Friday, September 11Welcome khabarica24 Online

স্বাভাবিক আন্দোলনে বাধা দেবেন না

48791_abbas20131229093331

 

বিএনপির স্বাভাবিক আন্দোলনে বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের টাকা দিয়ে জনগণকে মারতে ব্রাজিল থেকে যত বুলেটই নিয়ে আসেন না কেন জনগণ কোনো দিনই আপনাদের মেনে নেবে না। অহিংস আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে, অন্য কোনো পন্থায় নয়। কাজেই বিএনপির স্বাভাবিক আন্দোলনে বাধা দেবেন না। আব্বাস বলেন, বিএনপির আন্দোলন অহিংস। কিন্তু আওয়ামী লীগ বিএনপির অহিংস আন্দোলনকে ভয় পেয়ে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কথায় ও বক্তব্যে না পারলেও আন্দোলনে পারবো না তা ঠিক নয়। আন্দোলনের মাধ্যমেই দখলদার সরকারকে বাংলার মাটিতে টিকতে দেয়া হবে না।
৮ নভেম্বরের জনসভাকে সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়। সভায় মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।