তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
অবশেষে সাত খুন মামলায় গ্রেফতার চাকরিচ্যুত র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার সকাল আটটায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে নেয়া হয়। জেলা আইনজীবি সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, সাত খুনের মামলায় ৩২ দিনের রিমান্ড শেষে তারেক সাইদ আদালতে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক দেন। বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দিতে তারেক সাঈদ সাত খুনের মামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। সাড়ে চার ঘন্টা জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।নারায়ণগঞ্জের সাত খুনের মামলার তারেক সাঈদ মোহাম্মাদকে গত ১৪ জুন ষষ্ঠ দফায় চার দিনের রিমান্ডে নেন আদালত। দুজন র্যাব কর্মকর্তা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেও তারেক সাঈদ স্বীকার না করায় তাকে পাঁচ দফায় রিমান্ডে নেয়া হয়...






