Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

স্বাভাবিক আন্দোলনে বাধা দেবেন না

স্বাভাবিক আন্দোলনে বাধা দেবেন না

জাতীয়
  বিএনপির স্বাভাবিক আন্দোলনে বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের টাকা দিয়ে জনগণকে মারতে ব্রাজিল থেকে যত বুলেটই নিয়ে আসেন না কেন জনগণ কোনো দিনই আপনাদের মেনে নেবে না। অহিংস আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে, অন্য কোনো পন্থায় নয়। কাজেই বিএনপির স্বাভাবিক আন্দোলনে বাধা দেবেন না। আব্বাস বলেন, বিএনপির আন্দোলন অহিংস। কিন্তু আওয়ামী লীগ বিএনপির অহিংস আন্দোলনকে ভয় পেয়ে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কথায় ও বক্তব্যে না পারলেও আন্দোলনে পারবো না তা ঠিক নয়। আন্দোলনের মাধ্যমেই দখলদার সরকারকে বাংলার মাটিতে টিকতে দেয়া হবে না। ৮ নভেম্বরের জনসভাকে ...
প্রাণভিক্ষা চাইবেন না কামারুজ্জামান

প্রাণভিক্ষা চাইবেন না কামারুজ্জামান

জাতীয়, বিশেষখবর
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সরকার আমাদের প্রতি যদি ভদ্র আচরণ করতো, তবে হয়তো প্রাণভিক্ষার ব্যাপারে আবেদন করার একটা রাস্তা থাকত। বাবা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন না। ওয়ামী বলেন, সরকার যেখানে রায়ের রিভিউ আবেদনের সুযোগ দিচ্ছে না, পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করার অপেক্ষা রাখছে না। সেখানে কীভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন তিনি। তিনি জানান, মঙ্গলবার সকালে বাবার সঙ্গে দেখা করার জন্য গাজীপুর কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কারা কর্তৃপক্ষ বলেছে, আজ ছুটির দিন, তাই দেখা করার কোন সুযোগ বিধান নেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, বাবাকে গাজীপুর কারাগার থেকে ঢাকায় নেয়া হচ্ছে। সরকার তড়িঘড়ি ...
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় চিলি

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় চিলি

খেলাধুলা, খেলার মাঠ
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া চিলি ৷ দেশটির ফেডারেশন সভাপতি সের্জিও পুনরায়  নির্বাচিত হয়ে এই কথা ঘোষণা করেছেন ৷ ২০৩০ এককভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায় চিলি ৷ যদি এককভাবে দায়িত্ব না পাওয়া যায় তাহলে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চায় তারা ৷ সের্জিওর বক্তব্য, ‘ আমরা ফিফা সভাপতিসহ প্রধান প্রধান লোকেদের সঙ্গে কথা বলেছি ৷ যদি এককভাবে না হয় তাহলে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চাই ৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ও  কোপা আমেরিকা যদি সফলভাবে আয়োজন করতে পারি তাহলে কিন্তু বিশ্বকাপের দায়িত্ব পেতে পারি আমরা৷’...
৩৬ আদিবাসীর শিরচ্ছেদ করেছে আইএস

৩৬ আদিবাসীর শিরচ্ছেদ করেছে আইএস

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা ইরাকের অন্তত ৩৬ জন আদিবাসীর শিরচ্ছেদ করেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হীট শহরে সোমবার এ ঘটনা ঘটে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের রামাদি শহর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমের হীট শহর থেকে এ সব লাশ উদ্ধার করা হয়। লাশগুলোর মধ্যে ৩০ পুরুষ, চারজন নারী ও দুটি শিশু রয়েছে। গত কয়েক সপ্তাহে নাইমার এলাকায় চার শতাধিক লোককে শিরচ্ছেদ করেছে আইএস। দুই সপ্তাহ আগে হীট শহরটির দখল নেয় ইসলামিক স্টেট। সূত্র: সিনহুয়া।...
যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করা হবে : প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করা হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটির পর একটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধীর রায় হচ্ছে। প্রত্যকটি রায় বাংলার মাটিতে কার্যকর করে জাতিকে অভিশাপমুক্ত করা হবে ইনশাল্লাহ। এটা জাতির কাছে আমাদের ওয়াদা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে দীর্ঘ কয়েক বছর পর এটিই প্রথম বিশাল জনসভার আয়োজন করে ক্ষমতাসীন দলটি। জামায়াতের ডাকা হরতাল উপেক্ষা করে জনসভায় ঢাকা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী যোগ দেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও  ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী এলাকা। নেতা-কর্মীরা বিভিন্ন রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেন। বিকাল সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা মহাসমাবেশস্থলে এসে পৌঁছান। বিকাল ৩টায় সমাবে...
কামারুজ্জামানকে ঢাকায় স্থানান্তর

কামারুজ্জামানকে ঢাকায় স্থানান্তর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মানবতাবিরোধী অপরাধের মামলার চুড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ঢাকায় আনা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ফরমান আলী এ তথ্য জানান। এর আগে সোমবার রাতে কামারুজ্জামানকে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সূচি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩ নভেম্বর সোমবার ও ৬ নভেম্বর বৃহস্পতিবারের স্থগিত বিভিন্ন পরীক্ষার নতুন সূচিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে জানানো হয়, ৬ নভেম্বর ভূগোল ও পরিবেশ (ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, ৬৩৪২) পরীক্ষা আগামী ১৫ নভেম্বর এবং ৩ নভেম্বরের ভূগোল ও পরিবেশ, গণিত, পদার্থ বিজ্ঞান (ইন্ট্রোডাকশন টু স্ট্যাটেস্টিকস, ৬৩৬২) পরীক্ষা ১৩ নভেম্বর ও ৩০ অক্টোবরের মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ-রসায়ন, ভূগোল ও পরিবেশ, প্রাণিবিজ্ঞান পরীক্ষা (বোটানি-১, ৬৩০২) আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষ আগামী ৬ নভেম্বরের গণিত (৩৭৫৩) পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় প্রথম বর্ষের...
আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

জাতীয়, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদেরকে সে শিক্ষাই দেয়। মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সোমবার ১০ মহরম পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়া  বলেন, বাংলাদেশে এখন অন্যায়, অবিচার, আর অনাচারের দুঃসময় বয়ে চলছে। এ দেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গেছে। ক্ষমতাসীন জবরদখলকারীরা জনগণের ওপর চালাচ্ছে সীমাহীন জুলুম, জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সব অধিকার কেড়ে নিয়েছে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই আমাদে...