Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

দেশে নব্য হিটলারের জন্ম হয়েছে : খালেদা জিয়া

দেশে নব্য হিটলারের জন্ম হয়েছে : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
হাবিবুর রহমান খান ও মাহফুজ আলম মুনী, নাটোর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নব্য হিটলার আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অনেকে বলেন, এ সরকার স্বৈরাচার। কিন্তু না। আমি বলতে চাই, দেশে নব্য হিটলারের জন্ম হয়েছে। হিটলারি কায়দায় দেশে মানুষ গুম-খুন করছে, যা মর্জি তা-ই করছে।’ শনিবার নাটোরে এনএস সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় বিএনপি প্রধান এসব কথা বলেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ‘গুম-খুন-গুপ্তহত্যা-দুর্নীতিসহ সরকারের অপশাসনের’ প্রতিবাদে ২০ দলীয় জোট এই জনসভার আয়োজন করে। খালেদা জিয়া বলেন, ‘সরকার শুধু জনগণ থেকেই নয়, পৃথিবীর সব দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার প্রধানমন্ত্রী হওয়ার শখ নেই। আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা। এ শয়তান ও হিটলার সরকারকে বিদায় করা হবে। তাহলেই দেশে আবার সুশাসন ও শান্তি ফিরে আসবে।’ এ...
বাণিজ্য উদারীকরণে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

বাণিজ্য উদারীকরণে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

জাতীয়, স্লাইড
  বাণিজ্য উদারীকরণে বিশ্বে দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থান লাভ করেছে বাংলাদেশ। সম্প্রতি বিশ্বের ৪৪টি দেশের ওপর চালানো এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ভিত্তিক পিউ রিসার্স সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ এখন পুঁজিপতিদের স্বর্গরাজ্য। বাংলাদেশ মুক্তবাজার ও বাণিজ্যের জন্য সহায়ক শক্তি হিসেবে এগিয়ে এসেছে। ফলে জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ মনে করে, বাংলাদেশ বিনিয়োগ উদারীকরণের জন্য সহায়ক। গবেষণা অনুযায়ী, বাণিজ্য উদারীকরণের জন্য ভিয়েতনাম শীর্ষস্থানে রয়েছে। বাংলাদেশের পর অন্য তিনটি দেশ হলো দক্ষিণ কোরিয়া, চীন ও আফ্রিকার দেশ ঘানা। বাণিজ্য উদারীকরণের উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে রপ্তানি খাতের অগ্রগতিকে সামনে আনা হয়েছে। এতে বলা হয়, গত দুই দশকে রপ্তানি বাণিজ্য, বিশেষত পোশাক রপ্তা...
ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্রের দপ্তরে ভয়াবহ আগুন

ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্রের দপ্তরে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক, বিশেষখবর
  ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্র। ব্যস্ত সময়। হঠাৎ আগুন লেগে যাওয়ায় তড়িঘড়ি খালি করতে হল বেতারকেন্দ্র। প্যারিসের এই বেতার কেন্দ্রের বহুতলে অগ্নিকাণ্ডের জেরে অনুষ্ঠান সম্প্রচারও ব্যাহত হয়। ইফাইল টাওয়ারের পশ্চিম প্রান্ত থেকে প্রথম ধোঁয়া দেখা যায়। ফ্রান্সের রাজধানীতে সাম্প্রতিককালে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আর ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে দমকল পৌঁছনোর আগে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা যায়।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দ্যা ফ্রান্স টি এফ ১ নিউজয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে দপ্তর খালি কারানোর জন্য সম্প্রচার ব্যাহত হয়েছে।আগুন গোটা বহুতল ভবনে ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।...
বিএসইসি ভবনে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

বিএসইসি ভবনে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

বিশেষখবর
প্ল্যানিং সেলের উপপরিচালক মো. মিজানুর রহমানকে প্রধান করে বিএসইসি ভবনে আগুনের ঘটনায় ফয়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যসচিব করা হয়েছে ঢাকা জোনের উপপরিচালক মাসুদুর রহমানকে, বাকি তিনজনকে সদস্য করা হয়েছে।তাঁরা হলেন : সিনিয়র স্টেশন অফিসার মো. তানহারুল ইসলাম, কারওরান বাজার জোনের ওয়ারিং হাউজ ইন্সপেক্টর, মোহাম্মদ পুর জোনের স্টেশন অফিসার হাসিবুর রহমান।...
রেলমন্ত্রীর বিয়ে সম্পন্ন

রেলমন্ত্রীর বিয়ে সম্পন্ন

জাতীয়, বিশেষখবর
রেলমন্ত্রী মুজিবুল হক জীবনসঙ্গী হিসেবে হনুফা আক্তার রিক্তাকে কবুল করলেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কুমিল্লার চান্দিনার কংগাই গ্রামে রিক্তার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মুজিব-রিক্তার বিয়ের সাক্ষী ছিলেন- কিবরিয়া মজুমদার, খোকন রেজা ও ফজলুল করিম। এদের মধ্যে কিবরিয়া বর এবং অন্য দুজন কনেপক্ষের।কাজী সিদ্দিকুর রহমান মন্ত্রীর বিয়ে পড়ান। মন্ত্রীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত হাসেম চৌধুরী উকিল বাবার দায়িত্ব পালন করেন। বিকাল ৩টার দিকে প্রায় সাত শ বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছান বর। বরপক্ষের ৭০০ এবং কনেপক্ষের প্রায় ১৫ শ অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা করার কথা থাকলেও সে সংখ্যা পাঁচ হাজারের কম হবে না।রেলমন্ত্রী মুজিবুল হকের জন্য কনেপক্ষ রান্না করে বিশেষ খাবার। ১৬ কেজি ওজনের আস্ত খাসির রোস্ট ছিল খাবারের তালিকায়। বিশাল আকারের ডিসে জামাইয়ের খাবার পরিবেশন করা হবে। চারপাশে থাকবে ১০টি ইলিশ মাছ, ১০টি আস্ত মুরগি...
বিশ্বব্যাংকের প্রতিবেদন সব সময় সঠিক হয় না : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের প্রতিবেদন সব সময় সঠিক হয় না : অর্থমন্ত্রী

জাতীয়, স্লাইড
  চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হবে' বিশ্বব্যাংকের এমন প্রতিবেদন প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের প্রতিবেদন সব সময় সঠিক হয় না। কখনো এর চেয়ে (প্রতিবেদন) বেশি হয়। এবার জিডিপি বাড়বে। এছাড়া চলতি অর্থবছরে মূদ্রাস্ফীতি ৭ এর কম হবে বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার বিকেলে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সামাজিক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সমালোচনা শুধু দেশেই হয়। বিদেশে বাংলাদেশের সমালোচনা হয় না। সেখানে বাংলাদেশ 'দ্য হিরো অব দি ওয়ার্ল্ড'। সেখানে গেলে সমাদর পাওয়া যায়। লোকদের সাথে কথা বলার আনন্দ আছে। তিনি আরো বলেন, বিদেশিরা আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে চায়। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ আমাদের দীর্ঘদিনের বন্ধু। শুধুমাত্র পদ্মা স...
বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা সুপরিকল্পিত নাশকতা : মির্জা ফখরুল

বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা সুপরিকল্পিত নাশকতা : মির্জা ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর কাওরান বাজারস্থ বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অগ্নিকাণ্ডের ঘটনার পরে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএসইসি ভবনের আগুনে দৈনিক আমার দেশ অফিস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও ছড়িয়ে পড়া আগুনে ভবনে অবস্থিত এনটিভি, আরটিভিসহ অন্যান্য প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। এটি সুপরিকল্পিত নাশকতা।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএসইসি ভবনস্থ দৈনিক আমার দেশ পত্রিকা এবং এনটিভি ও আরটিভি বহুদিন থেকেই বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকারের চক্ষুশূল হয়ে পড়েছিল। এনটিভি কয়েকবারই অগ্নিকাণ্ডের শিকার হলো। সরকার আমার দেশ পত্রিকাটিকে কোনভাবেই সহ্য করতে পারতো না। তাই সম্পাদককে কারারুদ্ধ করে পত্রিকাটিকে বন্ধ করেও সরকার ক্রদ্ধু প্রতিহিংসা প্রশমিত করতে পারছে না। তাই মাহমুদুর রহমানকে মানসিক ও অর্থনৈতিকভ...
তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে । আজ বৃহস্পতিবার কেদারাকোট সীমান্তের ১৯৬৬ নম্বর মেইন পিলারের কাছে সন্ধ্যা ৬টার দিকে বিএসএফের কম্পানি কমান্ডার বিরেন্দ্র বাজপাই, খোয়াই থানার ওসি শ্যামল দেব বর্মা নিহতদের মরদেহ বর্ডার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ৪৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন ও চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর কাছে হস্তান্তর করেন।এ সময় স্থানীয় চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, নিহতদের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। নিহতদের মরদেহ আলাদা আলাদা গাড়িতে করে নিয়ে আসা হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে কফিন খুলে মরদেহ দেখানো হয় উপস্থিত লোকজনকে। মঙ্গলবার রাতে গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৩৫), ছমির হোসেনের ছেলে সুজন (২২) ও চুনু মিয়ার ছেলে আকল মিয়াকে (১৯) ভারতের অভ্যন্তরে কুপিয়ে হত্...