এগিয়ে বাংলাদেশই
টেস্ট ক্রিকেটের সত্যিকারের মজাটা পাচ্ছেন দর্শকরা। খুলনা টেস্টের চার দিন শেষেও স্বস্তিতে নেই দু’দল। আজ পঞ্চম দিনের ৯০ ওভারে জিততে পারে যে কেউ। অথবা ড্রতেও শেষ হতে পারে ম্যাচটি। গতকাল জয়ের প্রত্যয় দেখান দু’দলের খেলোয়াড়রাই। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধরে রেখেছেন ময়মনসিংহের দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী। গতকাল ২০১/৫ সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দিনের একবারে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ২০০ রানের কোটা পার করেন শুভাগত। এতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এগিয়ে যায় ২৬৬ রানে। আজ যদি বাংলাদেশ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টিকে ৩ শতাধিক রানে এগিয়ে যেতে পারে তবে চাপে থাকবে জিম্বাবুয়ে। সেক্ষেত্রে হয় ড্র না হয় হারতে হবে তাদের। প্রথম টেস্টের জয়ে বাংলাদেশ রয়েছে সুবিধাজনক অবস্থানে। ব্যক্তিগত ৬৩ রানে মাহমুদুল্লাহ ও ২৩ রানে অপরাজিত থাকেন ...







