পুলিশ। নূর হোসেন ও তার সঙ্গীদের জেরা করে যে সব তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। নূর হোসেন ও তার সঙ্গীদের কাছে পাওয়া ১১টি সিম কার্ডের কল লিস্ট বের করা হয়েছে। এই কল লিস্ট অনুযায়ী তারা গত দু’মাসে কার কার সঙ্গে যোগাযোগ করেছে তা খতিয়ে দেখার জন্য এটিএসের তিন সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে। গত রোববারই দুই সঙ্গীসহ নূর হোসেনকে বাগুইআটি থানা থেকে সরিয়ে নিয়ে উত্তর বিধাননগর থানার অ্যান্টি টেররিস্ট সেলের লকআপে রাখা হয়েছে। সোমবার বিধাননগর কমিশ...
ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকারকে গ্রেপ্তার করল ইসরাইল

ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকারকে গ্রেপ্তার করল ইসরাইল

আন্তর্জাতিক
ইসরাইলি সেনারা ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকার আজিজ দোওয়েইককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। হামাসের সিনিয়র নেতা তিনি। ফিলিস্তিনের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, স্পিকার আজিজকে পশ্চিম তীরের হেব্রন শহরে তাঁর নিজ বাড়ি থেকে আজ সকালের দিকে আটক করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।এর আগে নিখোঁজ তিন ইসরায়েলি তরুণকে খুঁজতে পার্লামেন্ট সদস্য ও সাবেক মন্ত্রীসহ ৮০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল ইসরাইলি সেনা সদস্যরা। হেব্রন শহরের কাছে একটি ধর্মীয় স্কুল থেকে তিন ইসরাইলি শিক্ষার্থীকে অপহরণের জন্য হামাস দায়ী বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে হামাস। এদিকে ফিলিস্তিনিদের গ্রেপ্তার সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনীর বক্তব্য, নিখোঁজ টিএনএজ তরুণদের অবস্থান শনাক্ত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে ওই তিন...
ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের

ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের

সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতে ফের বাড়তে চলেছে পেঁয়াজের দাম। নাসিকের আড়তে লাগাতার ধর্মঘটের জেরে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।কেন্দ্রে নয়া সরকার ক্ষমতায় আসার আগে থেকেই সুদিনের স্বপ্ন দেখেছিলেন দেশবাসী। কিন্তু বাস্তবে কিছুটা হলেও খানিক ফিকে গৃহস্থের খোয়াব। এর সাম্প্রতিক সংযোজন পেঁয়াজের দামে আগুন লাগার অশনি সংকেত। কয়েক দিন ধরেই দেশের বৃহত্তম পেঁয়াজ বাজার বলে পরিচিত মান্ডিতে কেনা-বেচা বন্ধ রয়েছে। তাই বাজার পর্যবেক্ষকদের ধারণা, অচিরেই বাড়তে চলেছে পেঁয়াজের দাম।মালবাহকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই অশান্ত মান্ডি বাজার। ধর্মঘটী শ্রমিকদের দাবি, দীর্ঘ দিন তাঁদের রেট বাড়ানো নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ হয়নি। আর এর ফলে কোনো আড়তেই পেঁয়াজ বেচা-কেনা চলছে না। মান্ডি বাজার থেকে সারা দেশে পেঁয়াজ পৌঁছায়। আচমকা সেই জোগানে কমতি দেখা দেওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই ম...
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা

অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা

জাতীয়, স্লাইড
আইনমন্ত্রী আনিসুল হক সংসদে জানিয়েছেন, জনদুর্ভোগ কমাতে অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো পরিচয়পত্র পুনরায় উত্তোলনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আগারগাঁও ইসলামী ফাউন্ডেশন ভবনের কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। সেখানে ১০টি বুথে দৈনিক গড়ে দেড় হাজার মানুষকে এ সেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ইসি ইতিমধ্যে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় উপজেলা পর্যায় পর্যন্ত জাতীয় পরিচয়পত...
সরকারে মধ্যে কোনো সমন্বয় নেই : ফখরুল

সরকারে মধ্যে কোনো সমন্বয় নেই : ফখরুল

বিশেষখবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই বলে অভিযোগ করেছেন। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নুর হোসেনের গ্রেপ্তারের ঘটনায় সৈয়দ আশরাফের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা আলমগীর বলেন, সৈয়দ আশরাফের কথায় প্রমাণ হয়- সরকারের মাঝে কোনো সমন্বয় নেই। তাদের একটাই লক্ষ্য কিভাবে চুরি করা যায়, লুটপাট করা যায়। এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম-খুন ও অপহরণ করা যায়। তাদের এসব কাজের একটাই উদ্দেশ্য ক্ষমতাকে এককভাবে কুক্ষিগত করা। ফখরুল আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে গিয়ে বলেছেন, ৫ জানুয়ারি খালেদা জিয়া নাকি সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ছিলেন। এ মন্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে এ ধরনে অবিবেচনা প্রসূত প্রচারণা না চালাতে মন্ত্রীর প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল। তিনি কালশীর ঘটনায় বিচার বিভাগীয় ত...
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

জাতীয়, স্লাইড
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২১০০ কোটি (২১ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। যা নয়া রেকর্ড হিসেবে লিপিবদ্ধ হলো- সোমবার দিনশেষে রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়এই তথ্য নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান। তিনি জানান, মূলত রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধি রিজার্ভে রেকর্ড গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। চলতি মাসে এই পর্যন্ত রেমিটেন্স এসেছে ৬০ কোটি ডলার। ঈদুল ফিতরের আগে প্রবাসীরা আরো বেশি অর্থ দেশে পাঠাবেন বলে ধারণা করা হচ্ছে।গত ১০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।তবে এরপর ৮ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১৭ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর তা ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে আসে। পরে অবশ্য রিজার্ভ আবার বাড়তে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের রিজ...
মেসির গোলে আর্জেন্টিনার জয়

মেসির গোলে আর্জেন্টিনার জয়

খেলাধুলা, খেলার মাঠ
অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের দুর্দান্ত গোলে বসনিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আলেসান্দ্রো সাবেলার দল।ম্যাচের তিন মিনিটে ফ্রি-কিক পেল আর্জেন্টিনা। লিওনেল মেসির শটটি লাগল বসনিয়ার সিয়াদ কোলাসিনাচের পায়ে। আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ৬৫ মিনিটে বসনিয়ার চার ডিফেন্ডার কাটিয়ে দুর্দান্ত গোল দিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। ম্যাচের শেষ দিকে অবশ্য ভেদাদ ইবিসেভিচের গোলে ব্যবধান কমায় বসনিয়া।...