Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

নিউইয়র্কে হাসিনা-মোদি বৈঠক ২৭ সেপ্টেম্বর

নিউইয়র্কে হাসিনা-মোদি বৈঠক ২৭ সেপ্টেম্বর

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করবেন। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন। অধিবেশনের হাসিনা ও মোদি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলবেন। গত মে মাসে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।...
সংবিধান সংশোধনের ক্ষেত্রে মতামত নেওয়া হবে না

সংবিধান সংশোধনের ক্ষেত্রে মতামত নেওয়া হবে না

জাতীয়, বিশেষখবর
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনীতে শিক্ষাবিদ বা বিশিষ্টজনের কোনো মতামত নেওয়া হবে না।' আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারিত্বের মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে এ পর্যায়ে এসে মতামত গ্রহণ করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া দরিদ্র্র মানুষের অধিকার। অসচ্ছল জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান সরকারের দান বা বদান্যতা নয়, এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।’ মানসম্মত আইনি সেবা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আই...
সংলাপের জন্য জনগণ অনির্দিষ্টকাল বসে থাকবে না

সংলাপের জন্য জনগণ অনির্দিষ্টকাল বসে থাকবে না

জাতীয়, স্লাইড
সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের কাঠামো নিয়ে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। বলেছেন, আমরা এখনও এবং আমি আজ আবারও সরকারকে আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী নির্দলীয় সরকার কাঠামোর ব্যাপারে সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছি। সংলাপের উদ্যোগ না নিলে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা দেশে অশান্তি, সংঘাত, অস্থিরতা ও রাজপথের উত্তাল আন্দোলনে সহসা যেতে চাই না। জনগণ এমন একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে, তা মনে করার কোন কারণ নেই। সংলাপের উদ্যোগ না নিলে জনগণের দাবি আদায়ে চাপ প্রয়োগের জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে শিগগিরই আমাদের রাজপথে আন্দোলনে নামতে হবে। সেই সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে সর্বাত্মক প্...
ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা

ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
এক ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। গতবছরের মার্চে সিরিয়া থেকে তাকে অপহরণ করা হয়েছিল। জঙ্গিরা একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা ডেভিড হাইনেজ নামের একজন ব্রিটিশ সাহায্য কর্মীর শিরশ্ছেদ করেছে। ব্রিটিশ সরকার বলছে, তারা ওই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।শনিবার রাতে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ডেভিড হাইনেজের পাশেই একজন মুখোশধারী ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখা যায়, যার উচ্চারণে ব্রিটিশ টান রয়েছে।কয়েকদিন আগে আমেরিকান সাংবাদিক স্টিভেন সটলফের হত্যাকাণ্ডের যে ভিডিও প্রচার করা হয়, সেখানে ইসলামিক স্টেট জঙ্গিরা দাবি করেছিল যে, তাদের উপর হামলা বন্ধ না হলে, ব্রিটিশ সাহায্য কর্মী ডেভিড হাইনেজকে হত্যা করা হবে।চুয়াল্লিশ বছর বয়স্ক মি. হাইনেজ ফরাসি একটি সাহায্য সংস্থার হয়ে মানবিক স...
সন্তান নেওয়ার জন্য কারিনার ওপর শ্বশুর বাড়ির চাপ!

সন্তান নেওয়ার জন্য কারিনার ওপর শ্বশুর বাড়ির চাপ!

বিনোদন
মা হওয়ার বিষয় নিয়ে দারুণ সিদ্ধান্তহীনতায় রয়েছেন কারিনা। নবাব পরিবারের বৌ হিসেবে এরই মধ্যে শ্বশুর বাড়ির পক্ষ থেকে মা হওয়ার বিষয়টি নিয়ে কারিনাকে চিন্তা করতে বলা হয়েছে। এ ছাড়া সাইফ নিজেও এখন চাচ্ছেন বাবা হতে। শাশুড়ি শর্মিলা ঠাকুর সম্প্রতি কারিনাকে সরাসরি সন্তান নেওয়ার জন্য অনুরোধ করেছেন। বড় বোন কারিশমা কাপুরও এই পর্যায়ে এসে কারিনাকে মা হওয়ার পক্ষেই মত দিয়েছেন। এই মুহূর্তে আরও দুটি ছবি হাতে রয়েছে কারিনার। সেই ছবিগুলোর জন্য অপেক্ষা নাও করতে পারেন এই অভিনেত্রী। সবার অনুরোধে হয়তো চলতি বছরই তার মা হতে যাওয়ার সুখবর আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। নিজের সিদ্ধান্তহীনতার বিষয়টি নিয়ে অতি কাছের মানুষদের সঙ্গে আলোচনা করছেন। এখন সামনের সময়ই বলে দেবে কারিনার মা হতে যাওয়ার ঘোষণা। কারণ ক্যারিয়ার একটি বড় ফ্যাক্ট।...
নিউ ইয়র্কে হচ্ছে হাসিনা-মোদি প্রথম বৈঠক

নিউ ইয়র্কে হচ্ছে হাসিনা-মোদি প্রথম বৈঠক

জাতীয়
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই প্রধানমন্ত্রীর বহুল প্রত্যাশিত এ বৈঠকটি নিউ ইয়র্কেই হচ্ছে এমন তথ্য বৃহস্পতিবার নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।জানা গেছে, দুই পক্ষই উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠকের ব্যাপারে একমত হয়েছে। তবে কবে এবং কখন বৈঠকটি হবে তা এখনও চূড়ান্ত হয়নি।এ ব্যাপারে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা বৈঠকের ব্যাপারে একমত হয়েছি। তারিখ ও সময় পরে নির্ধারণ করে নেব।তবে বৈঠকটি ২৭ সেপ্টেম্বরেই হতে পারে এমন একটি ইঙ্গিত দিয়ে স্থায়ী মিশন সূত্রটি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক পৌঁছাবেন। ২৭ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী দুজনেরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া...
আল-কায়েদা দক্ষিণ এশিয়া শাখার প্রথম হামলা করাচিতে

আল-কায়েদা দক্ষিণ এশিয়া শাখার প্রথম হামলা করাচিতে

স্লাইড
পাকিস্তানের করাচিতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে হামলা পরিচালনার দায় স্বীকার করেছে বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার দক্ষিণ এশিয়া শাখা। গত সপ্তাহে আল-কায়েদার ভারতীয় শাখা প্রতিষ্ঠার পর পরিচালিত এ হামলায় নৌবাহিনীতে দায়িত্ব পালনরত এক নাবিক ও ৩ হামলাকারী নিহত হয়েছে। তালেবান ছাড়াও পাকিস্তানের সাবেক সামরিক কর্মকর্তারা এ হামলায় সহযোগিতা করেছেন বলে দাবি করে জঙ্গি সংগঠনটি। নিহত হামলাকারীদের মধ্যে নৌবাহিনীর সাবেক কর্মকর্তারাও রয়েছেন বলে দাবি করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। গত সপ্তাহে এক ভিডিও বার্তায় আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি আল-কায়েদার দক্ষিণ এশিয়া শাখা চালুর ঘোষণা দেওয়ার পর এটাই প্রথম হামলার ঘটনা। গতকাল সংগঠনটি হামলার দায় স্বীকার করে। এদিকে তালেবানের পর আল-কায়েদার সঙ্গে পাকিস্তান সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের জড়িয়ে পড়ার বিষয়টি বেশ উদ্বেগজনক। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসি...
শামীম-আইভীকে সন্ত্রাসী বললেন কাদের সিদ্দিকী

শামীম-আইভীকে সন্ত্রাসী বললেন কাদের সিদ্দিকী

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জ বিএনপিকে এমপি শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘পোষ্য’ আখ্যা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগে প্রাথমিক সদস্যপদ প্রদান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবীর বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কিছু নেই। বিএনপি বলতে কিছু নেই। তারা টাকা পেলে হয় শামীম ওসমানের কাছে চলে যাবেন নতুবা মেয়র আইভীর কাছে চলে যাবেন। কখনও ধানের শীষ, কখনও লাঙ্গল কখনও তারা নৌকা। নারায়ণগঞ্জ বিএনপি শামীম ওসমান ও মেয়র আইভীর পোষ্য। দিনের বেলা শামীম আর রাতের বেলা তারা আইভী। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একজন পুরুষ ও একজন নারী সন্ত্রাসী রয়েছে। একজন শামীম ওসমান, অপরজন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরা দুইজনই আওয়ামী লীগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই দু’জনকে লাগিয়ে রেখে নাটকের মঞ্চ তৈরী করে রেখেছেন। ন...