Sunday, October 25Welcome khabarica24 Online

২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

hasina_bg_159139185_41529

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মাধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছেন।

তিনি আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌর বিদ্যুৎ ব্যবহার ও ৩০ লাখ গ্রাহক উদযাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। এখন এককভাবে কোনো দেশের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সরকার উপ-আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে।

প্রধামনমন্ত্রী আরো বলেন, ‘আমরা বিদ্যুতের উন্নয়নে স্বল্পমেয়াদী, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে এ খাতটিতে ১১হাজার ৭৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আগামীতে দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। ইতোমধ্যে রূপপুরসহ দেশের বিভিন্ন স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নিয়েছি।’