Tuesday, July 28Welcome khabarica24 Online

আরেকটি ১৫ আগস্টের শংকা আশরাফের

ashraf_46072_108787

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে বা বৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আর কোনো সুযোগ নেই। তাই কুচক্রীরা সুযোগের সন্ধানে রয়েছে। সবাই যদি সতর্ক ও ঐক্যবদ্ধ থাকেন তাহলে ১৫ আগস্টের মতো আর কোনো নীল নকশা বাস্তবায়নও সম্ভব না। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যে সংগঠনগুলো বিদেশি অর্থায়নে দেশপ্রেমিক সেজে বাংলাদেশে কাজ করছে, দেশের মানুষকে বিভ্রান্ত করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। তারা না দেশপ্রেমিক না দেশদ্রোহী। বাজেট প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, বাজেট একটি সরকারের অর্থনৈতিক দর্শন। যারা সে সরকারের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না, তারা এ বাজেট মানবে না। আপনাদের কারো যদি বাজেট পছন্দ না হয়, তাহলে পরিবর্তন ও পরিমার্জনের প্রস্তাব দেন।