Monday, October 26Welcome khabarica24 Online

কামারুজ্জামানকে ঢাকায় স্থানান্তর

kamzaman_41270_41482

 

মানবতাবিরোধী অপরাধের মামলার চুড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ঢাকায় আনা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ফরমান আলী এ তথ্য জানান।

এর আগে সোমবার রাতে কামারুজ্জামানকে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।