Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

হরতাল বন্ধে ষড়যন্ত্র করছে সরকার : নোমান

হরতাল বন্ধে ষড়যন্ত্র করছে সরকার : নোমান

জাতীয়, স্লাইড
সরকার আইন করে হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। দলের জেলা সভানেত্রী সাবিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ। নোমান বলেন, 'সরকার আইন করে হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে। যা পৃথিবীর কোনো দেশে নেই।' বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, 'গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ নিরাপদে চলতে পারে না।'...
সিরিয়ায় সামরিক অভিযানের ঘোষণা ওবামার

সিরিয়ায় সামরিক অভিযানের ঘোষণা ওবামার

আন্তর্জাতিক
সন্ত্রাসী সংগঠন আইএসকে ধ্বংস করার প্রত্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ফলে ইরাকে আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সামরিক অভিযান চলছে তা পরিচালিত হবে সিরিয়াতেও। বুধবার স্থানীয় সময় রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তবে এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। তারা বলেছে সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালে তা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের সমর্থন ছাড়া এমন অভিযান এক ধরনের আগ্রাসন। ওদিকে এ অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিচ্ছে না বৃটেন। আইএসকে ভেঙে দেয়া ও চূড়ান্ত ধ্বংস করার যে ঘোষণা ওবামা দিয়েছেন তা ওবামার আগের মধ্যপ্রাচ্য নীতি থেকে ঘুরে দাঁড়ানো বলে ব্যাখা করেছেন সিএনএন-এর জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান প্রতিনিধি জিম স্কুইটো। এর আগে ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ...
মালালার হামলাকারীরা গ্রেপ্তার

মালালার হামলাকারীরা গ্রেপ্তার

বিশেষখবর
মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় সন্দেহভাজন ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আর্মি মুখপাত্র জেনারেল অসিম বাজওয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় যে দলটি সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর যৌথ অভিযানে তেহরিকে তালেবান পাকিস্তানের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেনারেল বাজওয়া আরও বলেন, ওই দলটি পাকিস্তান তালেবান প্রধান মুল্লাহ ফজলুল্লাহর অধীনে তার নির্দেশনা অনুযায়ী সক্রিয় ছিল। এ খবর দিয়েছে বিবিসি। নারীদের শিক্ষার জন্য প্রচারণা চালানোর কারণে ২০১২ সালের অক্টোবরে তার ওপর হামলা চালায় তালেবান বন্দুকধারীরা। সেসময় মালালার বয়স ছিল মাত্র ১৫। বন্দুকধারীরা পাকিস্তানের উত্তর-পশ্চিম সোয়াত উপত্যকায় মালালার স্কুল বাসে উঠে গুলিবর্ষণ শুরু করে। এতে মালালা ছাড়াও তার দুই সহপাঠী আহত হয়। ভয়াব...
২২শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন খালেদা

২২শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন খালেদা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সরকার পতন আন্দোলনের পক্ষে জনমত গড়তে ফের জেলা সফরে বের হচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২২শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম সফর করবেন তিনি। সেখানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এরপর ২৫শে সেপ্টেম্বর জামালপুর জেলা সফর করবেন তিনি। ওই দিন বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার সাতটি উপজেলায় ত্রাণ বিতরণের পাশাপাশি জেলা সদরের সিংহজানি হাইস্কুল মাঠে ২০ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এদিকে আজ বিকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামালপুর জেলা বিএনপির নেতাদের সফরের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন।...
ডিসেম্বরের মধ্যে সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে

ডিসেম্বরের মধ্যে সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আন্দোলনের মাধ্যমে সরকারকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবসের আলোচনায় তিনি বলেন, সরকারকে নির্বাচনে বাধ্য করার আন্দোলন অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে।স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জাতীয় কর্মজীবী দলের আলতাফ হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপি নেতা বলেন, অনেকেই প্রশ্ন করেন, বিএনপি রাজনীতি কোনো পথে? আন্দোলন করে বিএনপি আসলে কিছুই করতে পারবে? কিন্তু আমার এবং বিএনপির সব নেতাকর্মীদের বিশ্বাস, বেগম জিয়া কৌশলগত কারণে এখন কিছুই বলছেন না।এদিকে একই সময়ে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর মহিলা...
বুয়েটে প্রথম নারী উপাচার্য

বুয়েটে প্রথম নারী উপাচার্য

জাতীয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো নারী উপাচার্য পদে স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খালিদা ইকরামকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বুয়েটের রেজিস্ট্রার ড. মাসুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে খালেদা একরাম দ্বিতীয় নারী উপাচার্য। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফারজানা ইসলাম নিয়োগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন একজন নারী। তিনি হলেন অধ্যাপক নাসরিন আহমেদ।...
জাসাস নেত্রী হলেন ন্যান্সি

জাসাস নেত্রী হলেন ন্যান্সি

স্লাইড
এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মনোনীত হয়েছেন তিনি।সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ১৯৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে। ২০১৩ সালের শেষ দিকে ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমর্থনে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন ন্যান্সি। ওই সময় তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখাও করেছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন। সম্প্রতি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আলোচিত এই কণ্ঠশিল্পীকে। একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তবে সুস্থ হয়ে এ খবর অস্বীকার করেন ন্যান্সি। জাসাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর শিকদারকে সভাপ...
স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলাবেন না

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলাবেন না

বিশেষখবর
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দেশের জ্যেষ্ঠ দুই আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম স্বাধীনতাবিরোধীদের সঙ্গে একমত হয়েছেন। যারা যুদ্ধাপরাধীদের বিচার চান না। তাদেরকে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত না মেলানোর আহ্বান জানিয়ে মাহবুবে আলম বলেন, আপনারা সংবিধান প্রণেতা। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আপনারাই সংসদকে দিয়েছিলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আজ তাহলে কেন ডিগবাজি খাচ্ছেন। কী উদ্দেশ্যে বঙ্গবন্ধুর স্নেহধন্য এ দুজন কার সঙ্গে হাত মেলাচ্ছেন। যারা যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী সমিতি মিলনায়তনে প্রেস কনফারেন্স করেন তাদের সঙ্গে? আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২নং হলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত ‘১৯৭২ সালের সংবিধান: বিচারপতিদের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে...