Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

ভারতের লতাবাড়ী নামক স্থানে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

ভারতের লতাবাড়ী নামক স্থানে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

বিশেষখবর
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সীমান্তের ওপারে ভারতের খোয়াই জেলার বাছাইবাড়ি নামক এলাকায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় জনতা। এলাকাটি সীমান্তের তিন কিলোমিটার দূরে। এলাকবাসী, বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলী নগর গ্রামের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), একই গ্রামের সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯) ভারতে যান। সেখানে স্থানীয় জনতা তাঁদের কুপিয়ে হত্যা করে। আহত অবস্থায় আক্কল মিয়া জীবন বাঁচাতে খোয়াই শহরের একটি হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এলাকায় তাঁরা ফিরে না আসায় আজ  মঙ্গলবার মুখে মুখে তাদের হত্যার কথা প্রচার হয় এবং বিজিবি ও পুলিশকে অবহিত করা হয়। সন্ধ্যার পর বিজিবি ও পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়। এ ব্যাপারে বিজিবি ও...
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শুরু হয়। মোট ১৪টি কার্যদিবসের ওই অধিবেশনে সরকারি বিল জমা পড়ে ১৪টি। এর মধ্যে পাঁচটি সরকারি বিল পাস হয়। এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে এ বিল পাস হয়। এ ছাড়া তৃতীয় অধিবেশনে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ১৪৭ বিধিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।...
লিঙ্গবৈষম্য দূরীকরণে এগিয়েছে বাংলাদেশ

লিঙ্গবৈষম্য দূরীকরণে এগিয়েছে বাংলাদেশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও সুযোগ বাড়ানোর মধ্য দিয়ে লিঙ্গবৈষম্য কমিয়ে এনেছে বাংলাদেশ। এমনকি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের শীর্ষ দশেও উঠে এসেছে এ দেশটি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৪’-তে এ চিত্র ফুটে উঠেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের তুলনায় ২০১৪ সালে এসে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সার্বিকভাবে বেশ ভালো উন্নতি করেছে বাংলাদেশ। ২০১৪ সালের এ সূচকে বিশ্বের ১৪২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৮তম স্থানে উঠে এসেছে। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম এবং ২০১২ সালে ছিল ৮৬তম। লিঙ্গ অসমতা সূচক তৈরি করা হয়েছে চারটি ভিত্তির ওপর। বিষয়গুলো হচ্ছে স্বাস্থ্য এবং বেঁচে থাকা, শিক্ষায় অংশগ্রহণ, অর্থনৈতিক সুযোগ এবং রাজনীতিতে অংশগ্রহণ। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুযোগ, শিক্ষায় অর্জ...
প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায় : ড. কামাল

প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায় : ড. কামাল

বিশেষখবর
  ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এখন সব সমালোচনার ঊর্ধ্বে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তা রাষ্ট্রদ্রোহিতার শামিল হয়ে যায়। আমাদের দেশের গণতন্ত্র এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। গণতান্ত্রিক সমাজব্যবস্থা আরো স্বাভাবিক হওয়া উচিত ছিল। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিকালে তিনি এসব কথা বলেন। শুনানি শেষে সাবেক আওয়ামী লীগ নেতা, বর্তমান কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত। ফজলুর রহমান বর্তমানে আমেরিকায় আছেন। তিনি বাংলাদেশে আসার পর বিমানবন্দর থেকে কিশোরগঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ না করা পর্যন্ত সময়ে তাকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত। ফজলুর রহমা...
বোকো হারামের হামলায় নিহত ১৭, অপহৃত ৩০ কিশোর

বোকো হারামের হামলায় নিহত ১৭, অপহৃত ৩০ কিশোর

আন্তর্জাতিক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে কট্টরপন্থি সংগঠন বোকো হারামের বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং ৩০ কিশোরকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের অধিকাংশের বয়স ১৩ বছর বা দুই-এক বছর বেশি। মাফা অঞ্চলের কয়েকটি গ্রামে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্দুকধারীরা হামলা চালায়। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। অপহৃত কিশোরদের বোকো হারামের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের জোরপূর্বক দলে ভর্তি করে শক্তিবৃদ্ধি করছে সংগঠনটি। এদিকে বোকো হারামের অব্যাহত হামলা ও সন্তান হারানোর ভয়ে রাজধানী মাইদুগুরিতে পালিয়ে গেছেন গ্রামগুলোর বহু বাসিন্দা।...
বাংলাদেশের নিরাপত্তায় হুমকি নয় জামায়াত

বাংলাদেশের নিরাপত্তায় হুমকি নয় জামায়াত

জাতীয়
দেশের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, গত ৬০ বছর ভারতীয় উপমহাদেশে উল্লেখ করার মতো রাজনৈতিক জায়গা করে নিতে পারেনি জামায়াত।আমি মনে করি না এখানে তারা কোনোদিন শক্ত অবস্থান করে নিতে পারবে।শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে। ধর্মনিরপেক্ষতায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।বর্তমানে উদার শক্তিগুলো দেশ শাসন করছে।২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই আমার সরকার ধর্মভিত্তিক জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীল অবস্থান নিয়েছে।তাদেরকে সমূলে উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ আমার সরকার। গত সাড়ে পাঁচ বছরে এ লক্ষ্যে আমরা উল্লেখ করার মতো অর্জন করেছি।তিনি বলেন, দেশে বিবেচ্য মাত্রায় কমেছে জঙ্গিবাদ। সন্ত্রাসকে যথেষ্ট ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে আমাদের সেনাবাহ...
এবছর ৩২ টাকা দরে ৩ লাখ টন চাল কিনবে সরকার

এবছর ৩২ টাকা দরে ৩ লাখ টন চাল কিনবে সরকার

বিশেষখবর
এবছর প্রতি কেজি ৩২ টাকা দরে সরাসরি কৃষকের কাজ থেকে তিন লাখ মে. টন চাল ক্রয় করবে সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী জানান, আগামী ১৫ নভেম্বর থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ ও সার্বিক অবস্থা বিবেচনা করে আমনের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে।তিনি বলেন, কৃষকের স্বার্থ ও সার্বিক অবস্থা বিবেচনা করে আমনের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এবার প্রতি কেজি আমন ধানের উৎপাদন খরচ হয়েছে ১৮ টাকা এবং প্রতি কেজি চালের উৎপাদন খরচ ২৮ টাকা। বৈঠকে জানানো হয়, গত বছর প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় ছিল ১৭ টাকা দুই পয়সা ও চালের ২৫ টাকা ৪২ পয়সা। গত মৌসুমে প্রতি কেজি ৩০ টাকা দরে সাড়ে তিন লা...
আগামী বছর থেকে বাড়িভাড়া ব্যাংকে নেয়া হবে

আগামী বছর থেকে বাড়িভাড়া ব্যাংকে নেয়া হবে

বিশেষখবর
অর্থমন্ত্রী আবুল মাল মুহিত জানান, আগামী অর্থবছর থেকে বাড়িভাড়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেয়ার ব্যবস্থা করা হবে।এ কাজটি চলতি বছর থেকেই শুরু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে সম্ভব হয়নি বলে তিনি জানান।সোমবার সচিবালয়ে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডারসেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বাড়িভাড়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেয়া রাজনৈতিক কারণে সম্ভব হয়নি।কারণ রাজনীতি হচ্ছে একটা গেম। তবে নতুন অর্থবছরেই এটা করা হবে।সাক্ষাতে যুক্তরাজ্যের আন্ডারসেক্রেটারি ট্যাক্স নেটওয়ার্ক বাড়ানোর পরামর্শ দিয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, এ জন্য আমরা কাজ করছি। অনেক টেক্স হোল্ডার ছিল।এর মধ্যে অনেক টিআই নম্বর ছিল ভুয়া।সেগুলো যাচাই বাছাই করে এ ব্যাপারে কাজ করা হচ্ছে। পদ্মাসেতুর ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যারা বলছে পদ্মা...