Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

আইএস দমনে সৌদিতে কেরি

আইএস দমনে সৌদিতে কেরি

আন্তর্জাতিক, বিশেষখবর
সুন্নিপন্থি ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে যা যা করা দরকার সবকিছুই করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটি ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে দিয়েছে। সিরিয়ায়ও হামলার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। এবার জোট বা কোয়ালিশন গঠনের জন্য আরব নেতাদের সাহায্য নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘বন্ধুরাষ্ট্র’ সৌদিতে বৈঠক করতে যাচ্ছেন। সেখানে সৌদি আরব ছাড়াও মিসর, জর্ডান, ইরাক, লেবানন ও তুর্কির মতো তেলসমৃদ্ধ দেশের নেতারাও থাকবেন। বৃহস্পতিবার কেরি জেদ্দার রেড সি পোর্টে পা রেখেছেন।...
দুদকের মামলায় বদির আগাম জামিন

দুদকের মামলায় বদির আগাম জামিন

জাতীয়
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বদিকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এর আগে, গত বৃহস্পতিবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং বদির বিরুদ্ধে রমনা থানায় পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।...
খালেদার জিয়ার আপিল আদেশ রোববার

খালেদার জিয়ার আপিল আদেশ রোববার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদুকের করা দুটি মামলায় অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মাদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে আগামী রোববার এবিষয়ে আদেশ দেয়া হবে বলে দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।...
কাওরান বাজারে ট্রেনে কাটাপড়ে নিহত ৪ আহত ৬

কাওরান বাজারে ট্রেনে কাটাপড়ে নিহত ৪ আহত ৬

জাতীয়, স্লাইড
রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে ট্রেনের নীচে কাটা পড়ে ৪জন নিহত হয়েছে। এ সময় ৮ জন গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে দুজন মারা যায়। নিহতদের মধ্যে একজনের একজনের নাম নুর মোহাম্মদ বাড়ি ময়মনসিংহে। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যায়। বিকেল চারটার দিকে অসুস্থ্য মনোয়ারা বেগম (৪৫) নামে আরেকজন মহিলা মারা যান। নিহতদের মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ বলে জানা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ জনের দাঁড়ালো। নুর মোহাম্দদ একজন কলা বিক্রেতা। সে কারওয়ান বাজারে কলা কিনতে গিয়েছিলো।দুর্ঘটনার পর কমলাপুর জিআরপি থানায় গিয়ে তার স্ত্রী লাশ সনাক্ত করেন। নিহত মনোয়ার বেগমের বাড়ি বরগুনা সদর এলাকার চামনা গ্রামে। সে বাংলামোটর পেট্রোলপাম্প গলিতে থাকতো। সকালে বাজার করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় পড়ে মারাত্মক আহত হয় মনোয়ারা।নিহত আরেকজন হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ...
গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মচারীকে নিয়মিতকরণের উদ্যোগ নেয়া হবে

গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মচারীকে নিয়মিতকরণের উদ্যোগ নেয়া হবে

স্লাইড
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, এই সরকারের মেয়াদকালে গণপূর্ত অধিদপ্তরের বাদবাকী প্রায় দুই সহস্রাধিক কর্মচারির কার্যভিত্তিক নিয়োগকে নিয়মিতকরণের উদ্যোগ নেবে সরকার। একইসঙ্গে গণপূর্ত বিভাগের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য ৩০ তলা ভবন নির্মানের চিন্তা-ভাবনা সরকারের রয়েছে বলেও তিনি জানান। মন্ত্রী আজ বিকেলে পূর্ত ভবন চত্বরে কর্মচারি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। গণপূর্ত অধিদপ্তরের ১৭শ ২৭ জন কার্যভিত্তিক নিয়োগকে সম্প্রতি নিয়মিতকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারি ইউনিয়ন এই কর্মচারি মহাসমাবেশ এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, এই সরকার শ্রমবান্ধব সরকার। কোন সরকারের আমলেই যা হয়নি, গণপূর্ত অধি...
১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে আয়কর মেলা

১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে আয়কর মেলা

জাতীয়, সংবাদ শিরোনাম
জাতীয় রাজস্ব-বোর্ড (এসবিআর) আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর দেশের সকল বিভাগ ও জেলা সদরদফতরে আয়কর মেলা ২০১৪ আয়োজন করবে। এনবিআর সূত্র জানায়, বিভাগীয় সদরদফতরে ৭দিন এবং জেলা সদরদফতরে ৪ দিন এ মেলা অনুষ্ঠিত হবে। আয়কর দিবস সারাদেশে একইদিনে অনুষ্ঠিত হবে।অর্থমন্ত্রী এএমএ মুহিত ১৬ সেপ্টেম্বর ঢাকায় অফিসার্সক্লাবে মেলার উদ্বোধন করবেন। প্রতিবছরের ন্যায় এবারও মেলার মূল উদ্দেশ্য হবে করপ্রদানে গুরুত্ব এবং নিয়মিত করা আদায়ের সুফল সম্পর্কে জনগণকে সচেতন করা।মেলার এনবিআর আয়কর রিটার্ন দাখিল এবং ই-টিন সাটিফিকেটের জন্য নিবন্ধনে অনলাইন সুযোগ-সুবিধসহ বিভিন্ন সেবাপ্রদান করবে।মেলায় নারী, প্রতিবন্ধী ও প্রবীনদের জন্য পৃথক বুথ থাকবে। লোকরা যাতে মেলা প্রাঙ্গণে আয়কর জমা দিতে পারে এজন্য সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের বুথ থাকবে।মেলার সময় এনবিআর কর্মীরা প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করবে। মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ...
সংসদে রেলমন্ত্রীর কণ্ঠে গান : সবাইতো সুখী হতে চায়!

সংসদে রেলমন্ত্রীর কণ্ঠে গান : সবাইতো সুখী হতে চায়!

স্লাইড
জীবনের পড়ন্ত বেলায় ৬৭ বছর বয়সে বিয়ের ঘোষণা দেওয়া রেলমন্ত্রী মুজিবুল হক আজ বুধবার সংসদে এসেছিলেন লাল টুকটুকে পাঞ্জাবী পড়ে। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন তিনি। এসময় অধিকাংশ সদস্য তাকে অভিনন্দন জানান। গানের সুরে তাদের অভিন্দনের জবাব দেন 'চার্মিং মুডে' (খোশমেজাজে) থাকা এইমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নকর্তা সরকারি ও স্বতন্ত্র দলীয় সংসদ সদস্যরা বিলম্ব হলেও বিয়ের ঘোষণা দেওয়ায় রেলমন্ত্রী মুজিবুল হককে অভিনন্দন জানিয়ে বলেন, 'রেলমন্ত্রীর চার্মিং চামিং ভাব। উনি এখন চামিং মুডে চলছেন।' এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে মন্ত্রীকে অভিনন্দন জানালে জবাবে মুজিবুল হক গানের সুরে বলেন, 'সবাই তো সুখী হতে চায়।' এ সময় সবাই হাসিতে ফেটে পড়েন। সরকারি দলের সংসদ সদস্য শামীম ওসমান তাঁর নির্বাচনী এলাকায় চাষাড়া...
এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

বিশেষখবর
অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস অ্যান্ড অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি। অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস অ্যান্ড অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি।তিনি বলেন, 'একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার দায়িত্ব এ সম্পর্কে সবাইকে সচেতন করা এবং আমি সাধ্য অনুযায়ী সেই দায়িত্ব পালন করব।'এ সম্পর্কে ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, 'দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বব্যাপী অট...