Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

নেইমার কাঁদলেন, কাঁদালেন

নেইমার কাঁদলেন, কাঁদালেন

খেলাধুলা, খেলার মাঠ
নেইমার কাঁদলেন। অঝোর ধারায়। পাশে দাঁড়িয়ে থাকা মাসকটের শিশুরাও তার কান্না দেখে কাঁদলো। এবার বিশ্বকাপে ব্রাজিলের পোস্টার-বয় খেতাব পেয়েছেন নেইমার। ২২ বয়সী এই যুবকের দিকে তাঁকিয়ে এখন পুরো ব্রাজিল। তারা চায় বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা। নেইমার ফুটবলপ্রেমীদের ভালবাসায় সিক্ত। খেলার মাঠে কঠিন নেইমার। কিন্তু মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়ার আগে মাঠে দাঁড়িয়েই অঝরে কাঁদলেন আবেগী নেইমার। মঙ্গলবার মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়র আগে ব্রাজিলের সব খেলোয়াড় সারি দিয়ে দাঁড়ানো জাতীয় সঙ্গীত গওয়ার জন্য। একটু পরেই জাতীয় সঙ্গীতের সুর বেজে উঠবে। কিন্তু হঠাৎই নেইমারের দু’চোখ ভরে উঠলো জলে। কান্না সংবরন করতে দু’হাতে চেপে ধরে দু’চোখ। নেইমারের কান্না দেখে পাশ দাঁড়ানো মাসকটের বালিকাদের চোখ ছলছল করে ওঠে। কেন কাঁদলেনÑ তার কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে দেশপ্রেম ও দেশে মানুষের ভালবাসায় আবেগি নেইমারের চোখে পানি এনে দিয়েছে তাতে ...
টুইটারের ৮ মিলিয়ন ভক্ত

টুইটারের ৮ মিলিয়ন ভক্ত

বিনোদন
বলিউড বাদশাহ শাহরুখ খানের টুইটার অনুসারীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। তবে এখনও অমিতাভ বচ্চনের টুইটার রাজত্বে হানা দিতে পারেননি কিং খান। কারণ তার ৯০ লাখেরও বেশি ভক্ত। শাহরুখ টুইটারে যোগ দেন ২০১০ সালে। চার বছরে ৮০ লাখ অনুসারী। টুইটার অনুসারীর সংখ্যার বিবেচনায় শাহরুখের নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির খান ও সালমান খান। তাদের দু'জনেরই অনুসারীর সংখ্যা ৭০ লাখের কিছু বেশি। ৮০ লাখ টুইটার অনুসারী পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে শাহরুখ বলেন, 'হৃদস্পন্দনের শব্দ আমরা শুনতে পাই। আর ভক্তদের হৃদস্পন্দনের মধ্য দিয়ে শুনতে পাই সঙ্গীতের মূর্ছনা।...
অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে ছবি-ভিডিও শেয়ার

অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে ছবি-ভিডিও শেয়ার

বিজ্ঞান-প্রযুক্তি
অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করা যাবে। অবাক শোনালেও বিষয়টি ভিত্তিহীন নয়। স্লিংশট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন গতকাল মঙ্গলবার উন্মুক্ত করেছে ফেসবুক। এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই ছবি ও ভিডিও বিনিময় করা যাবে, যা ব্যবহারকারী দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। খবর রয়টার্সের। বাজার বিশ্লেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের আলাদা একটি উদ্যোগ হচ্ছে স্লিংশট নামের এই মোবাইল সার্ভিসটি। স্লিংশট অ্যাপ্লিকেশন ব্যবহারকারী তার মুঠোফোন নম্বর ব্যবহার করেই ফোনের কন্টাক্ট তালিকায় থাকা বন্ধু এবং ফেসবুক বন্ধুর সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পারবেন। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয়তার বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে এই অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মে এ অ্যাপ্লিকে...
মগবাজারে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক ৬

মগবাজারে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক ৬

স্লাইড
রাজধানীর মগবাজার এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে আটক করেছে রমনা থানা পুলিশ। আজ রাত নয়টার দিকে একটি বাড়ির চার তলা থেকে তাদের আটক করা হয়। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, 'মগবাজার ওয়্যারলেস এলাকার একটি বাড়িতে ডোরমেটরি নামের একটি ম্যাস রয়েছে। ওই বাড়ির চারতলা থেকে ছয়জনকে আটক করা হয়। এ সময় নতুন ২০০ বোতলসহ মোট ৮০০ বোতল ফেনসিডিল বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে।' ওসি বলেন, 'আটককৃতদের মধ্যে মামুন নামের একজন মূল ব্যবসায়ী। তিনি ঝিনাইদহ থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে ঢাকায় বিক্রি করেন। তাদের মধ্যে একজন অ্যাডভোকেট এবং আরেকজন সাংবাদিক বলে নিজেদের পরিচয় দিচ্ছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।...
সরকার স্বীকার করে নিয়েছে তারা অবৈধ: ফখরুল

সরকার স্বীকার করে নিয়েছে তারা অবৈধ: ফখরুল

বিশেষখবর
বর্তমান সরকার যে অবৈধ তা তারা স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘সারাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সঙ্কটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় তিনি বলেন, সরকার স্বীকার করে নিয়েছে তারা অবৈধ। সংলাপ আলোচনা চাইলে আগে সরকারকে বৈধতা দিতে হবে, তারপর আলোচনা, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য তা প্রমান করে। মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আলোচনা-সংলাপ চাই। জবরদখলকারী সরকার বলছে, এখন আলোচনা হবে না। তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। তারা যদি নির্বাচন না দেয় তাহলে জনগণ মাঠে নামবে। আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে।বিএনপির এই মুখপাত্র বলেন, গুম, খুন এখন নিত্য দিনের ব্যাপার হয়ে গেছে। আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে সরকার গুম, খুন করাচ্ছে। আর এর সুযোগ নিচ...
বহদ্দারহাট ফ্লাইওভার ধস: আটজনের বিরুদ্ধে চার্জ গঠন

বহদ্দারহাট ফ্লাইওভার ধস: আটজনের বিরুদ্ধে চার্জ গঠন

জাতীয়
চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ চার্জ গঠন করা হয়। গত ৩ জুন পুলিশের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের জন্য করা আবেদন গ্রহণ না করায় আলোচিত মামলার বিচার শুরুর ক্ষেত্রে আর কোন বাধা রইল না। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন বলেন, বিচারক নারাজির আবেদন গ্রহণ না করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। আগামী ১৬ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে ১৫ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। এ ঘটনার পর ২৬ নভেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠান মীর ...
রাজধানীতে বৃহস্পতিবার থেকে ফলের দোকানে ধর্মঘট

রাজধানীতে বৃহস্পতিবার থেকে ফলের দোকানে ধর্মঘট

জাতীয়, স্লাইড
রাজধানীর সব ফলের দোকান পুরোপুরি ফরমালিনমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মহানগর ফল ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য শুক্রবার বাদামতলীতে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ফল ব্যবসায়ী সমিতির নেতা মোশাররফ হোসেন জানান, যতদিন রাজধানীর সব ফল যেমন আপেল, আংগুর, কমলা, মাল্টা, কলা, পেঁপে, আম, লিচু, জাম প্রভৃতি ফরমালিনমুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা কোনো ধরনের ফল বিক্রি করবো না। এজন্য বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মহানগর ফল ব্যবসায়ীরা জানান, ঢাকা মহানগর পুলিশ ইতিমধ্যে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে ফলবাহী গাড়িতে ফরমালিন শনাক্তকরণ কাজ শুরু করেছে। এরই মধ্যে তারা বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত ফল ধ্বংস করেছে। অথচ এসব ফলে যে ফরমালিন ছিল তা ব্যবসায়ীরা জানতেন না।ফল ব্যবসায়ীরা জানান, তারা...
নূর হোসেনের তথ্য জানতে চেয়েছে ভারত

নূর হোসেনের তথ্য জানতে চেয়েছে ভারত

স্লাইড
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারত। একইসঙ্গে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ভারত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ভারত নোট ভার্বাল আকারে খবরটি জানিয়েছে। এছাড়া চিঠিতে সরকার নূর হোসেনের যেসব তথ্য সংগ্রহ করছে সেগুলো চেয়েছে ভারত। এসময় তিনি আরো বলেন, নূর হোসেনকে ফেরত আনতে সরকার সচেষ্ট রয়েছে। গত শনিবার রাতে কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালী এলাকায় বহুতল একটি আবাসন ভবনের চতুর্থ তলা থেকে নূর হোসেন ও তার দুই সহযোগী সেলিম ও শামীমকে গ্রেফতার করে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্কোয়াড।...