Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করব : হাসিনা

যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করব : হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধের সব রায় কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার জেল হত্যা দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এই ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. কামারুজ্জামানের আপিলে তার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় হয়।যুদ্ধাপরাধীদের মন্ত্রী করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন, আমরা তাদের বিচার করছি। এই মাটিতে সব যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা আমার ওয়াদা। বিচারের রায় যা হয়েছে, তা কার্যকর করে বাংলার মাটিকে অভিশাপমুক্ত করব, ইনশাল্লাহ। বঙ্গবন্ধু হত্যামামলার রায় কার্যকর নিয়েও অনেকে হুমকি মোকাবিলা করতে হয়েছিল জানিয়ে সরকার প্রধান বলেন, সে রকমই সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে যুদ্ধাপরাধের রায় কার্যকর করা হবে।...
আইএসের গণহত্যাযজ্ঞে ৩২২ সুন্নি নিহত

আইএসের গণহত্যাযজ্ঞে ৩২২ সুন্নি নিহত

আন্তর্জাতিক
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা স্থানীয় একটি সুন্নি নৃ-গোষ্ঠীর ৩২২ সদস্যকে হত্যা করেছে। ইরাক সরকার এ পরিসংখ্যান দিয়েছে। গত কয়েকদিনে এ নৃশংস গণহত্যাযজ্ঞ চালায় আইএস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইরাকের মানবাধিকার মন্ত্রণালয় বলেছে, আনবার প্রদেশের একটি অঞ্চলের পানির একটি কূপ থেকে আল-বু নিমুর গোষ্ঠীর ৫০ জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই গোষ্ঠীর ৬৫ সদস্যকে অপহরণ করা হয়েছে। গতকাল সকালে সর্বশেষ হামলাটি চালায় আইএস। কাতারে দাঁড় করিয়ে ৫০ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে মধ্যে ১০ নারী ও শিশু রয়েছে। আইএস’র বিরুদ্ধে মূলত শিয়া-প্রধান সরকার ইরাকে যে অভিযান চালাচ্ছে, তাতে অংশ নেয়ার প্রতিশোধ হিসেবে একের পর এক সুন্নি নিধনযজ্ঞ চালাচ্ছে আইএস। অপহৃত ৬৫ জনকে যুদ্ধবন্দী হিসেবে আটক রেখেছে আইএস। কট্টরপন্থি সংগঠনটি সুন্নি গোত্রগুলো থেকে বহু গবাদ...
ধৈর্যের রেকর্ড তামিম ইকবালের

ধৈর্যের রেকর্ড তামিম ইকবালের

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
তামিম ইকবালকে মারমুখী ব্যাটসম্যান হিসেবেই চেনেন ক্রিকেট ভক্তরা। তবে গতকাল তামিম দেখালেন তার ধৈর্যের পরিচয়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে গতকাল হার না মানা ৭৪ রানে দিনের খেলা শেষ করেন তামিম ইকবাল। এতে তামিম দেখান ক্যারিয়ারের সবচেয়ে মন্থর অর্ধশতক। গতকাল খুলনা শেখ আবু নাসের মাঠে টেস্ট ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক তুলে নিতে তামিম মোকাবিলা  করেন ১৬৯ বল। এতে তামিমের চারের মার ছিল মাত্র ৪টি। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের এটি প্রথম অর্ধশতক। আর গতকাল তামিম দেখালেন ধৈর্যশীল এক ইনিংস। ৭৪ রানে অপরাজিত তামিম সারাদিনে খেলে নেন ২৫০ বল। ক্যারিয়ারে তামিমকে এত শ্লথ ব্যাটিং করতে দেখা যায়নি আগে। এর আগে তিনি ঢাকায় ২০১৩ সালে ৭০ রান সংগ্রহ করতে খেলেছিলেন ২১৮ বল। তবে সে ইনিংসে ৫০ রান পূর্ণ করতে তামিম খরচ করেন ১২৪ বল। বাংলাদেশের হয়ে এই পর্যন্ত ৩৬ টেস্টের তারকা তামিম  ইকবাল সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি। তবে ২০১০...
মুসার অবৈধ সম্পদের খোঁজে দুদক

মুসার অবৈধ সম্পদের খোঁজে দুদক

জাতীয়, বিশেষখবর
  দুর্নীতি দমন কমিশন (দুদক)  শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ড. মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর  মো. জয়নুল আবেদীন শিবলীকে এ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসা বিন শমসেরকে নিয়ে  প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে এ অনুসন্ধানের  সিদ্ধান্ত নেয় হয়। ওই ম্যাগাজিনে এ ব্যবসায়ীর জবানিতে তার জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি নানা বিষয় উল্লেখ করা হয়। ম্যাগাজিনে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় সাত বিলিয়ন ডলার (৫৩ হাজার ৯০০ কোটি টাকা প্রায়)। এ প্রসঙ্গে দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন ”প্পু বলেন, প্রতিবেদনে মুসা বিন শমসের তার আয়, আয়ের উৎস, জীবনযাপনের ক...
প্রাণভিক্ষা না চাইলে দ্রুত ফাঁসি কার্যকর হবে

প্রাণভিক্ষা না চাইলে দ্রুত ফাঁসি কার্যকর হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আইনমন্ত্রী এডভোকেট আনিসুল বলেছেন, আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল থাকায় আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে হবে। তিনি আজ বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কামারুজ্জামান আইন অনুযায়ি সাত দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। যদি তা না করেন তাহলে খুব দ্রুতই ফাঁসি কার্যকর করা যাবে। এদিকে আপিল বিভাগে ফাঁসির রায় বহাল থাকায় কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রায় রিভিউ করতে আবেদন করা হবে। যদিও এর্টনী জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রিভিউয়ের কোন সুযোগ নেই।...
দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বুধবার বসছেন খালেদা

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বুধবার বসছেন খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারবিরোধী আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের এবং রবিবার রাত ৯টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি। দলের সাংগঠনিক অবস্থা এবং চলমান আন্দোলনের কর্মকৌশল নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন যুগ্ম মহাসচিব।...
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

জাতীয়
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৭৭তম ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার প্রাপ্ত প্রাইজবন্ডের নম্বর হলো-০৬৮১০১৪, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৭৬৯১১৬ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার প্রাপ্ত নম্বর ০৬৪৪১০২ ও ০৯৩৮৬১৫। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ, যেমন কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট , খঠ এবং খড এ ড্রয়ের আওতাভুক্ত। এসব সিরিজের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য ...
লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জঙ্গি নাশকতায় ফের রক্তাক্ত পাকিস্তানের মাটি। রবিবার রাতে ওয়াঘা সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এ পর্যন্ত  ৪৮ জনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো জঙ্গি সংগঠন এখনো এ হামলার দায় স্বীকার করেনি। ওয়াঘা সীমান্তের খুব কাছে  কার পার্কিং এলাকায় সন্ধ্যার কিছু আগে এই বিস্ফোরণ হয়। ভারত পাকিস্তান দুইদেশের পতাকা নামানোর পরই এই  বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পার্কিং চত্বর। গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি রেঞ্জার্স। সরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। সীমান্ত শহরের বিস্ফোরণের জরুরি রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, এদিন সন্ধ্যায় সীমান্তে বিএসএফ এবং পাপাকিস্তানি রেঞ্জার্সের প্রাত্যহিক কুচকাওয়াজ শেষ হওয়া...