Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

নতুন গ্যাসক্ষেত্রে আরও একটি স্তরের সন্ধান

নতুন গ্যাসক্ষেত্রে আরও একটি স্তরের সন্ধান

জাতীয়, সংবাদ শিরোনাম
রূপগঞ্জে আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্রটির আরও একটি স্তরে গ্যাস পেয়েছে রাষ্ট্রীয় তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী সংস্থা বাপেক্স। এ গ্যাসকূপটি খনন করা হয়েছে রাজউকের পূর্বাচল নতুন শহর এলাকায়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এমএ বাকি এ তথ্য জানিয়েছেন। ১৪ই জুন এ ক্ষেত্রটিতে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। তখন কূপটির ৩,৬০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান মিলে। গতকাল কূপটির ৩৩০০ মিটার গভীরে আরেকটি স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, গ্যাসের এই নতুন স্তরটি প্রায় ৬ মিটার পুরু। শুরুতেই ২৫০০ পিএসআই (পাউন্ড পার ইঞ্চ) চাপে কূপটি থেকে গ্যাস উঠছে। কূপটিতে গ্যাস উত্তোলনের চাপ রয়েছে ২২০০ পিএসআই (পাউন্ড পার ইঞ্চ)। নতুন এই গ্যাসক্ষেত্রে কি পরিমাণ গ্যাসের মজুত রয়েছে- জানতে চাওয়া হলে বাকি বলেন, এখানে আনুমানিক ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। গ...
সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ মুনের

সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ মুনের

জাতীয়, বিশেষখবর
এবার আরও স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে তিনি তাগিদ দিয়েছেন সঙ্কট সমাধানে সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার। গতকাল জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন (৫ই জানুয়ারি) আয়োজনে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বান কি-মুন আবারও দুঃখ প্রকাশ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে ১৯শে জুন ওই বৈঠকটি হয়। ওই তারিখেই মহাসচিবের অফিসিয়াল ওয়েবসাইটে ‘রিডআউট অব দ্য সেক্রেটারি জেনারেল্‌স মিটিং উইথ হিজ এক্সেলেন্সি মি. আবদুল হামিদ, প্রেসিডেন্ট অব বাংলাদেশ’ শিরোনামে বিবৃতিটি প্রকাশ করা হয়। তিন প্যারার ওই বিবৃতির প্রথমাংশে বলা হয়, হামিদ-মুন বৈঠকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মৃত্যুহার কমানো ও দারিদ্র হ্রাসে বাংলাদেশ...
৫ জানুয়ারির পর ১৬ কোটি মানুষ ক্ষমতাহীন হয়ে গেছে

৫ জানুয়ারির পর ১৬ কোটি মানুষ ক্ষমতাহীন হয়ে গেছে

জাতীয়, বিশেষখবর
সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির পর ১৬ কোটি মানুষ ক্ষমতাহীন হয়ে গেছে। নারায়ণগঞ্জবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষের ঘুম ভাঙ্গিয়েছে। শুধু নারায়ণগঞ্জ নয় দেশবাসীর ক্ষমতা ফিরে পাবার লড়াই চলছে। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন এই লড়াই বেগবান করবে। এ লড়াইয়ে বিজয় নিশ্চিত করতে হবে আমাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার রুমে 'নির্বাচনঃ ডেডলাইন নারায়ণগঞ্জ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ড. কামাল হোসেন এ কথা বলেন। নাগরিক ঐক্য আয়োজিত এ গোলটেবিলে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। আলোচনা করেন সিপিবি নেতা হায়দার আকবর খান রনো, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুইয়া, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী, আইনের অধ্যাপক আসিফ নজরুল, কলামিষ্ট আবু সায়িদ খান, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ...
২৫ জুন ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

২৫ জুন ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৫ জুন ঢাকা আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষমা স্বরাজ তিন দিনের শুভেচ্ছা সফরে ২৫ জুন ঢাকায় আসবেন। বিজেপির নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর। সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।...
মধুমাসের মধুর ফল লিচু খাবেন ১২ কারণে

মধুমাসের মধুর ফল লিচু খাবেন ১২ কারণে

সুস্বাস্থ্য
মধুমাসের মধুর ফল লিচু। সুস্বাদু এ ফলটি নানা গুণে গুণান্বিত। বহু পুষ্টি উপাদানে সমৃদ্ধ এ ফলটি যদি ফরমালিনমুক্ত হয়, তবে তা নিশ্চিন্তে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে নিতে পারেন। নিচে লিচুর ১২টি উপকারি দিক সংক্ষেপে তুলে ধরা হলো: ১) লিচু রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ২) ভিটামিন সি সমৃদ্ধ ফল লিচু খাওয়ার অভ্যাসে ত্বকে বলিরেখা, ভাঁজ পড়ে না এবং ত্বক থাকে সজীব ও সতেজ। ৩) উচ্চ রক্তচাপ জাতীয় সমস্যাকে প্রতিরোধ করে লিচু। ৪) এ ফলটি পরিপাক ও হজমক্রিয়াকে সুস্থ ও সবল রাখে। ৫) ওজন নিয়ন্ত্রণে ও কমাতে সহায়ক ভূমিকা পালন করে লিচু। ৬) নিয়মিত লিচু খাওয়ার অভ্যাসে বার্ধক্য দেরিতে আসে। ৭) আর্থ্রাইটিস বা বাত থেকে সুরক্ষা দেয় জনপ্রিয় এ ফলটি। ৮) অ্যাজমা বা হাঁপানি রোগ থেকেও সুরক্ষা দিতে ভূমিকা রাখে লিচু। ৯) লিচু হার্টের স্বাস্থ্য ভালো রাখে। ১০) ক্যান্সার প্রতিরোধে ও ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এ ফলট...
খেলব আরও আক্রমণাত্মক

খেলব আরও আক্রমণাত্মক

খেলাধুলা, খেলার মাঠ
মেসি সর্বকালের সেরা। সে বিশ্বকাপ জিতলেই কি, না জিতলেই কি? টানা চার-চারবার ফিফা ব্যালন ডি অর জেতা তো আর চাট্টিখানি কথা নয়!’ -কয়েকদিন আগে বলেছিলেন নেদারল্যান্ডস কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। এমন কথায় ভক্তরা উল্লসিত হলেও মেসি নিজে কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছেন না। সদা বিনয়ী মেসি এমন কথা শুনে হয়তো লজ্জায় লাল হয়েছিলেন।মিডিয়ায় সাক্ষাৎকারে যখনই তাকে ম্যারাডোনা-পেলের সঙ্গে তুলনা করা হয়েছে, সঙ্গে সঙ্গেই মৃদুস্বরে প্রতিবাদ করে মেসি বলেছেন, ‘ওনারা দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আমি তো তেমন কিছু করতে পারিনি।’ দুরন্ত ফুটবল প্রতিভার পাশাপাশি লিওনেল মেসির অত্যন্ত ভদ্র ব্যবহারের কারণেই তার ভক্ত বিশ্বজোড়া। কি ব্রাজিল, কি ইংল্যান্ড -কোথায় নেই মেসির ভক্ত! ১৯৮২ সালে সেই ফকল্যান্ড যুদ্ধের পর থেকেই আর্জেন্টিনা ইংলিশদের চিরশত্রুতে পরিণত হয়। আর্জেন্টাইন ফুটবলারদের দুচক্ষে দেখতে পারে না তারা। কিন্তু সেই ইংল্যান্ডেই এখন ল...
শান্তিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

শান্তিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

জাতীয়
বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর তালিকা গ্লোবাল পিস ইনডেক্সে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৮তম শান্তির দেশ। গত বছরের তুলনায় এগিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী ভারতের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে। তালিকায় ভারতের অবস্থান ১৪৩তম। এর আগে ২০১৩ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম। শান্তিপূর্ণ দেশের তালিকায় এক নম্বরে রয়েছে আইসল্যান্ড। আর সবচেয়ে অশান্তির দেশ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। যে দেশটি তালিকার শুরুতে, সেই দেশ অপেক্ষাকৃত শান্তির ধরা হয়েছে। এছাড়া ১৩৬তম স্থানে মিয়ানমার, ১০৮তম স্থানে চীন ও ১০১তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতি বছর এ তালিকাটি প্রকাশ করা হয়। বৃটেনের দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বজুড়ে শান্তি নষ্ট হয়েছে। মোট ২২টি ক্যাটাগরির ভিত্তিতে এ ইনডেক্স প্রস্তুত করা হয়। এ বছর চারটি ক্যাটাগরিতে বিশ্বের শান্তি নষ্ট হয়েছে। এগুলো হলো সন্ত্রাসী কার্য...
ম্যাডোনার নতুন প্রেম!

ম্যাডোনার নতুন প্রেম!

বিনোদন, বিশেষখবর
নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন ম্যাডোনা। ডাচ কোরিওগ্রাফার টিম স্টিফেনসের সঙ্গে তাকে প্রায়ই দেখা যাচ্ছে। সম্প্রতি সুইজারল্যান্ডের ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনোর এস্টেটে অতিথি হয়েছিলেন ম্যডোনা। তখনই টিমের সঙ্গে আলাপ পরিচয় হয় তার। তারপর থেকে এই যুগল এক সঙ্গে সময় কাটিয়েছেন। এরপর কয়েকদিন আগে তারা দেখতে গিয়েছিলেন ব্রডওয়ে মিউজিক্যাল 'ইফ ইয়া হিয়ার মি'। তবে তারা বলেছেন প্রেম টেম কিছু নয়। নেহাতই সময় কাটাচ্ছেন।...