Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

উত্তরাঞ্চলে নাশকতার আশংকায় ডেমু চলাচল বন্ধ

উত্তরাঞ্চলে নাশকতার আশংকায় ডেমু চলাচল বন্ধ

জাতীয়
জামায়াত-শিবিরের ডাকা হরতালে নাশকতার আশংকায় উত্তরাঞ্চলের দুইটি রুটে আজ ডেমু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একটি ডেম ট্রেন পার্বতীপুর থেকে লালমনিরহাট অভিমূখে সকাল ৯ টায় ও অপরটি বেলা ৩টায় পার্বতীপুর থেকে ঠাঁকুরগা অভিমুখে যাওয়ার কথা ছিল। আগামী রবি ও সোমবার ও ট্রেন দু'টির চলাচল বন্ধ থাকবে। এব্যাপারে পার্বতীপুর রেল ষ্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার বলেন, হরতালের দিনগুলোতে ডেমু ট্রেন না চালানোর নির্দেশনা রয়েছে রেলপথ মন্ত্রণালয় থেকে।...
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, স্লাইড
  মহানবী হযরত মোহাম্মদ (স.), হজ ও তবলীগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে মন্ত্রিত্ব হারানো ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. ইউনুস খান বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন। আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার মামলার বাদিপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেন। ইসলাম নিয়ে লতিফ সিদ্দিকীর কটুক্তির প্রেক্ষিতে ইসলাম অবমাননার অভিযোগে মো. বাদল নামে এক ব্যক্তি ১ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, এ বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতার একপর্যায়ে লতি...
ঢাকা সমাবেশও পিছিয়েছে বিএনপি

ঢাকা সমাবেশও পিছিয়েছে বিএনপি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত সমাবেশ একদিন পিছিয়েছে বিএনপি। সমাবেশটি ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে দলটি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, 'আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। এটা এক দিন পিছিয়ে ৮ নভেম্বর করার জন্য ডিএমপি কমিশনারকে ফের চিঠি পাঠিয়েছি।' উল্লেখ্য, এর আগে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৭শ অক্টোবর বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল ডিএমপিতে। এদিকে ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর বিএনপি। গতকাল দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের মহানগর নেতারা এ বৈঠক করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক ম...
জেএসসি-জেডিসি পরীক্ষা হরতালের জন্য পিছিয়েছে

জেএসসি-জেডিসি পরীক্ষা হরতালের জন্য পিছিয়েছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
হরতালের কারণে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।  আগামী ২ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর এবং ৩ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিং করে এই তথ্য জানান শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। তাঁর বাসায় এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।...
রেলমন্ত্রী মুজিবের বিয়ে

রেলমন্ত্রী মুজিবের বিয়ে

জাতীয়, স্লাইড
  রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিয়ের সানাই বাজবে শুক্রবার। ঢাকার বেইলি রোডস্থ বাসা থেকে বরসেজে তিনি যাবেন কনে হনুফা আক্তার রিক্তার বাড়ি কুমিল্লার চান্দিনার মিরাখলা গ্রামে। সেখানে হবে তাদের বিয়ে। বিয়ে পড়াবেন কাজি মাওলানা ছিদ্দিকুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকা থেকে বরযাত্রীরা রওয়ানা হয়ে পথিমধ্যে জুম্মার নামাজ আদায় শেষে বাদ জুম্মা মীরখলা পৌঁছবেন বর মন্ত্রী মুজিবুল হক। কুমিল্লার চান্দিনা উপজেলা সদর দপ্তর থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত গল­াই ইউনিয়নের মীরাখলা গ্রামে কনে রিক্তার পিত্রালয়। গল্লাই কমপ্লেক্স সংলগ্ন সড়ক হয়ে তালতলা বাজারে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা করা হয়েছে। বরের গাড়িসহ কয়েকটি ভিআইপি গাড়ি পৌঁছবে মীরাখলা গ্রামে। প্রায় ১০০ স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে জানা যায়। অন্যদিকে আলোকসজ্জাসহ সার্বক্ষণিক বিদ্যুৎ ...
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন

আন্তর্জাতিক, স্লাইড
ইউরোপের দেশ সুইডেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের ঘোষণার এক মাসের কম সময় পর তারা বির্তর্কিত এ সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রোম বলেন, আজই সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনির জনগণের অধিকার নিশ্চিতের জন্য এটি একটি বড় সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুইডেনের এ স্বীকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ইউরোপের অন্যান্য দেশও এগিয়ে আসতে পারে। চলতি মাসের শুরুতে বেশ কয়েকজন ব্রিটিশ আইনপ্রণেতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয়। এর ফলে ব্রিটিশ সরকারের নীতিতেও পরিবর্তন আসতে পারেও বলে ধারনা করা হচ্ছে। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়...
আইএসএলে ধোনি যখন গোলকিপার

আইএসএলে ধোনি যখন গোলকিপার

খেলাধুলা, খেলার মাঠ
প্রথমবার আইএসএলে নিজের দলের সমর্থনে মাঠে এসে জয়ের উৎসবে মাতলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ম্যাচের শেষে গোলকিপার গ্লাভস হাতে যেন পুরনো দিনে ফিরে গেলেন । মঙ্গলবার চেন্নাইয়ে রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে ৫-১ গোলে হারা অভিষেক বচ্চন ও ধোনির চেন্নাই এফসি। মাঠে বসেই নিজের দলের গোল-উৎসব দেখেন তিনি। ম্যাচের পর সেলিব্রিটি চ্যারিটি চ্যালেঞ্জে গ্লাভস হাতে মাঠে নেমে পড়েন তিনি। গ্লাভস হাতে পেনাল্টি সেভ করলেন ৩৩ বছরের ধোনি। প্রতিটি পেনাল্টি বাঁচানোর জন্য ২৫ থেকে ৫০ হাজার টাকা  পেলেন ধোনি। যা তিনি চ্যারিটির জন্য দান করে দেন।...
শ্রীলঙ্কায় ভূমিধসে ১০ প্রাণহানি, নিখোঁজ ৩০০

শ্রীলঙ্কায় ভূমিধসে ১০ প্রাণহানি, নিখোঁজ ৩০০

আন্তর্জাতিক
  শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তিন শতাধিক লোক। তবে প্রাণহানি ও নিখোঁজের তালিকার দীর্ঘতরই হচ্ছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, বুধবার সকালে রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলের বাদুলা জেলায় মৌসুমী ভারি বর্ষণের ফলে অন্তত দেড় শতাধিক বসতবাড়ি ভেসে গেছে। অতিবর্ষণের ফলে জেলার পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়।ভূমিধসের খবর পাওয়ার পরপরই দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকারী বাহিনীর বিশেষ দল তৎপরতায় নেমে পড়ে। গত ক’সপ্তাহ ধরে ভারি বর্ষণের পর পুরো শ্রীলঙ্কাজুড়েই ভূমিধসের সতর্কতা জারি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী কলম্বোর ২০০ কিলোমিটার পূর্বে বাদুলার হালদুমুলা শহরের মেরিয়াবেদা চা বাগান এলাকায় ব্যাপক ভূমিধস...