Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

সোমবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

সোমবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার, ২ নভেম্বর রবিবার ও ৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। স্থগিত করা এ সব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাশিগরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ((www.nu.edu.bd or www.nubd.info) ও সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত অন্যন্য সকল পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।...
মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ

মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  রায়ে জানানো হয়, তার বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুইটি অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সুস্পষ্ট। বাকি ৮টি অভিযোগ প্রমাণিত হয়নি। চারটি অভিযোগে ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেন। এছাড়াও রায়ে রুমি হত্যাসহ ৪টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টা ৭ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের বক্তব্যের মধ্য দিয়ে ২০৪ পৃষ্টার রায় পড়া শুরু হয়। তার বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসি দিয়েছে। গণহত্যা, হত্যা, ধর্ষণ, ষড়যন্ত্র, অপহরণ ও বুদ্ধিজীবী হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কসিমুদ্দিন ও রুমি হত্যার অভিযোগ প্রম...
২ নভেম্বর থেকে জেএসসি -জেডিসি পরীক্ষা শুরু

২ নভেম্বর থেকে জেএসসি -জেডিসি পরীক্ষা শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হবে।বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মোলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।শিক্ষামন্ত্রী জানান, উভয় পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী। জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন।  এর মধ্যে ছাত্র ৮ লাখ ৩০ হাজার ২৫৬ জন। ছাত্রী ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন।জেডিসিতে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন।সে হিসেবে জেএসসি- জেডিসি পরীক্ষায় আগের চেয়ে ১ লাখ ৮৭ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী বেড়েছে। কেন্দ্র বেড়েছে ১০৫টি এবং আর প্রতিষ্ঠান ১৭৭টি। তিনি আরও বলেন, ‘এ বছর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।’...
রেলমন্ত্রীর গায়ে হলুদ হলো, শুক্রবার বিয়ে

রেলমন্ত্রীর গায়ে হলুদ হলো, শুক্রবার বিয়ে

জাতীয়, স্লাইড
গায়ে সোনালী পাঞ্জাবি। গলায় ঝুলছে সোনালী জরির কাজ করা লাল উত্তরীয়। এ সাজেই আজ গায়ে হলুদ মাখলেন রেলমন্ত্রী মুজিবুল হক। অপরদিকে কনে হনুফা আক্তার রিক্তা হাতে মেহেদি রাঙিয়ে সেজেছিলেন বধু সাজে। উপস্থিত আমন্ত্রিত অতিথিদের কেউ মুখে হলুদ দিয়ে আর্শিবাদ করছেন দুই জনকেই। বুধবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগরের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ৮ ফুট দূরুত্বে পৃথক স্টেজ করে তাদের দুই জনের গায়ের হলুদ মাখিয়ে দেন শুভাকাঙ্খীরা।সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের এক পর্যায়ে মন্ত্রী বললেন, 'আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে গতকালও দোয়া নিয়ে এসেছি। তিনি আমাকে দোয়া করেছেন যাতে বিয়ের সব অনুষ্ঠান সুন্দরভাবে হয়।'সাংবাদিকসহ উৎসুক অতিথিরা তার ছবি নিতে গেলে রেলমন্ত্রী কিছুটা হেসে বলেন, ‘আমার ছবি পড়ে তুলেন, যাকে দেখার জন্য আপনার এতদিন অপেক্ষায় ছিলেন তার ( কনে) ছবি বেশি বেশি তুলেন’। এ সময় বর কনে একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন। এরপর...
কুমিল্লার রসমালাইয়ে বরযাত্রীদের মুগ্ধ করতে চায় কনেপক্ষ

কুমিল্লার রসমালাইয়ে বরযাত্রীদের মুগ্ধ করতে চায় কনেপক্ষ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নতুন সাজে সেজেছে কুমিল্লার মীরাখলা গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি ঘর মেরামত, পরিষ্কার ও সড়ক মেরামতের কাজ চলছে পুরোদমে। এতো সব আয়োজনের কারণ, শুক্রবার এ গ্রামেই বররূপে আসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আর এ বিয়ে দেখার জন্য আশপাশের গ্রামের বাসিন্দারা মুখিয়ে আছেন। আর বরযাত্রীদের আতিথেয়তা দিয়ে প্রস্তুত কনেপক্ষ। আতিথেয়তায় কোন রকম ঘাটতি রাখতে চায় না কনের আত্মীয়স্বজনরা। কনেপক্ষের শতাধিক নারী-পুরুষ একই পোশাকে বরণ করবে বরযাত্রীদের। বিয়ে উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। কনের বাড়ির আশপাশের এলাকায় থাকবে অতিরিক্ত পুলিশ প্রহরা। এছাড়া থাকবে সাদা পোশাকে পুলিশের টহল। আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ করতে হবে বিয়ের অনুষ্ঠানে। জানা গেছে, প্রায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক ৫০০ জন বরযাত্রী নিয়ে ঢাকার সরকারি মিনিষ্টার্স অ্যাপান্টমেন্ট থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রাম...
রায়ের বিরুদ্ধে জামায়াতের তিন দিনের হরতাল

রায়ের বিরুদ্ধে জামায়াতের তিন দিনের হরতাল

জাতীয়, স্লাইড
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে তিন দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী বৃহস্পতি, রোব ও সোমবার সারা দেশে হরতাল পালন করবে জামায়াত। বুধবার নিজামীর রায়ের পর এক বিবৃতিতে দলটি এ ঘোষণা দেয়।বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।বুধবার দুপুরে ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার একজন সহকারী সেক্রেটারি হরতালের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, রায় দেখে সিদ্ধান্ত নেয়া হবে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  রায়ে জানানো হয়, তার বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুইটি অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সুস্পষ্ট। বাকি ৮...
বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ সহায়ক : খালিজ টাইমসকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ সহায়ক : খালিজ টাইমসকে প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ-সুবিধা রয়েছে।সোমবার খালিজ টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশের অর্থনীতি সহায়ক এবং সকল সামষ্টিক অর্থনীতির সূচক জোরালো রয়েছে। তিনি বলেন, কেউ বিনিয়োগে আগ্রহী হলে আসুন এবং আমাদের অবস্থা দেখুন। আমাদের পক্ষ থেকে অবশিষ্ট সুযোগ-সুবিধাসমূহ দেয়া হবে। আমরা পরিবেশ তদারকি সহজ করেছি, যা সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য সহায়ক হবে। শেখ হাসিনা বলেন, আগের তুলনায় এখন বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ অনেক ভাল। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছি। আমরা এখন ইউএই ও মধ্যপ্রাচ্যসহ বিদেশের বৃহত্তম বিনিয়োগকারীদের আকর্ষণের চেষ্টা করছি।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। রপ্তানি বৃদ্ধি পেয়ে তিন হাজার ৫০ কোটি ডলারে দাঁড়িয়ে...
খালেদা জিয়ার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের বৈঠক

স্লাইড
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরিডি ল্যানডিমো। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।