Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

রোববার জয়পুরহাটে খালেদার জনসভা

রোববার জয়পুরহাটে খালেদার জনসভা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী রোববার জয়পুরহাটে এক জনসভায় বক্তব্য রাখবেন।ওই জনসভার উদ্দেশে শনিবার বিকেলে রাজধানীর গুলশান বাসভবন থেকে গাড়িবহর নিয়ে উত্তরাঞ্চলের পথে যাত্রা করবেন তিনি। রাতে তিনি বগুড়া সার্কিট হাউজে অবস্থান করবেন। রোববার ১২ টার দিকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপি নেত্রী। জয়পুরহাট শহরের আর বি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া। সেখানে গত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের সমবেদনা জানাবেন তিনি। জয়পুরহাটে খালেদা জিয়ার জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। শুক্রবার জয়পুরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু একথা জানিয়েছেন।মিনু জানান, এ জনসভায় রমজানের পর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া। জনসভার স্থান পরিদর্শন ও প্রস্তুতি এগিয়ে রাখতে নেতাদের...
মানব পাচার রোধে বাংলাদেশের ব্যবস্থা যথেষ্ট নয়

মানব পাচার রোধে বাংলাদেশের ব্যবস্থা যথেষ্ট নয়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানব পাচার রোধে বাংলাদেশের গৃহীত ব্যবস্থা যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের ট্রাফিকিং ইনপারসন ২০১৪ সংক্রান্ত প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, মানব পাচার নির্মূলে বাংলাদেশ নূ্যনতম মানদণ্ড পুরোপুরি মেনে চলেনি। যদিও এক্ষেত্রে বাংলাদেশের কিছু তাৎপর্যপূর্ণ কাজ দেখা গেছে। গতকাল প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ ২০১২ সালের প্রিভেনশন অ্যান্ড স্পরেশন অব হিউম্যান ট্রাফিকিং অ্যাক্টের (পিএসএইচটিএ) আওতায় অনেক ঘটনার তদন্ত ও বিচার করেছে। তবে আগের মতোই খুব কম সংখ্যক পাচারকারীকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মানব পাচার রোধে বাংলাদেশের ম্যাকানিজমের অভাব রয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়নি, যাতে তারা পাচারকারীদের শনাক্ত করে পাচারের শিকার ব্যক্তিদের সহায়তা করতে পারে। ইউএনবি।মার্কিন...
চট্টগ্রাম মহানগর হাঁটুপানির নিচে

চট্টগ্রাম মহানগর হাঁটুপানির নিচে

স্লাইড
একটানা ভারিবর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে পানি জমে ডুবে গেছে নগরের রাস্তাঘাট। প্রায় সব রাস্তায় হাঁটুপানি। কিছু কিছু এলাকা কোমর পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাসা বাড়ির নিচতলা ও দোকানে পানি ঢুকে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে নগরীর হামজার বাগ, বহদ্দারহাট, নাসিরাবাদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, চান্দগাঁও, দেওয়ানবাজার, ডবলমুরিং, আগ্রাবাদ, হালিশহরসহ নগরীর নিুাঞ্চল। এসব এলাকার বিভিন্ন সড়কে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে অনেক যানবাহন। তবে বিকাল থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এ ধরনের ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। আবহাওয়া অধিদফতরের সতর্কবাণীতে বলা হয়েছে, উত্তর বঙ্গ...
এরশাদ নামেই বিশেষ দূত

এরশাদ নামেই বিশেষ দূত

স্লাইড
কার্যালয়, জনবল পেলেও গত পাঁচ মাসে কাজ পাননি প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হিসেবে সরকারি সব সুযোগ-সুবিধাসহ নিরাপত্তা পেলেও কাজ নেই তার। তিনি সরকারি কার্যালয়েও যান না। সরকারও তাকে সক্রিয় করতে চায় না বলে জাতীয় পার্টির নেতারা জানান। নির্বাচনে অংশ নেব না_ ঘোষণা দিয়েও গত ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৩ আসন থেকে এমপি 'নির্বাচিত' হন এরশাদ। চলতি বছরের ১২ জানুয়ারি এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত নিয়োগ করার সরকারি আদেশ জারি করা হয়। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এরশাদ। ওই দিন বিবৃতিতে তিনি জানান, মধ্যপ্রাচ্যের ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবেন। মধ্যপ্রাচ্যে হারানো বাজার ফিরিয়ে আনতেও কাজ করবেন।এরশাদ নামেই বিশেষ দূত এরপর চার মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো কর্মকাণ্ড নেই প্রধানমন্ত্রীর বিশেষ...
সুইস ব্যাংকে অর্থপাচার তদন্তের দাবি অর্থনীতিবিদদের

সুইস ব্যাংকে অর্থপাচার তদন্তের দাবি অর্থনীতিবিদদের

জাতীয়
দেশে একের পর এক ব্যাংকিং খাতে কেলেঙ্কারি, সুশাসনের অভাব ও রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের পরিবেশ না থাকায় উদ্যোক্তারা আস্থা হারিয়ে দেশের অর্থ বাইরে পাচার করছেন। কেউ কেউ অবৈধ উপায়ে অর্জিত অর্থও পাঠাচ্ছেন দেশের বাইরে। ফলে বৈধ বা অবৈধ পথে অনেকেই দেশের বাইরে অর্থ পাঠানোর সুযোগ নিচ্ছেন। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশীদের আমানতের পরিমাণ বৃদ্ধির পেছনে এমন কারণ থাকতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের ২০১৩ সালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দেশের আমানত যেখানে ২০১৩ সালে কমেছে, সেখানে বাংলাদেশীদের আমানত ১ হাজার ৩০০ কোটি টাকা বেড়েছে। ব্যাংকটিতে বাংলাদেশীদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ২০ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশী মুদ্রায় ৩ হাজার ২৩৬ কোটি টাকা। ২০১২ সালে এর পরিমাণ ছিল ১ হাজার ৯৫০ কোটি টাকা। এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকার...

ভারতে বাংলাদেশীদের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাব

জাতীয়, সংবাদ শিরোনাম
ভারতের নরেন্দ্র মোদি সরকার ১৮ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়সের বাংলাদেশীদের জন্য ভারতে ভিসামুক্ত প্রবেশের একটি প্রস্তাব করেছে। ইতিমধ্যেই প্রস্তাবটি নিয়ে মতামত জানার জন্য ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে। সেই সঙ্গে একটি ভিসায় একাধিকবার বাংলাদেশীদের ভারতে প্রবেশের ব্যাপারেও রাজ্যগুলোর মত জানতে চাওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ্যের সম্ভাব্য বাংলাদেশ সরকারের ঢাকা সফরের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী দ্বিপক্ষীয় অনেকগুলো বিষয়ে ত্রিপুরা, আসাম পশ্চিমবঙ্গসহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর মতামত জানার জন্য একটি নোট তৈরি করেছে। সেই নোটটিই চিঠি আকারে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে। এই নোটে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে। বাংলাদেশীদের ভিসামুক্ত প্রবেশ বা মাল্টিপল ভিসার পাশাপাশি...
সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩৪

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩৪

আন্তর্জাতিক
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হামার কাছে সরকার নিয়ন্ত্রিত এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।সানা সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে যে আল হুরা গ্রামে আরেকটি আরেকটি বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছে। তারা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, সন্ত্রাসীরা ৩ টন বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটিয়েছে। ঐ ঘটনায় অসংখ্য বাড়ি ঘরের ক্ষতি হয়।সিরিয় কর্তৃপক্ষ বিদ্রোহীদের সন্ত্রাসী বলে উল্লেখ করে যারা- প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎক্ষাত করতে চায়।...
বেনাপোলে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয় আটক

বেনাপোলে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয় আটক

স্লাইড
বাংলাদেশ থেকে সোনার বার নিয়ে ফিরে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতীয় পেট্রাপোল কাস্টমস চেকপোস্টে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয়কে আটক করেছে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত সোনার ওজন ৫ কেজি ৭০০ গ্রাম। আজ শুক্রবার দুপুরে এসব সোনা আটক করা হয়।বেনাপোল পুলিশ ইমিগেশনের ভারপাপ্ত কর্মকর্তা জাহাংগীর হোসেন জানান, বাংলাদেশ থেকে চার ভারতীয় পাসপোর্ট যাত্রী সোনা নিয়ে ভারতে ফিরে যাচ্ছে- এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পেট্রাপোল কাষ্টমস কর্মকর্তারা আটককৃত পাসপোট যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ৫৭ পিচ সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন ৫ কেজি ৭০০ গ্রাম । আটককৃত যাত্রীরা সকলেইে ভারতীয় নাগরিক বলে জানা গেছে। তবে আটক সোনা চোরাকারবারীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।এ বিষয়ে বেনাপোল কাস্টমস চেকপোস্ট কাস্টমস রাজস্ব কমকর্তা নুরুজ্জামান জানান, বাংলাদেশ থেকে ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার বার নিয়ে দেশে ফ...