Friday, September 11Welcome khabarica24 Online

সন্তান নেওয়ার জন্য কারিনার ওপর শ্বশুর বাড়ির চাপ!

image_127940.kareena-kapoor-burkha-style-hd-wallpapers

মা হওয়ার বিষয় নিয়ে দারুণ সিদ্ধান্তহীনতায় রয়েছেন কারিনা। নবাব পরিবারের বৌ হিসেবে এরই মধ্যে শ্বশুর বাড়ির পক্ষ থেকে মা হওয়ার বিষয়টি নিয়ে কারিনাকে চিন্তা করতে বলা হয়েছে। এ ছাড়া সাইফ নিজেও এখন চাচ্ছেন বাবা হতে। শাশুড়ি শর্মিলা ঠাকুর সম্প্রতি কারিনাকে সরাসরি সন্তান নেওয়ার জন্য অনুরোধ করেছেন। বড় বোন কারিশমা কাপুরও এই পর্যায়ে এসে কারিনাকে মা হওয়ার পক্ষেই মত দিয়েছেন। এই মুহূর্তে আরও দুটি ছবি হাতে রয়েছে কারিনার। সেই ছবিগুলোর জন্য অপেক্ষা নাও করতে পারেন এই অভিনেত্রী। সবার অনুরোধে হয়তো চলতি বছরই তার মা হতে যাওয়ার সুখবর আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। নিজের সিদ্ধান্তহীনতার বিষয়টি নিয়ে অতি কাছের মানুষদের সঙ্গে আলোচনা করছেন। এখন সামনের সময়ই বলে দেবে কারিনার মা হতে যাওয়ার ঘোষণা। কারণ ক্যারিয়ার একটি বড় ফ্যাক্ট।