Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

ঢাকায় আসার ক্লিয়ারেন্স পাননি কাতারের ধর্মমন্ত্রী

ঢাকায় আসার ক্লিয়ারেন্স পাননি কাতারের ধর্মমন্ত্রী

বিশেষখবর
ঢাকায় আসতে চেয়েছিলেন কাতারের ধর্মমন্ত্রী (মিনিস্টার অব আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স) ড. গাইত বিন মুবারক আলী ওমরান আল কুয়ারি। একটি বিশেষ বিমানে চড়ে মাত্র দু’ঘণ্টার জন্য ঢাকায় নামার অনুমতি চেয়ে তার তরফে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল। সফরটি সফল করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুকিংসহ অন্যান্য প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু ক্লিয়ারেন্স না পাওয়ায় তিনি নিজেই আসা থেকে বিরত থেকেছেন। একাধিক কূটনৈতিক সূত্র তার সফর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। ওই সব সূত্রের দাবি, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের জানাজায় অংশ নেয়ার জন্য আসতে চেয়েছিলেন তিনি। তার সফরের বিষয়ে দোহা ঢাকাকে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছে সেখানে মন্ত্রীর সফরের উদ্দেশ্য কিংবা ঢাকায় তার কর্মসূচির কোন উল্লেখ ছিল না। তারপরও মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর আগমনের বিষয়টি গুরুত্ব দি...
বৃহস্পতিবার হরতাল

বৃহস্পতিবার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর তার মুক্তির দাবিতে হরতাল ডেকেছে তার দল জামায়াত। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই হরতালের ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।...
মীর কাসেমের ফাঁসি

মীর কাসেমের ফাঁসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রবিবার সকাল ১০টা ৫৭ মিনিটে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় পড়া শুরু করেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২এ রায় দিয়েছেন। রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। এর আগে রবিবার সকাল ৯টা ১৭ মিনিটে এই মীর কাসেম আলীকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পুরাতন হাই কোর্ট এলাকায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। রায়ের জন্য কাসেমকে গত শুক্রবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিক...
আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার

আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার

জাতীয়
আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেলে নাটোরের এনএস কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা বলেন, দেশে খুন-গুম-অপহরণ চলছে। এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। এ সময় একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতিও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন।খলেদা জিয়া বলেন, ভালো-মন্দের বিচার না করে সবাইকে গণহারে পাস দেখিয়ে আজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। এর ফলে ভালো রেজাল্ট দেখিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না শিক্ষার্থীরা। খালেদা জিয়া বলেন, আমরা সরকারে থাকার সময় নকল বন্ধ করে দিয়েছিলাম। তখন শিক্ষার্থীরা পাস করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত। কিন্তু আজ গণহারে পাসের ফলে আজ শিক্ষার্থীদের এ দূরবস্থা।এর আগে শনিবার দুপুর পৌনে ৩টার দিকে ...
জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই

জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান সরকার সম্পূর্ণ ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জনগণের সঙ্গে তাদের কোনো ধরণের সম্পর্ক নেই। এই সরকার অবৈধ সরকার। এই সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে হত্যা, গুম করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা বিনা অপরাধে বিএনপি নেতাকর্মীদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তা থেকে খালেদা জিয়াকেও বাধ দিচ্ছেন না।ফখরুল বলেন, তারা খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন নতুন মামলা দিচ্ছেন। এর একটিও মামলা হওয়ার কথা না। একটি বেসরকারি প্রতিষ্ঠান ধার করাতে গিয়ে খালেদা জিয়া একটি টাকাও আত্মসাৎ করেন নি। অথচ এটি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে তারা। ফখরুল বলেন, ব...
সারা দেশে বিদ্যুৎ বিপযর্য়ের কারণ

সারা দেশে বিদ্যুৎ বিপযর্য়ের কারণ

বিশেষখবর
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারাস্থ সাবস্টেশন বিকল হয়ে পড়ায় সারা দেশে বিদ্যুৎ বিপযর্য় দেখা দিয়েছে। শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে হঠাৎ করেই ভেড়ামারার সাবস্টেশনে কারিগরি ক্রটি দেখা দেয়। এ সময় বিকট শব্দে বিদ্যুৎ আমদানি বন্ধ হওয়া ছাড়াও জাতীয় গ্রিড থেকে বিছিন্ন হয়ে যায়। এ সময় সারা দেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে ধ্স নামে বিদ্যুৎ উৎপাদনে। জাতীয় গ্রিড লাইন ফেল করে সারা দেশে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়। ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারা সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন জানিয়েছেন, সকাল থেকেই স্বাভাবিক অবস্থায় ভারত থেকে বিদ্যুৎ আসছিল। কিন্তু হঠাৎ করেই ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে ভেড়ামারার সাবস্টেশনে ক্রটি দেখা দেয়। এ সময় লাইন বিকল হয়ে পড়ে। সারা দেশের সব বিদ্যুৎ কেন্দ্রও...
ঢাকায় ভয়াবহ পানি সংকট

ঢাকায় ভয়াবহ পানি সংকট

জাতীয়, স্লাইড
  হঠাৎ জাতীয় গ্রিডে কারিগরি সম্যসার কারণে বিদ্যুৎ সংকট হওয়ায় ভয়াবহ পানি সংকটে পড়েছে নগরবাসী। একযোগে পুরো রাজধানীতে এ সংকট দেখা দিয়েছে। ঢাকা ওয়াসার যে পরিমান জেনারটের রয়েছে তা দিয়ে এ সংকট মোকাবেলা করা সম্ভব না। ফলে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি না থাকায় এ সংকট বাড়তি দুর্ভোগে ফেলেছে মানুষকে। এ ব্যাপারে ঢাকা ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকেৌশলী তাকসিম এ খান কালের কণ্ঠকে বলেন, ঢাকা ওয়াসা ওয়াটার ক্রাইসিস ম্যানেজম্যান্টের আওতায় রাজধানীতে পানি সরবরাহ অব্যাহত রেখেছি। ওয়াসার সাড়ে ৬০০ পাম্পের মধ্যে জেনারেটর রয়েছে ৪৩৫টি।এ ছাড়া ৪০ মোবাইল জেনারেটরের মাধ্যমে পাম্পে পানি উত্তোলন স্বাভাবিক রাখা হয়েছে। এ ব্যবস্থায় ১২ ঘণ্টা রাজধানীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যাবে। এ নিয়ে উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই। বিদ্যুৎ সমস্যার সঙ্গে সঙ্গে গতকাল শনিবার রাজধানীর প্রায় সব এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্...
সারা দেশে বিজিবি মোতায়েন

সারা দেশে বিজিবি মোতায়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আইনশৃঙ্খলা রক্ষার সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে তারা টহল দিচ্ছেন বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দেবে। এদিকে কাল রবিবার থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদেই এ হরতাল দিয়েছে জামায়াত।এ ছাড়া কাল রবিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মামলার রায়ও ঘোষণা করা হবে। এর আগের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েনের কথা জানানো হলো। এর আগে নিজামীর মামলার রায়ের আগের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছিল।...