Tuesday, July 28Welcome khabarica24 Online

২৫ জুন ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

sushma-swaraj-india-wb_13149

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৫ জুন ঢাকা আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষমা স্বরাজ তিন দিনের শুভেচ্ছা সফরে ২৫ জুন ঢাকায় আসবেন। বিজেপির নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর। সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।