Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জাতীয়, বিশেষখবর
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে ছাত্রদের এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।জানা গেছে, ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সোমবার রাত আটটার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার পর উপাচার্যের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত পর উপাচার্যের সভাপতিত্বে সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ...
শাহজালালে তিন কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালালে তিন কেজি স্বর্ণসহ আটক ১

স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ খাইরুল (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আরেফিন বলেন, খায়রুল সৌদি আরব থেকে ‘ভিএস-৮০৮’ ফ্লাইটে বাংলাদেশে আসেন। তার বুকিং করা লাগেজেরভেতরে ২৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন ২ কেজি ৯১৬ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। শুল্ক ফাঁকি ও স্বর্ণ চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।...
কালশী ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিহারীদের আল্টিমেটাম

কালশী ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিহারীদের আল্টিমেটাম

স্লাইড
শবে বরাতের দিন মিরপুর কালশীতে আগুনে পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিহারীরা। মঙ্গলবার মোহাম্মদপুর আদাবর সুচনা কমিউনিটি সেন্টারে পুলিশ ও বিহাসীদের মধ্যে সমঝোতা বৈঠকে ৭দফা দাবিসহ এ আল্টিমেটাম দেয়া হয়।তারা জানিয়েছে, এই সময়ের মধ্যে কোন সুরাহা না হলে নতুন কর্মসূচি দেয়া হবে। বৈঠকে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের বিষয়ে একমত হয়েছেন। তিনি বিহারীদের সাত দফা দাবি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর প্রতিশ্রুতি দেন। এদিকে বৈঠকে পুলিশ বিহারীদের কোন বিশৃংখলা না করে শন্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। এদিকে রাজধানীর মিরপুরে বিহারিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পরিবহন শ্রমিকদের। মঙ্গলবার বেলা দেড়টা থেকে সোয়া ২টা পর্যন্ত মিরপুর ১১ নম্বর সড়কে থেমে থেমে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শিরা জানায়, বিহারি ক্যাম্পের প্রায় শতাধিক বাসিন্দা ক্যাম্পে আগুন ও গুলি...
সরকারকে বৈধতা দিলে তবেই সংলাপ : নাসিম

সরকারকে বৈধতা দিলে তবেই সংলাপ : নাসিম

বিশেষখবর
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাভাবিক অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে সংলাপের কোনো সুযোগ নেই। তবে সংবিধান অনুযায়ী সরকারকে বৈধতা দিলেই সংলাপ হতে পারে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসমাবেশে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য নাসিম বলেন, যদি সরকারের সাথে আলোচনা চান। তাহলে আগে জনগণের সামনে প্রকাশ্যে বলুন সংবিধান অনুযায়ী সরকার বৈধ। আপনি বলেছেন, আপনি জনগণের নেত্রী, সরকারের সঙ্গে আলোচনা চান। তবে জনগণের নেত্রী হলে তো জনগণের ভাষা বুঝতে হবে। কিন্তু গত নির্বাচনের আগে আপনি সেটা বোঝেননি, নির্বাচনের ট্রেন মিস করেছেন। এখন আফসোস করে লাভ কী বলেন?’ নাসিম আরও বলেন, আপনি যদি সংলা...
ঈদের পর নতুন কর্মসূচি দেবে বিএনপি

ঈদের পর নতুন কর্মসূচি দেবে বিএনপি

জাতীয়, স্লাইড
সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকা বিভাগীয় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন এ অবৈধ সরকার আপনাদের তা করতে দেবে না। জনগণ এ সরকারের বদৌলতে নির্যাতিত, নিগৃহীত। দেশে গণতন্ত্র নেই। এ সরকারের উদ্দেশ্যই হচ্ছে খুন, গুম আর জালিয়াতি।’ তিনি আরো বলেন, ‘যেখানে প্রশাসন জনগণের নিরাপত্তা দেয়ার কথা সেখানে প্রশাসন অবৈধ সরকারের কথায় সাধারণ জনগণকে গুম করে হত্যার পর নদীতে ফেলে দিচ্ছে। তাই এ সরকারকে হটাতে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে।...
৫৮ রানে অল আউট বাংলাদেশ: সিরিজ জিতলো ভারত

৫৮ রানে অল আউট বাংলাদেশ: সিরিজ জিতলো ভারত

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
হতাশ করলো বাংলাদেশ দল। ১০৬ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৮ রান করে অলআউট বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো ভারত। এক কথায় বিফলে গেলো তাসনিমের অভিষেক ম্যাচে ৫ উইকেট নেয়ার রেকর্ড। বোলরাররা যা করে দেখালো তার জবাব দিতে না পেরে বাংলাদেশকে লজ্জায় ডুবালো ব্যাটসম্যানরা। আর এ হারের মাধ্যমে ভারতের দ্বিতীয় শেণীর টীমের কাছে ওয়ানডে সিরিজও হাতছাড়া করলো টাইগাররা।৪৭ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ে আনন্দে আত্মহারা সুরেশ রায়নার দল।খেলার শুরুতে প্রথম তিন ওভারে প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার। প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন তামিম ইকবাল।ধারাবাহিকভাবে ব্যর্থতার পরও তামিমকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। মোহিত শরমার প্রথম ওভারের দ্বিতীয় বলে সাহার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ও দলীয় ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তৃতীয় ও মোহিত শরমার দ্বিতীয় ওভারের শেষ বলে তামিমের পথে হাটলেন এনামুলও। কোন...
খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে হত্যা চেষ্টা মামলা

খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে হত্যা চেষ্টা মামলা

জাতীয়
খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহম্মেদ।আজ বিকেলে রাজধানীর স্টামফোর্ড কলেজ আয়োজিত আন্তর্জাতিক রক্তদাতা দিবস ও মাদকবিরোধী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ডিএমপি পুলিশ কমিশনার ফল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ফরমালিন ব্যবহার করবেন না। যদি ফরমালিন ব্যবহার করেন তাহলে আপনাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দিতে বাধ্য হবো।এসময় তিনি যারা সীমান্তে ফরমালিন সরবরাহ করছে তাদের উদ্দেশে বলেন, যারা দেশে অবৈধভাবে ফরমালিন সরবরাহ করছেন তারা ওই পেশা থেকে সরে আসুন, নইলে আপনাদের বিরুদ্ধেও হত্যাচেষ্টা মামলা করা হবে।পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ডঃ এম এ ফিরোজ, ডিএমপির উপ-কমিশনার (সদর দপ্তর) আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যাল...

রমনা বোমা হামলার মামলার রায় ২৩শে জুন

জাতীয়, সংবাদ শিরোনাম
দীর্ঘ তের বছর পর রায় ঘোষণার দিন ধার্য্য করা হলেও গতকাল রমনা বটমূলে বোমা হামরার মামলার রায় ঘোষণা করা হয়নি। রায় প্রস্তুত করা হয়নি মর্মে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আগামী ২৩শে জুন আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জনাকীর্ণ আদালতে উল্লেখ করেন। এর আগে গত ২৮শে মে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই বিচারক গতকাল (সোমবার) রায় ঘোষণা করা হবে মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, ২০১১ সালের ১৪ই এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। এরপর হাসপাতালে মারা যান আরও একজন। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন অনেকে। দীর্ঘদিন এ মামলাটির সঠিক কোন তদন্ত করা হয়নি। এ মামলায় সাতবার তদন্ত কর্মকর্তার পরিবর্তন করা হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় চার্জশিট দাখিলের পর ২০০৯ সালের ১৬ই এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদ...