Tuesday, July 28Welcome khabarica24 Online

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় হানিফ মাতুব্বর (৩৬) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যায় শহরের জামরাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ফরিদপুরের সদরপুর উপজেলার গফুর মাতুব্বরডাঙ্গি গ্রামের আবদুল হক মাতুব্বরের দ্বিতীয় ছেলে।হানিফের স্বজনরা জানান, নিহত ব্যক্তির বড় ভাই সৌদিপ্রবাসী টিপু সুলতান মোবাইল ফোনে পরিবারের সদস্যদের এ খবর জানিয়েছেন।নিহত ব্যক্তির স্ত্রী খোদেজা বেগম জানান, গত শুক্রবার হানিফের সঙ্গে তাঁর শেষ কথা হয়। হানিফ বলেছিলেন, বিদেশে তাঁর আর ভালো লাগছিল না। দেশে ফিরে ব্যবসা করতে চান তিনি। হাবিবা (১০) নামের হানিফের এক মেয়ে ও হাইসান (৮) নামের এক ছেলে রয়েছে।